Article By – সুনন্দা সেন

আজ অর্থাৎ ১৫ জানুয়ারি,২০২৫ (বুধবার) করদাতাদের জন্য ২০২৪-২৫ সালের মূল্যয়ন বছরের সংশোধিত আয়কর রিটার্ন ফাইল দাখিল করার শেষ সুযোগ। ২০২৪ সালের শেষ দিনে জারি করা একটি সার্কুলার অনুসারে, কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ড বা CBDT ৩১ ডিসেম্বর, ২০২৪ থেকে ১৫ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত সময় সীমা বাড়িয়ে ছিল। ১৯৬১ সালের আয়কর আইনের ১৩৯ (৪) এবং ১৩৯ (৫) ধারা অনুসারে। যেসব রেসুডেন্ট ৩১ জুলাই, ২০২৪ তারিখে মূল রিটার্ন দাখিলের সময়সীমা মিস করেছেন। তাদের অতিরিক্ত পরিণতি এড়াতে ১৫ জানুয়ারি, ২০২৫-এর মধ্যে তাদের রিটার্ন দাখিল করতে হবে।
দেরিতে আয়কর রিটার্ন দাখিল করার জন্য যে সকল জরিমানা দাখিল করতে হতে পারে, তা হল:-
- ১ লক্ষ টাকা পর্যন্ত আয়ের জন্য ১,০০০ টাকা লেট ফি।
- আইটি আইনের ২৩৪-A ধারার অধীনে মূল নির্ধারিত তারিখ থেকে ফাইলিংয়ের তারিখ পর্যন্ত যেকোনো বকেয়া কর দায়ের জন্য প্রতি মাসে ১% হারে সুদ প্রযোজ্য।
- ৫ লক্ষ টাকার বেশি আয়ের জন্য ৫,০০০ টাকা লেট ফি।
১৫ জানুয়ারি শেষ তারিখে ২০২৪-২৫ আর্থিক বছরের রিটার্ন জমা দিতে যারা পারবেন তাদের উপরও ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানা আরোপ করা হবে। দেরিতে ফাইল দাখিল করার জন্য। তা অমান্য করলে আয়কর বিভাগ থেকে নোটিশ দেওয়া হবে খেলাপির জন্য। আর জরিমানা এবং অপ্রকাশিত আয়ের বিষয়ে তদন্ত হতে পারে।




