Article By – সুনন্দা সেন

আয়কর রিটার্ন বা ITR দাখিলের শেষ তারিখ সাধারণত মূল্যায়ন বছরের ৩১জুলাই হয়। তবে ২০২৪-২৫ অর্থবছরের জন্য কর-বহির্ভুত অডিট মামলার ITR দাখিলের শেষ তারিখ এবার বাড়িয়ে ১৫ সেপ্টেম্বর, ২০২৫ করা হয়েছে। এই পদক্ষেপের জন্য ফাইলিংয়ে ত্রুটি (ভুল) হ্রাস পাবে এবং সামগ্রিক ই-ফাইলিং প্রক্রিয়া সহজতর হবে বলে আশা করা হচ্ছে। ২৭মে, ২০২৫-এ কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ড বা CBDT একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেখানে বলা হয়েছে যে ২০২৫-২৬ সালের মূল্যায়ন বছরের ITR ফাইলিংয়ের শেষ তারিখ অনেক কিছু কথা মাথায় রেখে ৩১জুলাই, ২০২৫-এর পরিবর্তে ১৫ সেপ্টেম্বর, ২০২৫ নির্ধারিত হয়েছে।
এর আগে কোভিড ১৯-এর কারণে ২০২০-২১ এবং ২০১৯-২০ অর্থবছরের জন্য কর বহির্ভুত নিরীক্ষা নির্ধারণ তারিখ ৩১জুলাই থেকে বাড়িয়ে যথাক্রমে ৩১ ডিসেম্বর, ২০২১ এবং ১০ জানুয়ারি,২০২১ করা হয়েছিল। ২০২০-২১-এর পর সাম্প্রতিক সময়ে ITR দাখিলের নির্ধারিত তারিখ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়নি। অবশ্য আগে ITR জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছিল। তবে এখন ফাইলিংয়ের জমার সময় বর্ধিত হলেও কর রিটার্নের সময়সীমা বাড়ানো হয়নি। ২৭মে, ২০২৫-এর CBDT প্রেস বিজ্ঞপ্তিতে ITR দাখিলের মেয়াদ বৃদ্ধির মূলকারণগুলি তুলে ধরেছে। আর সেগুলি হলো:
- এই পরিবর্তনগুলি আয়কর পোর্টালের ফাইলিং ইউটিলিটিকে একীভূত করার প্রয়োজনীয় সময় প্রদান করতে পারবে। এছাড়া বিলম্ব নিশ্চিত করে যে করদাতা ত্রুটি বা বিভ্রান্তি ছাড়াই ই-ফাইল করতে পারবেন।
- ২০২৪-২৫ অর্থবছরের চতুর্থ প্রান্তিকের TDS রিটার্ন ৩১মে, ২০২৫-এর মধ্যে জমাদিতে হবে। আর এই প্রক্রিয়ার মূল চাবিকাঠি ফর্ম ১৬ এবং ফর্ম ২৬ এ এস (26 AS) তৈরির উপর নির্ভর করে। এক্সটেনশন কর্তৃপক্ষকে এই বিবরণগুলি সঠিক করার জন্য এবং প্রতিফলন নিশ্চিত করার জন্য সময় দেয়, তাই ITR দাখিলের সময়সীমা বাড়ানো হয়েছে।
- ITR ফর্মগুলিতে উল্লেখিত পরিবর্তন আনা হয়েছে সম্মতি সহজ করা, প্রকাশ এবং প্রতিবেদনের নির্ভুলতা নিশ্চিত করা। তার জন্য সময়ের প্রয়োজন।




