PFRDA জাতীয় পেনশন সিস্টেম (NPS) গ্রাহকদের জন্য T+0 নিষ্পত্তির অনুমতি দিয়েছে। চলতি বছরের 1 জুলাই থেকে নতুন ব্যবস্থা কার্যকর হবে। এর অর্থ হল গ্রাহক যদি কোনও নিষ্পত্তির দিনে সকাল 11 টার মধ্যে তাঁর ডিপোজিট করেন, তবে এটি একই দিনে বিনিয়োগ করা হবে এবং তিনি একই দিনে নেট অ্যাসেট ভ্যালু (NAV) -এর সুবিধা পাবেন।
যা মিউচুয়াল ফান্ডের সঙ্গে NPS -কে সমান করার দিকে একটি বড় পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে। বর্তমানে, ট্রাস্টি ব্যাঙ্ক কর্তৃক প্রাপ্ত অবদান পরবর্তী নিষ্পত্তির দিনে বিনিয়োগ করা হয়। PFRDA একটি বিবৃতিতে বলেছে, ‘এখন, যে কোনও নিষ্পত্তির দিন সকাল 11টা পর্যন্ত প্রাপ্ত অবদান একই দিনে বিনিয়োগ করা হবে। আর, গ্রাহকরা একই দিনে NAV সুবিধা পাবেন।
সরকারি প্রকল্পের কোর্স
তবে সকাল 11টার পর ট্রাস্টি ব্যাঙ্কের প্রাপ্ত অবদানগুলি পরবর্তী নিষ্পত্তির দিনে বিনিয়োগ করা হবে। নতুন সিস্টেমটি 1 জুলাই, 2024 থেকে কার্যকর করা হবে। সরকার কর্মচারীদের পেনশন স্কিম 1995 -এ একটি সংশোধন করেছে, যার কারণে 6 মাসের কম অবদানকারী পরিষেবা -সহ সদস্যরাও টাকা তোলার সুবিধা পাবেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

একই সঙ্গে, এখন যে সকল সদস্যদের বয়স 14 জুন, 2024 তারিখে 58 বছর পূর্ণ হয়নি, তারাও টাকা তোলার সুবিধা পাবেন। মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে, এটি ইপিএস -এর ক্ষেত্রে কার্যকর হতে চলেছে। মন্ত্রক বলেছে যে টাকা তোলার সুবিধা এখন মাসের সংখ্যার উপর নির্ভর করবে।
Article By – আস্তিক ঘোষ





