Article By – সুনন্দা সেন

সরকার ইউনিফাইড পেনশন স্কিম বা UPS-এর বিষয় ঘোষণা করেছে। যা ১ এপ্রিল, ২০২৫ থেকে কার্যকর হবে। এই স্কিমটি জাতীয় পেনশন প্রকল্প বা NPS (National Pension System)-এর বিকল্প হিসাবে চালু করা হয়েছে। UPS-এর লক্ষ্য হলো সরকারি কর্মচারীদের আরও ভালো পেনশন সুবিধা প্রদান করা। ইউনিফাইড পেনশন স্কিমটি সেই সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী (central government employees) -দের জন্য উপলব্ধ, যার ইতিমধ্যেই NPs-এ নথিভুক্ত এবং এই নতুন পেনশন স্কিমটি নির্বাচন করে নিয়েছেন।
পেনশন স্কিমটি কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত। আর অন্যান্য পেনশন স্কিমের মতো এই স্কিমেরও বেশকিছু সুবিধা রয়েছে। চলুন তবে বেশি দেরি না করে ইউনিফাইড পেনশন স্কিমের মূল সুবিধাগুলি দেখে নেওয়া যাক।:-
- সরকারি কর্মচারীরা তাদের মূল বেতন এবং DA মিলিয়ে ১০% এই পেনশন স্কিমে বিনিয়োগ করতে পারবেন। আর স্কিমে সরকার যেখানে ১৪% অবদান রাখতে এবার থেকে ১৮.৫% অবদান রাখবে।
- এছাড়া সরকার পুলড ফান্ড (Pooled Fund)-এর মাধ্যমে অতিরিক্ত ৮.৫% কন্ট্রিবিউশন বা অবদান রাখবে UPS-এ।
- এই স্কিমের মাধ্যমে কর্মীরা তাদের গত ১২ মাসের গড় মূল বেতনের ৫০%-এর সমান পেনশন পাবেন। তবে এই সুবিধাটি কমপক্ষে ২৫ বছর চাকরি জীবন সম্পন্ন হয়েছে এমন কর্মীদের জন্য প্রযোজ্য।
- ১০ থেকে ২৫ বছর চাকরিরত কর্মীরা আনুপাতিক পেনশন পাবেন।
- এই স্কিমে গ্র্যাচ্যুইটি এবং এককালীন অবসরকালীন বেতনও অন্তর্ভুক্ত রয়েছে।
- কোনও কর্মচারীর মৃত্যু হলে তার পরিবার মোট পেনশনের ৬০% পরিমাণ পাবে।
- ন্যূনতম ১০ বছর চাকরিরত কর্মচারীর মাসিক কমপক্ষে ১০,০০০ টাকা পেনশন পাবেন।




