হাইলাইটস
1. এবার সস্তা হতে চলেছে সোনা ও রুপো।
2. মঙ্গলবার সোনার দাম কমতে দেখা গিয়েছে।
3. সোনার ওপর আমদানি শুল্ক কমানো হয়েছে।
দিনের পর দিন সোনা আর রুপোর দাম বেড়েই চলেছে। রীতিমতো মধ্যবিত্তের নাগালের বাইরে হয়ে গিয়েছে সোনার দাম। বেশিরভাগ মানুষ এখন পুরনো সোনা দিয়ে নতুন সোনা তৈরি করিয়ে নিচ্ছেন। তবে আশার আলো দেখাচ্ছে চলতি অর্থবর্ষের বাজেট (Budget)। এবার সস্তা হতে চলেছে সোনা ও রুপো। আসলে সোনা ও রুপোর ওপর শুল্ক কমালো সরকার।
ইতিপূর্বে সোনার ওপর 15 শতাংশ আমদানি শুল্ক লাগু ছিল। এবার সোনার ওপর আমদানি শুল্ক 6 শতাংশ কমিয়ে আনা হয়েছে। বাজেট (Budget) পেশ করার সময় এই ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সোনা ও রুপোর ওপর আমদানি শুল্ক কমানোয় সোনা ও রুপো কিছুটা হলেও সস্তা হবে। চলতি বছরের জানুয়ারিতে সরকার সোনার ওপর শুল্ক বাড়িয়ে 15 শতাংশ করে।
মঙ্গলবার সোনার দাম কমতে দেখা গিয়েছে। প্রতি 10 গ্রামে প্রায় 2 হাজার টাকা কমেছে দাম। বাজেট (Budget) ঘোষণা হওয়ার পরপরই প্রতি 10 গ্রাম সোনার দাম কমেছে 1,988 টাকা। এই পতনের কারণে প্রতি 10 গ্রাম সোনার দাম এখন 70730 টাকায় নেমে এসেছে। বাজেট ঘোষণা হওয়ার পর রুপোর দামও ব্যাপক কমেছে। প্রতি কেজিতে 2429 টাকা কমেছে রুপোর দাম।
বাজেট ঘোষণা হওয়ার পর প্রতি কেজি রুপার দাম দাঁড়িয়েছে 86,774 টাকায়। আর কয়েক মাস পর দিওয়ালি এবং ধনতেরাস উৎসব রয়েছে। নতুন বাজেটে যেহেতু সোনা ও রুপোর দাম সস্তা হয়ে গেল, তাই মনে করা হচ্ছে এবার সোনা ও রুপোর দোকানে ভিড় বাড়তে পারে। সোনার দামে আমদানি শুল্ক কমিয়ে আনা নিঃসন্দেহে সরকারের তাৎপর্যপূর্ণ পদক্ষেপ।
Article By – আস্তিক ঘোষ






