buzywithinfoBuzy With Info
Everything About Business
MSME

সরকার ১০০ কোটি টাকা পর্যন্ত ঋণ প্রদান করবে! MSME-এর জন্য নতুন ক্রেডিট গ্যারান্টি স্কিমের বিষয় বিস্তারিত জানুন

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারত সরকার মাইক্রো, স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ বা MSME সেক্টরের জন্য একটি নতুন ক্রেডিট গ্যারান্টি স্কিম চালু করতে চলেছে। যা ব্যবসায়িদের ১০০ কোটি টাকা পর্যন্ত জামানত মুক্ত ঋণ প্রদান করবে। আজ অর্থাৎ ৯জানুয়ারি, ২০২৫ (বৃহস্পতিবার) গ্রামীণ ভারত মহোৎসবের সমপনী দিনে আর্থিক পরিষেবা সচিব (Financial Services Secretary) এম নাগারাজু এই পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। তিনি আরও জানান যে বাজেটে অর্থমন্ত্রী দ্বারা উল্লেখিত এই প্রস্তাবটি শীঘ্রই অনুমোদনের জন্য কেন্দ্রীয় মন্ত্রীসভার সামনে উপস্থাপন করা হবে বলেও আশা করা হচ্ছে।

11

MSME সেক্টর, ভারতের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ, যা ৫০ মিলিয়ন লোক নিয়োগ করে। পাশাপাশি রপ্তানি উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। রপ্তানি ২০২০-২১ সালের ৩.৯৫ লক্ষ কোটি টাকা থেকে বেড়ে ২০২৪-২৫ সালে ১২.৩৯ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। যা ভারতের বৈশ্বিক বাণিজ্য এবং অর্থনৈতিক অগ্রগতি চালনা করার ক্ষেত্রে, এই সেক্টরের মুখ্য ভূমিকার উপর জোর দেয়। বছরের পর ধরে MSME সেক্টর ধারাবাহিক ভাবে দেশের GDP বৃদ্ধি করেছে। তাদের গ্রস ভ্যালু অ্যাডেড বা GAV অবদান ২০১৭-১৮ সালের ২৯.৭% থেকে বেড়ে ২০২২-২৩ সালে ৩০.১%-এ দাঁড়িয়েছে।

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২৪-২০২৫ সালের বাজেট ঘোষণায় প্রথমবার প্রকল্পের কাঠামো তুলে ধরে ছিলেন। যার লক্ষ্য হল MSME-এর জন্য জামানত বা তৃতীয় পক্ষের গ্যারান্টি ছাড়াই যন্ত্রপাতি ও সরঞ্জাম কেনার জন্য মেয়াদী ঋণ (term loan)-এর সুবিধা প্রদান করা। তবে এই সুবিধা তারাই পাবেন যাদের MSME সেক্টরে ব্যবসা রয়েছে। অর্থাৎ নতুন ব্যবসায়ীদের জন্য এটি নয় বললেই চলে। আরও জানা যাচ্ছে যে স্ব-অর্থায়ন (Self-financing) গ্যারান্টি তহবিল দ্বারা সমর্থিত MSME-এর ক্রেডিট ঝুঁকি একত্রিত করে এই স্কিমটি কাজ করবে। এই তহবিল প্রতিটি আবেদনকারীর জন্য ১০০ কোটি টাকা পর্যন্ত গ্যারান্টি কভার অফার করবে। আর ঋণগ্রহীতাদের একটি অগ্রিম গ্যারান্টি ফি এবং ঋণের ব্যালেন্স হ্রাস করার জন্য একটি বার্ষিক ফি দিতে হবে।
গ্রামীণ উন্নয়নের কথা তুলে ধরে নাগারাজু বিভিন্ন প্রকল্পের মাধ্যমে গ্রামীণ এলাকায় উদ্যোক্তাদের উন্নয়নে সরকারের প্রতিশ্রুতির ওপর জোর দিয়েছেন। তিনি বিকশিত ভারত (Viksit Bharat)-এর দৃষ্টিভঙ্গি অর্জনের জন্য চারটি গুরুত্বপূর্ণ দিক – গুণমান, রপ্তানি সংযোগ, সক্ষমতা বৃদ্ধি এবং সমর্থনের উপর দেওয়ার প্রয়োজনীয়তার গুরুত্বের উপর বিশেষ নজর দেওয়ার কথা বলেছেন। তিনি আরও বলেন যে, এই প্রকল্পের উদ্দ্যোগটি MSME সেক্টরকে আরও শক্তিশালী করার জন্য প্রস্তুত এবং তা ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির চাহিদা হিসাবে সেক্টরের ক্ষমতায়ণ করে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading