Article By – সুনন্দা সেন

ভারতের খুচরা মুদ্রাস্ফীতি একবছর আগের তুলনায় চলতি বছরের আগস্ট মাসে ৩.৬৫%- এ উন্নীত হয়েছে। যা তার আগের মাস অর্থাৎ জুলাই মাসের ৩.৫৪% থেকে বেড়েছে। আর এই বৃদ্ধির কারণ হল বাড়তে থাকা খাদ্যের মূল্য। অবশ্য একথাও ঠিক যে লাগাতার খাদ্য দ্রব্যের মূল্যবৃদ্ধির সত্বেও খুচরা মূল্যস্ফীতি RBI- এর ৪% সহনশীলতা ব্যান্ডের মধ্যেই রয়েছে। যেহেতু জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে খুচরা মুল্যস্ফীতি বৃদ্ধির পাশাপাশি বাড়তে খাদ্য মূল্য সাধারণ মানুষের উদ্বেগ বাড়িয়ে দেবে, তা স্বাভাবিক। তবে ব্রোকারেজগুলি মুদ্রাস্ফীতি নিয়ে বড় ভবিষ্যতবানী করলো।
আগস্ট মাসের খুচরা মুদ্রাস্ফীতি হার সামনে আসার পরে ব্রোকারেজ জানিয়েছে সেপ্টেম্বর মাস থেকে খুচরা মুদ্রাস্ফীতির হার কমতে শুরু করবে। UBS বিশ্লেষকরা ভবিষ্যদ্বানী করেছেন যে সেপ্টেম্বর মাসের পর থেকে সবজির দাম কমতে শুরু করবে। পাশাপাশি এও জানায় যে RBI রেট কমানোর সময় এবং স্কেল উভয় ক্ষেত্রেই ফেডকে অনুসরণ করবে। একই ভাবে Goldman Sachs আশা করে যে হেডলাইন মুদ্রাস্ফীতিতে সাম্প্রতিক উর্ধগতি হ্রাস পাবে এবং চলতি অর্থবছরের জন্য তার হার ৪.৫%- এ পৌঁছাবে বলে জানিয়েছে। আবার মরগান স্ট্যানলি চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধে গড় মূল্যস্থীতি ৪.৫%- এর কাছাকাছি থাকতে পারে বলে জানিয়েছে।
খাদ্য মূল্যস্ফীতি আগস্টে ৫.৬৬%- এ পৌঁছেছে, যা জুলাই মাসের ৪.৪২%- এর থেকে বেশি। সবজির মূল্যস্ফীতির হার বেড়ে ১০.৭১% হয়ে, যা আগে ৬.৮৩% ছিল। ডাল ও খাদ্যশষ্যের মূল্যস্ফীতি ১৩% এবং ৭.৩০%- এ উন্নীত হয়েছে। ফলে মূল্যস্ফীতি ৬.৪৫%- এ পৌঁছেছে। এছাড়া দুগ্ধ-জাত দ্রব্যের মূল্যস্ফীতি আগস্ট মাসে বৃদ্ধি পেয়ে ২.৯৮% হয়েছে। আর সবের পেছনের কারণ হল বৃষ্টি। যার কারণে সেপ্টেম্বর থেকে খুচরা মুদ্রাস্ফীতি হার কমবে।




