buzywithinfoBuzy With Info
Everything About Business
Nirmala Sitharaman

আয়কর বিলের আপডেটেড ভারসানটি চালু হবে ১১ আগস্ট থেকে; নতুন খসড়ায় কী কী পরিবর্তন আনা হয়েছে?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

বিজেপি সাংসদ বৈজয়ন্ত পান্ডার সভাপতিত্বে সিলেক্ট কমিটি খসসড়া আইনের উপর তাদের প্রতিবেদন জমা দেওয়ার পর ৮ আগস্ট, ২০২৫ অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আনুষ্ঠানিক ভাবে লোকসভায় আয়কর বিল, ২০২৫ প্রত্যাহার করে নেন। কমিটির বেশির ভাগ সুপারিশ অন্তর্ভুক্ত করে বিলের একটি সংশোধিত সংস্করণ ১১ আগস্ট সংসদে পেশ করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। মূল বিলটি চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি পেশ করা হয়েছিল। আর এই প্রত্যাহারে মূল উদ্দেশ্য হল একটি একক, আপডেটেড ড্রাফ্ট উপস্থান করা। যেখানে কোনো খামতি থাকবে না।

11

PTI-এর মতে, আপডেট করা ড্রাফ্টে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। আর সেই পরিবর্তনগুলি হল :- 

  1. সম্পূর্ণ ধর্মীয় অলাভজন সংস্থাগুলি (religious non-profit organisation) বা NPOs বরনামী অনুদান কর অব্যাহতি ভোগ করবে।
  1. ধর্মীয়সহ দাতব্য ট্রাস্ট (যেমন: স্কুল বা হাসপাতাল পরিচালনাকারী সংস্থা)-এ অনুদানের উপর কর ধার্য করা হবে। 
  1. করদাতারা (Tarpayers) আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখের পরেও জরিমানা ছাড়াই TDS রিফান্ড দাবি করতে পারবেন। 
  1. ৩০% স্ট্যান্ডার্ড ডিডাকশন নতুন আইনে স্পষ্টভাবে উল্লেখ করার কথা চলছে। এতে কর সম্পর্কিও বিভ্রান্তি দূর হবে। 
  1. গৃহঋণের সুদ কর্তনের সুবিধা নিজেস্ব বাড়ি বা সম্পত্তির পাশাপাশি ভাড়ার সম্মত্তিতেও প্রসারিত করার কথা চলছে। 

একবার পাশ হয়ে গেলে সংশোধিত বিলটি ১৯৬১ সালের বিদ্যমান আয়কর আইনকে প্রতিস্থাপন করবে এবং ডিজিটাল যুগের প্রয়োজনীয়তা অনুসারে ভারতের ট্যাক্স কোডকে আধুনিকীকরণ করবে বলে আশা করা হচ্ছে। এছাড়া সোমবার সংসদে পুনঃপ্রবর্তন করা এই বিলটি সারলীকরণ, উন্নত ডিজিটাল ইন্টিগ্রেশন এবং সম্মতির জন্য আরও সমসাময়িক কাঠামোর উপর আলোকপাত করবে বলে আশা করা হচ্ছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading