আমরা যত আধুনিকতার দিকে এগোচ্ছি, সেইসঙ্গে আমাদের চারপাশের প্রতিযোগিতা আরও বাড়ছে। এইরকম প্রতিযোগিতামূলক বাহ্যিক জগতের জন্য প্রয়োজন আরও উচ্চ শিক্ষাব্যবস্থা। এবং এখনকার চাকরির বাজারে যাঁরা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অভিজ্ঞ প্রশিক্ষণ নিচ্ছেন তাঁরাও একাধিক সমস্যার সম্মুখীন হচ্ছেন। সর্বোপরি আগামী প্রজন্মের খরচ বিশেষত শিক্ষাব্যবস্থার খরচ উত্তরোত্তর বাড়ছে এবং শিক্ষার খরচ গর মুদ্রাস্ফীতিকেও ছড়িয়ে গেছে।
সেই কারণে যাঁরা অভিভাবক রয়েছেন, তাঁদের জন্য সন্তানের উচ্চশিক্ষার যথাযথ পরিকল্পনা করা অন্যতম একটি আর্থিক লক্ষ্য। আর তার জন্য চিলড্রেন মিউচ্যুয়াল ফান্ড একটি ভালো উপায় হতে পারে। মিউচ্যুয়াল ফান্ডের অন্যান্য ক্যাটাগরির মধ্যে চিলড্রেনস মিউচ্যুয়াল ফান্ড একধরনের ভাগ যা সন্তানের প্রয়োজনে অর্থ সঞ্চয়ে সহায়তা করে। সন্তানের দীর্ঘমেয়াদের আর্থিক পরিকল্পনাগুলির জন্য চিলড্রেনস মিউচ্যুয়াল ফান্ড একটি উপযোগী বিকল্প। আর আর্থিক উপদেষ্টারা সবসময়ই বলেন সন্তানের পড়াশোনার জন্য সঠিকভাবে পরিকল্পনা যত তাড়াতাড়ি সম্ভব করা উচিত। SBI, UTI, HDFC, ICICI-এর মতো বেশ কিছু ফান্ড হাউসের চিলড্রেন ফান্ড আছে।
কারা বিনিয়োগ করবেন?
সন্তানের আর্থিক ভবিষ্যত নিশ্চিত করার জন্য, তাদের উচ্চ শিক্ষা, বিয়ে ইত্যাদির জন্য আগে থেকেই সঞ্চয় করতে অভিভাবকরা এই ধরনের ফান্ডে বিনিয়োগ করতে পারেন। এতে করে ছাড়ের সুবিধা যেমন আছে, তার পাশাপাশি যেহেতু এই বিনিয়োগটি দীর্ঘ সময়ের একটি সঞ্চয় বিকল্প তাই রিটার্নও ভালো।
চিলড্রেনস মিউচ্যুয়াল ফান্ডের কিছু বৈশিষ্ট্য :
Lock in period : এই ফান্ডগুলির lock-in period বাধ্যতামূলকভাবে ৫ বছরের থাকে এবং চাইলে ফান্ডটি সন্তানের সাবালক হওয়া অবধি লক ইন রাখা যাবে। অর্থাৎ এই ধরনের ফান্ড ৫ বছর থেকে শুরু করে সন্তানের সাবালক হওয়া পর্যন্ত লক ইন থাকতে পারে।
কর সুবিধা : আয়কর ধারা 80C-এর অধীনে বার্ষিক ১.৫ লাখ টাকা পর্যন্ত কর সুবিধা হয়েছে এই ফান্ডে। এছাড়াও এক বছরে ইন্টারেস্ট যদি ৬৫০০ টাকার বেশি হয়ে যায় তাহলে এই ফান্ড থেকে ১৫০০ টাকার ছাড় দাবি করা যেতে পারে।
Exit load & expense ratio : এই ফান্ডের একটি বার্ষিক expense ratio আছে এবং ৫ বছরের আগে withdraw করলে 4% exit load ধার্য করা হবে।
নথি : অন্যান্য সাধারণ যা যা নথি মিউচ্যুয়াল ফান্ডের ক্ষেত্রে প্রয়োজন এখানেও সেগুলি দরকার। এর পাশাপাশি সন্তানের বয়সের প্রমাণপত্র, যিনি বিনিয়োগ করছেন তার সঙ্গে নাবালকের সম্পর্ক ইত্যাদির প্রমাণপত্র প্রয়োজন।
কীভাবে কাজ করে চিলড্রেনস মিউচ্যুয়াল ফান্ড?
ইক্যুইটি ও ডেট মিলিয়ে পোর্টফোলিও তৈরি হয় চিলড্রেনস মিউচ্যুয়াল ফান্ডে। ফলে বিনিয়োগকারীরা কতটুকু ইক্যুইটি ও কতটা ডেটে বিনিয়োগ করবেন সেই স্বাধীনতা থাকে। আপনি নিজের লক্ষ্য ও মেয়াদ অনুযায়ী দুইধরনের চিলড্রেনস ফান্ডে বিনিয়োগ করতে পারেন–
(I) Equity-oriented fund : এই ফান্ড মোটামুটি 60% বা তার বেশি equity-linked অ্যাসেটে বিনিয়োগ করে। এখানে রিটার্নের সম্ভাবনা বেশি তবে এর সঙ্গে জড়িত ঝুঁকিও তুলনায় বেশি।
(II) Debt-oriented fund : এইধরনের ফান্ড মূলত 60% বা তার বেশি debt অ্যাসেটে বিনিয়োগ করে। এখানে আপনার বিনিয়োগ বেশি সুরক্ষিত তবে রিটার্ন তুলনামূলকভাবে কম।
কী কী ঝুঁকি জড়িত রয়েছে চিলড্রেনস মিউচ্যুয়াল ফান্ডে বা ফান্ড নির্বাচনের সময় কী কী বিষয় বিবেচনা করবেন?
দীর্ঘ লক ইন : চিলড্রেনস মিউচ্যুয়াল ফান্ডে কমপক্ষে ৫ বছরের লক ইন থাকে। আপনি আগে কোনো কারণবশত টাকা redeem করতে চাইলে 4% পর্যন্ত exit load পে করতে হতে পারে। ফলে এই ফান্ড নির্বাচনের আগে এইধরনের পেনাল্টি সম্পর্কে জেনে নেবেন।
উচ্চ অস্থিরতা : অন্যান্য যে-কোনো মিউচ্যুয়াল ফান্ডের মতো চিলড্রেনস ফান্ডও বাজারের ওঠানামার সঙ্গে সম্পর্কযুক্ত। এবং খুব বেশি ভোলাটাইল হতে পারে। এই ফান্ড কতটা ভোলাটাইল হতে পারে তা ফান্ডের অ্যাসেট অ্যালোকেশনের ওপর নির্ভর করছে। Equity-oriented চিলড্রেন ফান্ড, debt-oriented fund-এর তুলনায় অধিক অস্থির। ফলে ফান্ড বাছার আগে নিজের ঝুঁকি ও বাজারের অস্থিরতা সম্পর্কে আগে থাকতে বিবেচনা করতে হবে।
নিশ্চয়তার অভাব : অন্যান্য নিশ্চিত সঞ্চয় প্রকল্পের মতো নিশ্চিত রিটার্নের কোনো নিশ্চয়তা নেই এই ফান্ডে। বাজার পরিস্থিতির ওপর নির্ভর করবে রিটার্ন।





