buzywithinfoBuzy With Info
Everything About Business
Mutual fund

বাজার ওঠানামার মধ্যেও মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়ালো বিনিয়োগকারীরা! ইক্যুইটি ফান্ডে আগস্টের বিনিয়োগ বাড়লো ১৯%

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

আগস্ট মাসে ভারতের ইক্যুইটি মিউচ্যুয়াল ফান্ডে নেট বিনিয়োগ বেড়ে হয়েছে প্রায় ২৯,৩২৯ কোটি টাকা, যা জুলাইয়ের ২৪,৬৯৭ কোটি টাকার তুলনায় প্রায় ১৯% বেশি। অর্থাৎ বাজারে ওঠানামা থাকা সত্ত্বেও বিনিয়োগকারীদের একটা বড় অংশ শেয়ারভিত্তিক মিউচ্যুয়াল ফান্ডের উপর আস্থা রাখছেন। সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে স্মল-ক্যাপ ফান্ডে, যেখানে আগস্টে প্রায় ৭,৯৭৩ কোটি টাকা ঢুকেছে। পাশাপাশি মিড-ক্যাপ ফান্ডেও বিনিয়োগ বেড়েছে। আগস্টে এই খাতে এসেছে প্রায় ৬,৯৮৯ কোটি টাকা, যা জুলাইয়ের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। 

11

অন্যদিকে বড় কোম্পানির শেয়ারভিত্তিক লার্জ-ক্যাপ ফান্ড এবং ইক্যুইটি-লিঙ্কড সেভিংস স্কিম বা ELSS-এ তুলনামূলকভাবে চাপ দেখা গেছে। তবে ছবির অন্যদিকে রয়েছে ডেট বা ঋণভিত্তিক মিউচুয়াল ফান্ড। আগস্টে এই ধরনের ফান্ড থেকে প্রায় ৮,১২৭ কোটি টাকা বেরিয়ে গেছে। এর অর্থ, বিনিয়োগকারীদের একটি অংশ তুলনামূলকভাবে স্থির রিটার্নের ডেট ফান্ড থেকে টাকা সরিয়ে বেশি রিটার্নের সম্ভাবনা থাকা ইক্যুইটি-কেন্দ্রিক ফান্ডে নিয়ে যাচ্ছেন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, আগস্টে মিউচুয়াল ফান্ডের SIP বিনিয়োগও রেকর্ড ৩২,২৯৭ কোটি টাকাতে পৌঁছেছে। অর্থাৎ শুধু বড় অঙ্কের এককালীন বিনিয়োগ নয়, নিয়মিত SIP-এর মাধ্যমেও সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ছে।

আগস্টে ইক্যুইটি মিউচুয়াল ফান্ডে ২৯,৩২৯ কোটি টাকা ঢোকা এবং SIP-এ রেকর্ড ৩২,২৯৭ কোটি টাকা বিনিয়োগ দেখাচ্ছে যে দীর্ঘমেয়াদে শেয়ারবাজারভিত্তিক বিনিয়োগের প্রতি আস্থা এখনও শক্তিশালী। তবে শুধু বেশি ইনফ্লো দেখে স্মল-ক্যাপ বা মিড-ক্যাপ ফান্ডে ঝুঁকে পড়া ঠিক হবে না। আগস্টে স্মল-ক্যাপ ফান্ডেই সবচেয়ে বেশি টাকা ঢুকেছে, ফলে এই অংশে বাজারের ওঠানামা ও মূল্যায়নের ঝুঁকি মাথায় রাখা জরুরি। তাই সাধারণ বিনিয়োগকারীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হলো,  বাজারের স্বল্পমেয়াদি ওঠানামা দেখে SIP বন্ধ না করে, নিজের লক্ষ্য ও ঝুঁকি অনুযায়ী বৈচিত্র্যময় পোর্টফোলিও বজায় রাখা এবং দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি রাখা বেশি গুরুত্বপূর্ণ।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading