বর্তমান দিনে বিনিয়োগ বিকল্প হিসেবে স্টক মার্কেট এবং মিউচ্যুয়াল ফান্ডের পরিচিতি বর্গ বাড়লেও, এখনো এমন অনেক মানুষ আছেন যারা ব্যাংক বা Post office-এ ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আর অন্যতম কারণ হলো অন্যান্য দুই বিনিয়োগ প্রকল্পের ঝুঁকি। এদিকে Post office-এ বেশ কিছু প্রকল্পের অধীনে বিনিয়োগ করলে ভাল সুদ সমেত নিশ্চিত আয়ের সুবিধা পাওয়া যায়।
ভারত সরকার তথা Post office-এর বেশ কিছু প্রকল্পের মধ্যে অন্যতম হলো ন্যাশনাল সেভিংস টাইম ডিপোজিট। এই FD প্রকল্পে বিনিয়োগ কোনও সিঙ্গল অ্যাকাউন্ট বা জয়েন্ট অ্যাকাউন্টের মাধ্যমে করাতে পারেন। তাছাড়া এই ফিক্সড ডিপোজিটে আপনি চাইলে ১ বছর, ২ বছর বা ৩ বছর থেকে শুরু করে ৫ বছর পর্যন্ত বিনিয়োগ করার সুযোগ পাবেন।
সরকারি প্রকল্পের কোর্স
ন্যাশনাল সেভিংস টাইম ডিপোজিট বা পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কিমে দীর্ঘ পাঁচ বছরের জন্য বিনিয়োগ করলে ৭.৫০% সুদ পাওয়া যায়। তবে ১ বছর, ২ বছর ও ৩ বছরের বিনিয়োগের জন্য সুদের হার এক থাকে না বদলে যায়। বিনিয়োগের ন্যূনতম সীমা হল ১০০০ টাকা এবং সর্বোচ্চ কোনও সীমা নেই। তবে ১০০ টাকার গুণিতকে বিনিয়োগ করার সুবিধা রয়েছে। আপনি যদি পোস্ট অফিসের এই প্রকল্পে ৭.৫০% সুদের হারে ৫ বছরের জন্য ৩ লাখ টাকা বিনিয়োগ করলে শুধু সুদ হিসেবেই ১.৩৫ লাখ টাকা পাবেন।

Article By – সুনন্দা সেন





