Article By – সুনন্দা সেন

শেয়ার বাজারের মতো মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগেও সর্বদা বাজার ভিত্তিক বিভিন্ন ঝুঁকি যুক্ত থাকে। সেই কারণে বিশেষজ্ঞরা বিনিয়োগকারীদের বিনিয়োগ করার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়ে থাকেন। তবে এটাও ঠিক যে শেয়ার বাজারের মতো মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ করে মোটা অঙ্কের মুনাফা অর্জন করা যায়। সংবাদ সংস্থার সূত্রানুযায়ী ২০২৪ সালের জুলাই মাসে দেশের প্রায় ৪৩টি মিউচ্যুয়াল ফান্ডের মোট অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট বা AUM-এর পরিমাণ ছিল ৫৬.৪৭ লক্ষ কোটি টাকা।
সম্প্রতি প্রকাশিত তথ্যানুযায়ূ, আগস্ট মাসে মিউচ্যুয়াল ফান্ডের AUM-এর পরিমাণ বেড়ে হয়েছে ৬৭.৯৮ লক্ষ কোটি টাকা। অর্থাৎ এক মাসে MF-গুলির অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টের পরিমাণ ১.৫১ লক্ষ কোটি টাকা বেড়েছে। যার মধ্যে মাত্র ৪টে ফান্ডে আগস্ট মাসে ২২,০০০ কোটি টাকার বেশি আর্থিক প্রবাহ দেখতে পাওয়া গেছে। কোন কোন ফান্ড হাউসে বিনিয়োগকারীরা বিপুল অর্থ বিনিয়োগ করেছেন, তা দেখে নেওয়া যাক: –
- SBI মিউচ্যুয়াল ফান্ড: ২০২৪ সালের জুলাই মাসে ফান্ড হাউসটির অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টের পরিমাণ ছিল ১০.৯১ লক্ষ কোটি টাকা। যা আগস্ট মাসে বেড়ে হয়েছে ১১.১৪ লক্ষ কোটি টাকা। কারণ এই ফান্ডটিতে বিনিয়োগকারীরা গতমাসে মোট ২২,৩৮৩ কোটি টাকা বিনিয়োগ করেছেন।
- ICICI প্রুডেন্সিয়াল মিউচ্যুয়াল ফান্ড: ২০২৪ সালের জুলাই মাসে ফান্ড হাউসটির অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট বা AUM-এর পরিমাণ ছিল ৮.৬৬ লক্ষ কোটি টাকা। যা গত মাসে অর্থাৎ আগস্ট মাসে বেড়ে হয়েছে ৮.৮৯ লক্ষ কোটি টাকা। কারণ বিনিয়োগকারীরা গত মাসে এই ফান্ড হাউসটিতে ২২,৫৩২ কোটি টাকা বিনিয়োগ করেছেন।
- নিপ্পন ইন্ডিয়া মিউচ্যুয়াল ফান্ড: ২০২৪ সালের জুলাই মাসে ফান্ড হাউসটির অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট বা AUM-এর পরিমাণ ছিল ৫.৪৯ লক্ষ কোটি টাকা। যা গত মাসে অর্থাৎ আগস্ট মাসে বেড়ে হয়েছে ৫.৬১ লক্ষ কোটি টাকা। কারণ বিনিয়োগকারীরা গত মাসে এই ফান্ড হাউসটিতে ১১,৫০৩ কোটি টাকা বিনিয়োগ করেছেন।
- HDFC মিউচ্যুয়াল ফান্ড: ২০২৪ সালের জুলাই মাসে ফান্ড হাউসটির অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট বা AUM-এর পরিমাণ ছিল ৭.৫৯ লক্ষ কোটি টাকা। যা গত মাসে অর্থাৎ আগষ্ট মাসে বেড়ে হয়েছে ৭.৬১ লক্ষ কোটি টাকা। কারণ বিনিয়োগকারীরা গত মাসে এই ফান্ড হাউসটিতে ১৫,৩৬৪ কোটি টাকা বিনিয়োগ করেছেন।
[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার এবং মিউচ্যুয়াল ফান্ড সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]




