buzywithinfoBuzy With Info
Everything About Business
posf

পোস্ট অফিস স্কিম থেকে পান ২ লক্ষ টাকা রিটার্ন! কিন্তু কোথায় করবেন বিনিয়োগ?

বর্তমানে বিনিয়োগের অন্যতম বিকল্পের স্থান হয়ে উঠেছে পোস্ট অফিস। কারণ Post office-র বিনিয়োগ করার জন্য একাধিক ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প রয়েছে। যেগুলিতে বিনিয়োগ করলে আপনি ভাল রিটার্ন অর্জন করতে পারবেন। আর পোস্ট অফিসের বিনিয়োগ করে ২ লক্ষ টাকা রিটার্ন পেতে পারেন সকলেই। তবে তার জন্যে বিনিয়োগ করার বিকল্প হিসেবে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC), কিষান বিকাশ পত্র (KVP) বা মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট (MSSC) স্কিমে বিনিয়োগ করতে পারেন। পোস্ট অফিস অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে জুন ত্রৈমাসিকে এই তিনটি স্কিমে ৭.৫০% থেকে ৭.৭০% পর্যন্ত সুদ প্রদান করা হচ্ছে। তবে ২ লক্ষ টাকা পাওয়ার জন্যে কীভাবে বিনিয়োগ করবেন সেগুলো দেখে নেওয়া যাক : 

Copy of ONLY Text Ads Banner BWI News
  • ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC): পোস্ট অফিসের NSC স্কিমের মেয়াদ ৫ বছরের এবং এতে কর ছাড়ের সুবিধাও রয়েছে। বর্তমানে স্কিমটি ৭.৭০% সুদ অফার করছে। এমন অবস্থায় আপনারা যদি মাত্র ১০০০ টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারবেন।

সরকারি প্রকল্পের কোর্স

  • কিষান বিকাশ পত্র (KVP) : পোস্ট অফার একটি খুবই জনপ্রিয় স্কিম হলো কিষান বিকাশ পত্র। বর্তমানে পোস্ট অফিসের এই স্কিম ৭.৫০% সুদ প্রদান করছে। এই স্কিমে ২ লক্ষ টাকা পেতে আপনাকে ৯ বছর ৭ মাসের জন্যে ১ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে।
BWI 600 x 200
  • মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট (MSSC): এই পোস্ট অফিস স্কিম ভারতের মেয়ে এবং মহিলাদের আর্থিক নিরাপত্তা দেওয়ার উদ্দেশ্যে কেন্দ্র সরকার চালু করেছিল। বর্তমানে এই স্কিমে ৭.৫০% সুদ দেওয়া হয়। এই স্কিমে আপনি যদি ২ বছরের জন্যে ১.৭৩ লক্ষ টাকা বিনিয়োগ করেন তবে ২ লক্ষ টাকা রিটার্ন পাবেন। 
Post office

এই স্কিমগুলি সহ কেন্দ্র সরকারের প্রত্যেক [পোস্ট অফিস স্কিমের বিষয় জানতে এক্ষুনি লিংকে ক্লিক করুন:]

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading