Article By – সুনন্দা সেন

বর্তমানে বিনিয়োগের অন্যতম জনপ্রিয় বিকল্প হয়ে উঠেছে মিউচ্যুয়াল ফান্ড। ঝুঁকি থাকলেও MF এ বিনিয়োগ করে ভালো রিটার্ণ অর্জন করার সুযোগ থাকে। যে কারণে ঝুঁকি থাকার সর্তেও ইতিবাচক বাজারের কারণে একদল বিনিয়োগকারী মোটা অংকের মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছে। যে কারণে অনেক ফান্ড হাউস নতুন ফান্ড লঞ্চ করছে। অক্টোবর মাসেও অব্যাহত রয়েছে, দেশীয় ফান্ড হাউসগুলির NFO- তে সাবস্ক্রিপশনের সুবিধা।
চলতি সপ্তাহে একটি নয় একের অধিক মিউচ্যুয়াল ফান্ড হাউস NFO বা নিউ ফান্ড অফার লঞ্চ হতে চলেছে। পাশাপাশি সাধারণ বিনিয়োগকারীরা পাবেন NFO-এর সাবস্ক্রিপশনের সুযোগ। তবে চলুন দেরি না করে নতুন লঞ্চ হতে চলা ফান্ড গুলির বিষয় জেনে নেওয়া যাক। –
- বরোদা BNP পরিবাস নিফটি মিডক্যাপ ১৫০ ইন্ডেক্স ফান্ড: এই ফান্ডের NFO অফারটি ১৪ অক্টোবর, ২০২৪ থেকে ২৮ অক্টোবর, ২০২৪ পর্যন্ত রয়েছে। এটি একটি ওপেন এন্ডেড ফান্ড। নিউ ফান্ড অফারে বিনিয়োগের নূন্যতম পরিমাণ ১০০০ টাকা ধার্য করা হয়েছে।
- বন্ধন নিফটি ৫০০ ভ্যালু ৫০ ইন্ডেক্স ফান্ড:
বন্ধন মিউচ্যুয়াল ফান্ড হাউসের নতুন ফান্ড অফার ১৪ অক্টোবর শুরু হয়েছে এবং এই NFO সাবস্ক্রিপশন চলবে ২৪ অক্টোবর, ২০২৪ পর্যন্ত। পরবর্তীতে এই ফান্ডের আর নিউ ফান্ড অফার পাওয়া যাবে না। এটিও একটি ওপেন – এন্ডেড ইনডেক্স ফান্ড, ফান্ডটির ইউনিট প্রতি মূল্য ১০ টাকা। NFO চলাকালীন বিনিয়োগের নূন্যতম মূল্য ১,০০০ টাকা।
- বন্ধন নিফটি ৫০০ মোমেন্টাম ৫০ ইন্ডেক্স ফান্ড:
এটি একটি ইক্যুইটি ভিত্তিক মিউচ্যুয়াল ফান্ড। যার NFO সাবস্ক্রিপশন ১৪ অক্টোবর, ২০২৪ থেকে ২৪ অক্টোবর ২০২৪ পর্যন্ত চলবে। এটি একটি উচ্চ ঝুঁকিপূর্ণ মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে একটি হতে চলেছে। NFO চলাকালীন নূন্যতম বিনিয়োগের সীমা ১,০০০ টাকা ধার্য করা রয়েছে।
[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার এবং মিউচ্যুয়াল ফান্ড সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]




