buzywithinfoBuzy With Info
Everything About Business
npsfiig

NPS-এর নিয়মে ব্যাপক বদল! সাশ্রয় হবে বেশি, হাসি ফুটল গ্রাহকদের মুখে

দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে জাতীয় পেনশন স্কিম বা NPS। পূর্বে সরকারি কর্মীরা ন্যাশনাল পেনশন স্কিমের আওতায় এলেও, এখন বেসরকারি কর্মীরাও এর সুবিধা ভোগ করছেন। এর আগে সরকারি কর্মচারীদের মধ্যে নিয়োগকর্তার অবদানের সীমা 10 শতাংশ থেকে বাড়িয়ে 14 শতাংশ করা হয়েছিল। এখন এই সুবিধা বেসরকারি খাতের কর্মচারীদের জন্যও চালু করা হয়েছে।

July 18 New in article ads By Sir 1

জাতীয় পেনশন স্কিমে বিনিয়োগকারীদের জন্য কর সুবিধা বাড়িয়েছে সরকার। এখন বেসরকারি সংস্থার কর্মীদের জন্য NPS-এ নিয়োগকর্তার অবদানের সীমা 10 শতাংশ থেকে বাড়িয়ে 14 শতাংশ করা হয়েছে। অর্থাৎ এখন আপনার বেতনের বেশি অংশ NPS-এ যাবে এবং আপনার অবসরের জন্য সঞ্চিত তহবিলে অর্থ আরও বাড়বে। এই সুবিধা শুধুমাত্র তারাই পাবেন যারা নতুন কর ব্যবস্থা বেছে নেবেন। যারা পুরনো নিয়মেই থাকছেন, এই সুবিধা তাদের জন্য নয়।  

এবার শিশুদের জন্য ‘বাৎসল্যা অ্যাকাউন্টের’ সুবিধাও দেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় নাবালকদের জন্য অর্থ সঞ্চয় করতে পারবেন পিতামাতা বা আইনি অভিভাবকরা। নাবালকরা প্রাপ্ত বয়স্ক হলে স্কিমটিকে একটি সাধারণ NPS অ্যাকাউন্টে রূপান্তর করা যাবে। NPS হল জাতীয় পেনশন ব্যবস্থা। এটি ভারত সরকার কর্তৃক চালু করা একটি পেনশন প্রকল্প। এই স্কিমটি বিশেষভাবে অসংগঠিত ক্ষেত্রের কর্মচারী এবং স্ব-নিযুক্ত ব্যক্তিদের কথা ভেবেই চালু করা হয়েছে।

New in article ads By Sir 1

তবে এই স্কিমটি সমস্ত ভারতীয় নাগরিকদের জন্যই উপলব্ধ। NPS-এ বিনিয়োগ করতে হলে দুটি অ্যাকাউন্টে বিনিয়োগ করতে পারবেন। একটি টায়ার 1 এবং অন্যটি টায়ার 2৷ টায়ার 1 অ্যাকাউন্ট: এটি একটি অবসরকালীন অ্যাকাউন্ট। আপনি 60 বছর বয়সের আগে এই অ্যাকাউন্টে জমা করা অর্থ তুলতে পারবেন না। টায়ার 2 অ্যাকাউন্ট: এটি একটি স্বেচ্ছাসেবী সেভিংস অ্যাকাউন্ট। আপনি যে কোনও সময় এই অ্যাকাউন্টে জমা করা টাকা তুলতে পারবেন।

BWI 600 x 200

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading