buzywithinfoBuzy With Info
Everything About Business
Moody's

সরকারি ব্যয় এবং ট্যাক্স কাটের ফলে আগামী অর্থবছরে ভারতের GDP প্রবৃদ্ধি ৬.৫% ছাড়িয়ে যাবে; জানালো মুডি’স

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

১২মার্চ, ২০২৫ মুডি’স রেটিংস জানিয়েছে, ২০২৫ সালের এপ্রিল থেকে শুরু হওয়া অর্থবছরে ভারতের অর্থনীতি ৬.৫%-এরও বেশি হারে বৃদ্ধি পাবে। যা এই বছরের ৬.৩% থেকে বেশি। সরকারি ব্যয় বৃদ্ধি, ট্যক্স কাট এবং কম সুদের হারের কারণে ভোগ (consumption) বৃদ্ধি পাচ্ছে। পূর্বাভাসে ভারতকে বিশ্বব্যাপী দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতির হিসাব স্থান দেওয়া হয়েছে। কারণ মুডি’স ২০২৪ সালের মাঝামাঝি সময়ের সাময়িক মন্দার পর পুনরুত্থানের আশা করছে। মুডি’স বলে, ভারতের প্রকৃত GDP প্রবৃদ্ধি ২০২৪-২৫ অর্থবছরে ৬.৩% থেকে ২০২৫-২৬ অর্থবছরে ৬.৫%-এ পৌছাবে।

July 18 New in article ads By Sir 1

৩১ জানুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সংসদে পেশ করা ২০২৪-২৫ সালের অর্থনৈতিক সমীক্ষায় আগামী অর্থবছরের জন্য GDP প্রবৃদ্ধি ৬.৩% থেকে ৬.৮% মধ্যে থাকবে বলে অনুমান করা হয়েছে। পাশাপাশি মুডি’স আশা করছে যে ২০২৫-২৬ অর্থবছরে মুদ্রাস্ফীতি ৪.৫%-এ নেমে আসবে। যা চলতি বছরে ৪.৮% ছিল। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা RBI ২০২২ সালর মে মাস থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত আগ্রাসীভাবে বেঞ্চমার্ক ঋণের হার ২৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করেছে। গত মাসে RBI রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৬.২৫% করেছে।
মুডি’স আশা করছে যে আরও সুদের হার কমানো হবে। কারণ মার্কিন বাণিজ্যনীতি বিশ্বব্যাপী অনিশ্চয়তার এবং বিনিময় হারের অস্থিরতার থেকে সতর্ক অবস্থানে থাকতে চায়। কেন্দ্রীয় ব্যাংক ২০২৪ সালের শেষের দিকে এবং ২০২৪ সালের প্রাথমিক ভাগে উদীয়মান বাজারের মুদ্রার বিপরীতে মার্কিন ডলার শক্তিশালী ভাবে প্রতিনিধিত্ব করছে। এছাড়া মুডি’স আশা করছে যে ২০২২-২৪ সালের মার্চ মাসের জন্য গড়ে ১৭% থেকে ২০২৫-২৬ অর্থবছরে সিস্টেম-ব্যাপী-ঋণ প্রবৃদ্ধি ১১-১৩%-এ নেমে আসবে। কারণ ব্যাংকগুলি আমানত সম্প্রসারণের সাথে ঋণ প্রবৃদ্ধি বজায় রাখতে চায়।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading