buzywithinfoBuzy With Info
Everything About Business
bdgt8

মুদ্রা লোনের সীমা বেড়ে 20 লাখ! ব্যবসার জন্য আরও টাকা পাবেন আপনি

হাইলাইটস

1. আজ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

2. মুদ্রা যোজনায় ঋণের (Mudra loan) সীমা 20 লাখ টাকা করা হয়েছে।

3. উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীরা 10 লাখ পর্যন্ত ঋণ পাবেন।

July 18 New in article ads By Sir 1

আজ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এতে কর্মরতদের উপহার দিয়েছেন অর্থমন্ত্রী। বাজেটে, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার (PMMY) অধীনে ঋণের সীমা বাড়িয়ে 20 লাখ টাকা করা হয়েছে। এই স্কিমের অধীনে এখনও পর্যন্ত 10 লাখ টাকা ঋণ পাওয়া যেত। উচ্চশিক্ষার জন্য ঋণের ঘোষণাও করেছেন অর্থমন্ত্রী। এখন উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীরা 10 লাখ টাকা পর্যন্ত ঋণ পেতে পারবে।

মুদ্রা ঋণের (Mudra loan) কথা বললে, এতে তিন ধরনের ঋণ পাওয়া যায়। প্রথমটি হল শিশু। এর আওতায় 50 হাজার টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায়। দ্বিতীয়টি হল কিশোর। এর আওতায় 50 হাজার থেকে 5 লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায়। তৃতীয়টি হল তরুণ। এর আওতায় 10 লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়।  নতুন ব্যবসা শুরু বা পুরনো ব্যবসা সম্প্রসারণের জন্য এই ঋণ দেওয়া হয়।

New in article ads By Sir 1

আপনি যে কোনও ব্যাঙ্ক বা নন-ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল কর্পোরেশন (NBFC) কোম্পানিতে গিয়ে এই ঋণের জন্য আবেদন করতে পারেন। মুদ্রা লোন সম্পর্কে আরও তথ্যের জন্য, অফিসিয়াল ওয়েবসাইট mudra.org.in দেখতে পারেন। ব্যবসায়ীক মহলের এক অংশের মতে মুদ্রা লোনের (Mudra loan) সীমা বৃদ্ধির ফলে দেশের অর্থনৈতিক খাতে বড় বদল আসতে পারে।

BWI 600 x 200

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading