Article By – সুনন্দা সেন

আজ অর্থাৎ সোমবার (১৬ নভেম্বর, ২০২৪)- এ মুক্তি পাওয়া সরকারি তথ্য অনুসারে, ভারতে পাইকারি মূল্য সূচক বা WPI (Wholesale Price Index)-ভিত্তিক মূল্যস্ফীতি নভেম্বরে তিন মাসের সর্বনিম্ন ১.৮৯%-এ নেমে এসেছে। যা আগের মাসে অর্থাৎ অক্টোবরে ২.৩৬% ছিলো। তবে এক বছরের তুলনায় WPI- ভিত্তিক মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে। কারণ গত বছরের একই সময়ে পাইকারি মূল্য সূচক ভিত্তি মূল্যস্ফীতি ছিল ০.৩৯%।
বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের দ্বারা প্রকাশিত তথ্য দেখা গেছে যে অক্টোবরের ১৩.৫০% তুলনায় নভেম্বরে খাদ্যদ্রব্যের মূল্যস্ফীতি ৮.৬৩%-এ নেমে এসেছে। যা সবজির দামের উল্লেখযোগ্য হ্রাসের দ্বারা চালিত হয়েছিল। সবজির দাম অক্টোবরের ৬৩.৪%-এর তুলনায় নভেম্বরে কমে ২৮.৫৭% হয়েছে। বিশেষ করে পেঁয়াজের দাম তীব্রভাবে হ্রাস পেয়েছে। তা একমাসে ২.৮৫% পতন রেকর্ড করেছে। অন্যদিকে জ্বালানি ও পাওয়ার ক্যাটাগরিতে নভেম্বরে ৫.৮৩%-এ মূল্যস্ফীতি লক্ষ্য করা গেছে। যা অক্টোবরে ৫.৭৯% ছিল। আর উৎপাদিত পণ্যের বিভাগে, নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ২%-এ দাঁড়িয়েছে। যা অক্টোবরে ১.৫০% ছিল।
বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় আজ জানিয়েছে যে নভেম্বর, ২০২৪-এ মূল্যস্ফীতির ইতিবাচক হার প্রাথমিকভাবে খাদ্য সামগ্রী, খাদ্যপণ্য, অন্যান্য উৎপাদন, বস্ত্র, যন্ত্রপাতি এবং সরঞ্জাম ইত্যাদি দামবৃদ্ধি কারণে হয়েছে। গত সপ্তাহের শুরুতে ভারতের খুচরা মুদ্রাস্ফীতির হার, ভোক্তামূল্য সূচক (CPI) উপর ভিত্তি করে RBI- সহনশীলতা নভেম্বরে ৫.৪৮%-এ নামিয়ে এনেছে।




