জনপ্রিয় বিনিয়োগ বিকল্প হিসেবে ইতিমধ্যে বিনিয়োগকারীদের মনে জায়গা করে নিয়েছে মিউচ্যুয়াল ফান্ড, বিশেষত যাঁরা নিজের পোর্টফোলিও ডাইভারসিফাই করতে চান এবং রিটার্ন বাড়াতে চান। বিনিয়োগকারীদের থেকে টাকা সংগ্রহ করে বিভিন্ন ইনভেস্টমেন্ট ইন্সট্রুমেন্টে বিনিয়োগ করে মিউচ্যুয়াল ফান্ড। এই ফান্ডগুলো পেশাদার ব্যক্তিদের দ্বারা পরিচালিত হয় এবং আলাদা আলাদা asset class-এ ডাইভারসিফাই করে বিনিয়োগ করা হয়, যেমন ইক্যুইটি, সরকারি সিকিউরিটি, কর্পোরেট বন্ড ইত্যাদি।
এই ডাইভারসিফিকেশনের ফলে স্কিমের বিনিয়োগ উদ্দেশ্য ও ঝুঁকির মধ্যে সামঞ্জস্য তৈরি হয়। তবে বেশিরভাগ বিনিয়োগকারীই regular ও direct fund-এর মধ্যে পার্থক্য সম্পর্কে অবগত নন। ফলে তাঁরা বুঝতে পারেন না কোন্ ধরনের ফান্ডটি বাছবেন – direct নাকি regular। আজকে আমরা আলোচনা করব direct ও regular mutual fund-এর মধ্যে পার্থক্য কী, কীভাবে বুঝবেন আপনি direct নাকি regular plan-এ বিনিয়োগ করছেন এবং কোনটি তুলনায় ভালো।
Regular Mutual Fund: Regular mutual fund কোনো fund distributor-এর মাধ্যমে কেনা হয়। এখানে ফান্ড কিনতে গেলে আপনাকে আর্থিক উপদেষ্টা বা ফান্ড ডিস্ট্রিবিউটরের মতো কিছু মধ্যস্থতাকারীর মাধ্যমে কিনতে হবে। যেহেতু মাঝে এই ধরনের মধ্যস্থতাকারীর উপস্থিতি থাকে, তাই এই ধরনের regular fund-এর expense ratio সাধারণত বেশি হয় কারণ ফান্ড হাউস থেকে এইরকম intermediary-দের কমিশন দিতে হয়। যে সমস্ত বিনিয়োগকারী প্রতিনিয়ত আর্থিক উপদেষ্টাদের থেকে ফান্ড সম্পর্কে উপদেশ চান তাঁরা regular fund-এ বিনিয়োগ করেন।
Direct Mutual fund: Direct mutual fund-এ আপনি সরাসরি fund house থেকেই mutual fund কেনার সুযোগ পান। আর যেহেতু সরাসরি ফান্ড হাউস থেকেই কিনছেন তাই মাঝে কোনো মধ্যস্থতাকারীর উপস্থিতি থাকছে না, তাই এখানে কোনো কমিশন দিতে হয় না। ফলে expense ratio কম লাগে ও regular plan-এর থেকে return yield-ও বেশি হয় যেহেতু expense ratio কমে যায়। Zerodha, Groww, 5paisa, ইত্যাদি direct fund কেনার সুবিধা দেয়।
Direct ও Regular mutual fund-এর মধ্যে পার্থক্য:
- Expense ratio: Direct mutual fund-এর expense ratio তুলনায় কম হয় যেহেতু এখানে কোনো মধ্যস্থতাকারীকে কমিশন দিতে হচ্ছে না। Regular plan-এ ডিস্ট্রিবিউটরের কমিশন যুক্ত থাকে, তাই এখানে expense ratio বেশি।
- Returns: Direct plan-এ কম expense ratio থাকায় দীর্ঘমেয়াদে expense ratio জনিত খরচ কমে এবং এই কারণে রিটার্ন বেশি পাওয়া যায়। Regular plan-এ রিটার্ন direct plan-এর তুলনায় সামান্য কম।
- NAV: যে-কোনো ফান্ড ম্যানেজ করতে ফান্ড হাউসকে অনেক ধরনের খরচ বহন করতে হয় যা শেষমেশ NAV থেকে কাটা হয়। এই চার্জকেই আমরা expense ratio বলি। যেহেতু regular plan-এর expense ratio বেশি সেই কারণে regular plan-এর NAV সাধারণত direct plan-এর তুলনায় কম হয়।
- আর্থিক উপদেষ্টা: Direct plan-এ আর্থিক উপদেষ্টা অর্থাৎ financial advisor দের কোনো ভূমিকা নেই, কারণ আপনি নিজের ঝুঁকি ও লক্ষ্য বুঝে নিজেই ফান্ডে বিনিয়োগ করছেন ফান্ড হাউস থেকে। ফলে direct plan-এ আর্থিক উপদেষ্টা উপস্থিত থাকে না। আর অন্যদিকে regular plan-এ আপনাকে বিনিয়োগ সম্পর্কে সবধরনের উপদেশ দেবেন financial advisor। আপনার বিনিয়োগ উদ্দেশ্য বুঝে আপনাকে বিনিয়োগের যাবতীয় শলাপরামর্শ দেবে তাঁরা।
কীভাবে বুঝবেন ফান্ডটি regular নাকি direct plan-এর অধীনে?
Direct ও regular plan-এর মধ্যে ধন্দ থাকায় বেশ কিছু বিনিয়োগকারী দুটোর মধ্যে সঠিক পার্থক্য না করতে পারায় ভুল বিনিয়োগ করে ফেলেন। তাহলে জানা যাক কীভাবে বুঝবেন আপনার ফান্ডটি regular বা direct কিনা?
→ ফান্ডের নাম: ফান্ডের নামের সঙ্গে ‘Reg’ বা ‘Regular’ কথাটি যুক্ত থাকলে সেটি regular plan-এর অধীনে। আবার ‘Dir’ বা ‘Direct’ কথাটির মানে হল ফান্ডটি direct।
→ Expense Ratio: Regular plan-এর তুলনায় direct plan-এ সাধারণত expense ratio বেশি থাকে। অবশ্যই সেটি দেখে নিন।
→ NAV: একইভাবে direct plan-এ regular plan-এর তুলনায় সামান্য বেশি থাকে NAV।
→ CAS (Consolidated Account Statement): ফান্ডটি regular বা direct কিনা তার জন্য CAS অর্থাৎ Consolidated Account Statement দেখতে পারেন। যদি ফান্ডটি regular হয় তাহলে এই স্টেটমেন্টের ‘Advisor’ বলে জায়গাটিতে ‘ARN’ কথাটি লেখা থাকবে ও তারপরে একটি সংখ্যা উল্লেখ থাকবে।
কোনটি বাছবেন?
সব ফান্ড হাউসই একই স্কিম regular এবং direct দুভাবেই বিনিয়োগকারীদের জন্য আনে। আপনার প্রয়োজনীয়তা ও আপনার বিনিয়োগ উদ্দেশ্য অনুযায়ী এটি আপনাকেই ঠিক করতে হবে আপনি কোন প্ল্যানটি নেবেন।
Regular plan-এ যেমন expense ratio বেশি, NAV সামান্য কম তেমনই এখানে আপনি উপদেষ্টাদের পরামর্শ পাবেন, তাঁদের নির্দেশনা পাবেন। আপনি নিজে পর্যাপ্ত রিসার্চ না করে উঠতে পারলে এটি আপনার জন্য বেশি উপযোগী।
আবার direct plan-এ আপনাকে সকল সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে। নিয়মিত উপদেশ বা আর্থিক সিদ্ধান্ত কোনো advisor-এর থেকে আপনি পাবেন না। ফলে আপনি যদি নিজেই রিসার্চ ও সিদ্ধান্ত নিতে পারেন তাহলে অতিরিক্ত রিটার্নের জন্য direct plan বেছে নেওয়াই শ্রেয়।





