Article By – সুনন্দা সেন

পেঁয়াজ, অড়হর, মুগ এবং উড়াদ ডাল জাতীয় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম তিন বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায় পৌঁছেছে। যেখানে হলুদ মোটরের দাম ছয় বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায় রয়েছে। বাজার বিশেষজ্ঞদের মতে, ডাল ও রান্নার তেলের আমদানি বৃদ্ধি এবং পেঁয়াজের রপ্তানি হ্রাসের ফলে দাম বহু বছরের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে। পণ্য গবেষণা সংস্থা আইগ্রেন ইন্ডিয়ার পরিচালক রাহুল চৌহান বলেন, হলুদ মোটরের আমদানি ভারতে স্থানীয়ভাবে উৎপাদিত প্রায় সমস্ত ডালের দাম কমিয়েছে। এছাড়া বিপুল সংখ্যক দেশ ভারতীয় গ্রাহকদের গাছে উৎপাদিত ডাল সরবরাহ শুরু করেছে।
বেশিরভাগ ডাল, তুলো এবং সয়াবিন সহ প্রধান খরিফ ফসলের দাম বর্তমানে ন্যূনতম সহায়ক মূল্য বা মিনিমাম সাপোর্ট প্রাইস স্তর ১০%-২০% নীচে রয়েছে। আর এই মূল্য আরও কমতে পারে। কারণ ব্রাজিল সম্প্রতী ভারতীয় গ্রাহকদের জন্য উড়াদ ডাল চাষ শুরু করেছে, আর তাদের ৮০,০০০ টনেরও বেশি ফসল উৎপাদিক হওয়ার অনুমান করা হচ্ছে। এছাড়া আফ্রিকা ভারতে সরবরাহ করার জন্য প্রচুর পরিমাণ তুর এবং অড়হর ডাল সংগ্রহ করছে। যেখানে মায়ানমার এবং অস্ট্রেলিয়াও উৎপাদন বাড়িয়েছে। শুধু তাই নয় নাসিকের লাসাল গাঁও বাজারে পেঁয়াজের দাম বর্তমানে তিন বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে।
ইতিমধ্যে সরকারি সংস্থা ন্যাশনাল কো-অপারেটিভ এগ্রিকালচারাল মার্কেটিং ফেডারেশন (Nafed) এবং ন্যাশনাল কো-অপারেটিভ কনজিউমারস ফেডারেশন (NCCF) তারা উৎসবের মরসুমে বর্ধিত চাহিদা মেটাতে বাজারে বাফার স্টক শিফটিং শুরু করেছে। যার ফলে দামের উপর আরও প্রভাব পড়েছে। এদিকে মহারাষ্ট্রের লাতুরের ডাল প্রক্রিয়াকরণকারী নীতিন কালান্ত্রি বলেন, “অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে যে ক্ষতি হবে তা নিম্নমানের ফসলের অনুপাত বৃদ্ধি করবে, যার দাম কম। এর ফলে সেরা মানের এবং নিম্নমানের ফসলের দামের পরিসর বৃদ্ধি পাবে।”




