Article By – সুনন্দা সেন

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) তার সদস্যদের অতিরিক্ত সুবিধা প্রদানের উদ্দেশ্যে একাধিক নিয়মের পরিবর্তন করেছে। নতুন সংশধিত বা পরিবর্তিত নিয়মে কোনো কর্মীকে প্রয়োজনে প্রোভিডেন্ট ফান্ড থেকে টাকা তুলতে করতে হবে না অপেক্ষা। এখন অ্যাকাউনধারীরা বিভিন্ন ক্ষেত্রে অগ্রিম দাবি আবেদন করার ৩ দিন থেকে ৪ দিনের মধ্যে তুলতে পারবে টাকা। কারণ EPFO অগ্রিম টাকা তোলার বিষয়টি দ্রুত নিষ্পত্তি করার উদ্দেশ্যে অটো-মোড সুবিধাও চালু করেছে।
বিশেষত চিকিৎসা, শিক্ষা, বিয়ে এবং বাড়ি কেনার ক্ষেত্রে কর্মীদের অগ্রিম দাবির আবেদন নিষ্পত্তির জন্য অটো-মোড সুবিধাও চালু করেছে। অবশ্য জরুরি অবস্থায় আগাম তোলার আবেদনের নিষ্পত্তির জন্য ২০২০ সালের এপ্রিল মাসেই অটোমেটিক মোড শুরু হয়েছিল, তবে সেই সময়ে শুধুমাত্র অসুস্থতার ক্ষেত্রে প্রযোজ্য ছিলো। অটো সেটেলমেন্ট মোড কম্পিউটারের মাধ্যমে আগাম টাকা তোলা যেতে পারে। এর জন্য কারও কাছ থেকে অনুমোদনের প্রয়োজন নেই এবং মাত্র ৩ দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। আপনাকে কেবল PF অ্যাকাউন্ট খোলার সময় KYC, অগ্রিম টাকা তোলার জন্যে একটু অনুমোদন ফর্ম এবং ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ জমা দিতে হবে।
এছাড়া আগে অটো মুডের মাধ্যমে টাকা তোলার সীমা ছিল ৫০ হাজার টাকা। যা বর্তমানে বেড়ে ১ লক্ষ টাকা করেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে টাকা তুলতে পারবেন। –
- প্রথমে আপনাকে EPFO পোর্টালে যেতে হবে।
- UAN এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
- এরপর অনলাইন পরিষেবাগুলিতে যেতে হবে।
- এরপর Claim বিভাগ নির্বাচন করতে হবে।
- এরপর ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করতে হবে।
- অনলাইন দাবির জন্য Proceed-তে ক্লিক করতে হবে।
- এরপর আপনার সামনে একটি নতুন পেজ খুলবে।
- সেখানে আপনাকে ফর্ম ৩১ নির্বাচন করতে হবে।
- এরপর আপনার PF অ্যাকাউন্ট নির্বাচন করতে হবে।
- এরপর আপনাকে টাকা তোলার কারণ, পরিমাণ এবং ঠিকানা পূরণ করতে হবে।
- এরপর চেক বা পাসবুকের কপি আপলোড করতে হবে।
- এরপর আপনাকে সম্মতি দিতে হবে।
- এরপর এটি আধার দিয়ে যাচাই করতে হবে।
- এরপর এটি অনুমোদনের জন্য নিয়োগ কর্তার কাছে যাবে।
- আপনি অনলাইনের মাধ্যমে আবেদন স্ট্যাটাস চেক করতে পারবেন।





