Article By – সুনন্দা সেন

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ (১ফেব্রুয়ারি, ২০২৫) তাঁর জীবনের টানা অষ্টম কেন্দ্রীয় বাজেট পেশ করে ইতিহাস তৈরি করতে চলেছে বা বলা যায় হিস্টোরি ক্রিয়েট করছে। যা ভারতের ইতিহাসে কোনও অর্থমন্ত্রী দ্বারা টানা সর্বোচ্চ সংখ্যক বাজেট পেশ। এছাড়া এই বাজেটটি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম বাজেট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পর ২০১৯ সালে ভারতের প্রথম পূর্ণকালীন মহিলা অর্থমন্ত্রী হিসাবে সীতারমন দায়িত্ব গ্রহণ করেন। তারপর থেকে তিনি টানা সাতটি বাজেট পেশ করেছেন। যার মধ্যে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে পেশ করা অন্তর্বর্তীকালীন বাজেটও রয়েছে।
আজকের বাজেট উপস্থাপনের মাধ্যমে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ১০টি বাজেটের ঐতিহাসিক রেকর্ডের আরও কাছাকাছি পৌঁছে যাবেন। যা ১৯৫৯ থেকে ১৯৬৯ সালের মধ্যে প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই কর্তৃক প্রতিষ্ঠিত একই মাইলফলক ছিল। দেশাই ১৯৫৯ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত অর্থমন্ত্রী হিসাবে ছয়টি এবং ১৯৬৭ থেকে ১৯৬৯ সালের মধ্যে আরও চারটি বাজেট উপস্থাপন করেছিলেন। একাধিক বাজেট উপস্থাপনকারী অন্যান্য উল্লেখযোগ্য অর্থমন্ত্রীদের মধ্যে রয়েছেন পি চিদাম্বরম, যিনি নয়টি বাজেট উপস্থাপন করেছিলেন এবং প্রণব মুখার্জী, যিনি আটটি বাজেট উপস্থাপন করেছিলে।
কেবল টানা বাজেট নয়, বাজেট বক্তৃতার জন্যও জনপ্রিয় নির্মলা সীতারমন। ২০২০ সালের বাজেট পেশ করার আগে তিনি টানা ২ ঘন্টা ৪০ মিনিট বক্তৃতা দেন, তাঁর ২ পাতা বক্তৃতা শেষের আগেই তাকে বসিয়ে দেওয়া হয়। বিপরীতে সবচেয়ে ছোট বাজেট বক্তৃতাটি ১৯৭৭ সালে হিরুভাই মুলজিভাই প্যাটেল দিয়েছিলেন, তিনি অন্তর্বর্তীকালীন বাজেট পেশের সময় মাত্র ৮০০টি শব্দ বলেছিলেন। বর্তমান কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারমন ২০২৫-২৬ বাজেটের বকতৃতা শুরু করে জোর দিয়ে বলেন যে এটি দেশের মধ্যবিত্ত শ্রেনীর মানুষের কথা মাথায় রেখে পেশ করা হচ্ছে। তিনি বলেন, “এই বাজেট প্রবৃদ্ধি ত্বরান্বিত করার এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন প্রদানের প্রচেষ্টায় অব্যহত রাখবে (This budget continues efforts to accelerate growth and provide inclusive development.)”।




