Article By – সুনন্দা সেন

বর্তমানে বিনিয়োগের অন্যতম জনপ্রিয় বিকল্প হয়ে উঠেছে মিউচ্যুয়াল ফান্ড। ঝুঁকি থাকলেও MF এ বিনিয়োগ করে ভালো রিটার্ণ অর্জন করার সুযোগ থাকে। যে কারণে ঝুঁকি থাকার সর্তেও ইতিবাচক বাজারের কারণে একদল বিনিয়োগকারী মোটা অংকের মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছে। যে কারণে অনেক ফান্ড হাউস নতুন ফান্ড লঞ্চ করছে। ইতিমধ্যে অনেক MF হাউস দ্বারা NFO বা নিউ ফান্ড অফার লঞ্চ করা হয়েছে। সেপ্টেম্বর মাসেও নতুন ফান্ড লঞ্চ অব্যাহত রয়েছে।
সম্প্রতি নতুন মিউচ্যুয়াল ফান্ড লঞ্চ করতে চলেছে ‘হোয়াইটওক ক্যাপিটাল মিউচ্যুয়াল ফান্ড’। নতুন ফান্ডটিতে NFO বা নিউ অফার অফারের সুবিধা রয়েছে। পরবর্তীতে এই সুযোগ আর পাওয়া যাবে না। বর্তমানে জনসাধারণের জন্য NFO সাবস্ক্রিপশন খুলেছে ফান্ড হাউসটি। আর ৪ অক্টোবর, ২০২৪ পর্যন্ত NFO-এর সুবিধা পাওয়া যাবে। চলুন তবে নতুন ফান্ডটির সম্পর্কে উল্লেখ্য পয়েন্ট গুলি দেখে নেওয়া যাক।–
- নতুন ফান্ডটির নাম ‘হোয়াইটওক ক্যাপিটেল ডিজিটাল ভারত ফান্ড’।
- ফান্ডটি একটি ওপেন এন্ডেড ইক্যুইটি স্কিম।
- নতুন ফান্ডটিকে BSE Tech TRI-এর বিপরীতে বেঞ্চমার্ক করা হবে।
- ফান্ডটি টেকনোলজি এবং টেকনোলজি সংক্রান্ত সেক্টরের যুক্ত কোম্পানিগুলিতে বিনিয়োগ করবে।
- ফান্ডটি পরিচালনার দায়িত্বে রয়েছেন রমেশ মন্ত্রী, ত্রুপ্তি আগরওয়াল (Trupti Agarwal), পীযূষ বরণওয়াল এবং ধীরেশ পাঠক।
- ফান্ড হাউস বিনিয়োগকারীদের অর্থ এই ফান্ডের ক্ষেত্রে প্রযুক্তির সাথে যুক্ত এবং প্রযুক্তি সেক্টরের কোম্পানিগুলির ইক্যুইটি সংক্রান্ত উপকরণগুলিতে বিনিয়োগ করার মাধ্যমে মূলধন প্রদান করবে।
- হোয়াইটওক ক্যাপিটালের নতুন ফান্ডটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ বিকল্প।
[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার এবং মিউচ্যুয়াল ফান্ড সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে ও ফান্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]




