Article By – সুনন্দা সেন

আজ অর্থাৎ ১৯অক্টোবর, ২০২৪ এর বৈঠকে GST কাউন্সিল দ্বারা গঠিত দুটি মন্ত্রী প্যানেল GST হার যৌক্তিককরণ এবং বীমা কর সংক্রান্ত মন্ত্রী প্যানেল, স্বাস্থ্য ও জীবন বীমা প্রিমিয়ামের উপর ১৮% করের হার কমানোর বিষয়ে আলোচনা করতে বসেছে। যা স্বাস্থ্য ও জীবন বীমা প্রিমিয়ামের উপর ট্যাক্সের পরামর্শ দেওয়ার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। এছাড়াও গড় GST হার ১৫.৩% রাজস্ব নিরপেক্ষ হারের নীচে নেমে গেছে। এটি GST হার যৌক্তিককরণ নিয়ে আলোচনা শুরু করার প্রয়োজনীয়তাকে প্ররোচিত করেছে।
প্যানেলের মধ্যে উত্তরপ্রদেশ, রাজস্থান, পশ্চিমবঙ্গ, কর্ণাটক, কেরালা, অন্ধ্রপ্রদেশ, গোয়া, গুজরাট, মেঘালয়, পাঞ্জাব, তামিলনাড়ু এবং তেলেঙ্গানার মন্ত্রীরা অন্তর্ভুক্ত রয়েছে। তাদের অক্টোবরের শেষের মধ্যে GST কাউন্সিলে রিপোর্ট জমা দেওয়ার জন্য বাধ্যতামূলক করা হয়েছে। জানাচ্ছে বর্তমানে দুই প্যানেল স্বাস্থ্য এবং জীবন বীমা প্রিমিয়ামের উপর আরোপ করা ১৮% GST এবং GOM স্বাস্থ্য/চিকিৎসা বীমার ট্যাক্স হারের পরামর্শ দেবে। আর তার মধ্যে রয়েছে ব্যক্তি, গ্রুপ, ফ্যামিলি ফ্লোটার এবং অন্যান্য মেডিক্যাল ইন্স্যুরেন্স। বিভিন্ন শ্রেণীর জন্য যেমন ধরুন প্রবীণ নাগরিক, মধ্যবিত্ত এবং ব্যক্তিদের জন্য।
এর পাশাপাশি এটিও জেনে রাখা গুরুত্বপূর্ণ যে ২০২৩-২৪ সালে, কেন্দ্র এবং রাজ্যগুলি স্বাস্থ্য বীমা প্রিমিয়ামের উপর GST এর মাধ্যমে ৮,২৬২.৯৪ কোটি টাকা সংগ্রহ করেছে। যেখানে স্বাস্থ্য পুনর্বীমা প্রিমিয়ামের GST-এর হিসাবে ১,৪৮৪.৩৬ কোটি টাকা সংগ্রহ করে ছিল। GST হার যৌক্তিককরণের বিষয়ে মন্ত্রীদের গোষ্ঠী বা GOM স্ল্যাব হ্রাস করার বিষয়ে আলোচনা করবে। যার মধ্যে চিকিৎসা এবং ওষুধ-সম্পর্কিত আইটেম, সাইকেল এবং বোতলজাত জলের উপর কর যৌক্তিককরণ অন্তর্ভুক্ত রয়েছে।
বিহারের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর অধীনে ১৩-সদস্যের GoM-এর প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে জানা যাচ্ছে যে বর্তমানে পণ্য ও পরিষেবা কর বা GST হল একটি চার-স্তরের কর কাঠামো। যার স্ল্যাব ৫%, ১২%, ১৮% এবং ২৮%- এর। GST-এর অধীনে অপরিহার্য আইটেমগুলিকে হয় কর ছাড় দেওয়া হয় বা সর্বনিম্ন স্ল্যাবে ফেলা হয়। যখন বিলাসিতা এবং অগ্রহণ যোগ্য জিনিসগুলি (তামাক জাত দ্রব্য, অ্যালকোহল, বেআইনি কাজ এবং গ্যামলিং) সর্বোচ্চ স্ল্যাবকে আকর্ষণ করে। এই জিনিসগুলি সর্বোচ্চ ২৮% করের স্ল্যাব আকর্ষণ করে থাকে।




