buzywithinfoBuzy With Info
Everything About Business
GST

Melody কি টফি, ক্যান্ডি নাকি চকোলেট? ভাইরাল মোদি-মেলোনি মুহূর্তে GST বিতর্ক সৃষ্টি করেছে

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ইতালিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক বৈঠকের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি (Giorgia Meloni)-কে জনপ্রিয় “Melody (মেলোডি)” উপহার দেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর নতুন করে আলোচনায় উঠে এসেছে ভারতের বহু পুরনো এই মিষ্টি। বিশেষ করে মেলোনির “very very good toffee” মন্তব্য ঘিরে নেটদুনিয়ায় শুরু হয়েছে নানা মজা ও আলোচনা। তবে বিষয়টি শুধু মজার মধ্যেই সীমাবদ্ধ নেই। 

5 2

Melody আসলে কোন শ্রেণির পণ্য — টফি, ক্যান্ডি নাকি চকোলেট — তা নিয়ে এখন GST বিতর্কও সামনে এসেছে। কারণ ভারতের কর ব্যবস্থায় পণ্যের ধরন অনুযায়ী আলাদা GST হার প্রযোজ্য হয়। বর্তমান নিয়ম অনুযায়ী, সাধারণ ক্যান্ডি বা টফির ওপর ১৮% GST ধার্য হয়। কিন্তু যদি কোনও পণ্যকে চকোলেট বা কোকো-ভিত্তিক পণ্য হিসেবে ধরা হয়, তাহলে তার ওপর GST বেড়ে ২৮% পর্যন্ত হতে পারে।  

Melody-এর প্রকৃত শ্রেণিবিভাগ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে কর বিশেষজ্ঞদের মধ্যে।  পারলে (Parle) সংস্থার তৈরি Melody-কে দীর্ঘদিন ধরে “চকলেট ফিলড টফি” হিসেবেই বাজারজাত করা হয়। অর্থাৎ এটি পুরোপুরি চকোলেট নয়, আবার সাধারণ টফিও নয়। এর ভিতরে চকলেটি ফিলিং থাকলেও বাইরের অংশ মূলত টফির মতো। তাই অনেক বিশেষজ্ঞের মতে, এটি কনফেকশনারি বা টফি শ্রেণিতেই পড়তে পারে। এদিকে সোশ্যাল মিডিয়ায় আবারও ট্রেন্ড করছে “Melodi” শব্দটি। 
মোদি ও মেলোনির বন্ধুত্ব নিয়ে আগেও বহু মিম ভাইরাল হয়েছিল। এবার Melody উপহার দেওয়ার ঘটনাকে ঘিরে সেই ট্রেন্ড আরও একবার ফিরে এসেছে। বিশ্লেষকদের মতে, ছোট্ট একটি উপহার ঘিরে যেমন কূটনৈতিক বন্ধুত্বের বার্তা সামনে এসেছে, তেমনই ভারতের GST কাঠামো নিয়ে সাধারণ মানুষের মধ্যেও নতুন আগ্রহ তৈরি হয়েছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading