Article By – সুনন্দা সেন

ভারত-আমেরিকায় বহু প্রতিক্ষীত বাণিজ্য চুক্তিতে বিলম্ব এখনও শেষ হয়নি। এই চুক্তি সম্পন্ন হলে ভারতের রপ্তানি, উৎপাদন, ফার্মাসিউটিক্যাল, টেক্সটাইল, অটোমোবাইল যন্ত্রাংশ ও প্রযুক্তিখাত বড় সুবিধা পেতে পারে। একই সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও বিদেশী বিনিয়োগ আকর্ষণেও ইতিবাচক প্রভাব পড়বে। অবশ্য একাধিক মত পার্থক্যের কারণে এখনও বাণিজ্য চুক্তির কোনও ঘোষণা হয়নি।
কৃষি ও বাজার প্রবেশর মতো সংবেদনশীল বিষয়গুলিতে বিশেষ রুপে সমঝোতা না হওয়ায় চুক্তি আটকে রয়েছে বলে ধারণা। তবে চলুন বিলম্বিত চুক্তির পেছনের কারণ গুলি বিষয় জেনে নেওয়া যাক, —
- কৃষি ও দুগ্ধ খাতে মতবিরোধ:
আমেরিকা চায় ভারত আরও বেশি মার্কিন কৃষি ও দুগ্ধজাত পণ্যের বাজার খুলে দিক, কিন্তু ভারত দেশীয় কৃষক ও দুগ্ধ শিল্পের স্বার্থ রক্ষায় সতর্ক।
- শুল্ক (Tariff) নিয়ে বিরোধ:
আমেরিকা ভারতের উচ্চ আমদানি শুল্ক কমাতে চাইছে, বিশেষ করে গাড়ি, কৃষিপণ্য ও শিল্পপণ্যের ক্ষেত্রে। ভারতও মার্কিন বাজারে তার পণ্যের জন্য আরও ভালো প্রবেশাধিকার চায়।
- ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর মার্কিন শুল্ক:
ভারত চায় আমেরিকা ভারতীয় ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্যের ওপর আরোপিত অতিরিক্ত শুল্ক শিথিল করুক।
- ডিজিটাল বাণিজ্য ও ডেটা নীতি:
ডেটা লোকালাইজেশন, ই-কমার্স নিয়ম এবং ডিজিটাল পরিষেবা সংক্রান্ত নীতিতে দুই দেশের অবস্থান এক নয়।
- ফার্মাসিউটিক্যাল ও মেডিক্যাল ডিভাইস নিয়ন্ত্রণ:
ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের মূল্য নিয়ন্ত্রণ এবং নিয়ন্ত্রক কাঠামো নিয়ে মতপার্থক্য রয়েছে।
- রাজনৈতিক ও কৌশলগত বিবেচনা:
উভয় দেশই নিজেদের গুরুত্বপূর্ণ খাতগুলোতে ছাড় দিতে সতর্ক, ফলে আলোচনার গতি ধীর হয়েছে।




