শেয়ার বাজারে যদি আপনি মিউচ্যুয়াল ফান্ডের মাধ্যমে বিনিয়োগ করে থাকেন তাহলে exit load– এই টার্মটির কথা অবশ্যই শুনে থাকবেন। যখনই আমরা মিউচ্যুয়াল ফান্ড থেকে ইউনিট রিডিম করি তখন অবশ্যই আমাদের exit load দেখে নিতে হয়। আজ আমরা জানব exit load কী এবং কেন এটি মিউচ্যুয়াল ফান্ড বিনিয়োগের জন্য একটি দরকারি বিষয়।
Exit load কী?
প্রতিটি ফান্ডের একটি ন্যূনতম lock-in period থাকে, অর্থাৎ সেই নির্দিষ্ট সময়ের আগে ফান্ড থেকে টাকা তোলা হলে নির্দিষ্ট সেই মিউচ্যুয়াল ফান্ড হাউসটি একটি চার্জ কাটে। এই চার্জকেই exit load বলে। স্বল্পসময়ের মধ্যেই যাতে টাকা withdraw না করা হয় এবং short-term trading জাতীয় ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে যাতে দূরে থাকা যায় তাই এই চার্জ মূলত ধার্য করা হয়।
যতগুলি ইউনিট রিডিম করা হবে তার একটি পারসেন্টেজ হিসেবে exit load ধার্য করা হয় এবং ইউনিট রিডিম করার সময়ে সেটি কেটে নেওয়া হয়। যেমন, যদি exit load 2% হয় এবং যদি কোনো বিনিয়োগকারী ১০০০ টাকার unit withdraw করতে চান তাহলে ফান্ড থেকে ২০ টাকা exit load হিসেবে কাটা হবে এবং ওই বিনিয়োগকারী unit redemption-এর পর ৯৮০ টাকা পাবেন। বিনিয়োগকারীদের এটাও জানা দরকার যে প্রতিটি ফান্ড হাউস কিন্তু exit load চার্জ করে না এবং কতটা exit load চার্জ করা হবে তা এক একটি ফান্ডে এক একরকম হয়।
কীভাবে জানবেন আপনি যে ফান্ডে বিনিয়োগ করেছেন তার কোনো exit load আছে কি না? তার জন্য আপনাকে স্কিমের information document ভালোভাবে দেখতে হবে। সেখানেই বলা থাকবে যে, কোন্ সময়ের আগে টাকা তুলে নিলে কত শতাংশ exit load ফান্ডটি ধার্য করবে। যেমন, যদি কোনো ফান্ডে বলা থাকে ‘Exit load of 1% if redeemed with 1 year’– এর অর্থ হল ১ বছর পূর্ণ হওয়ার আগে যদি আপনি ইউনিট রিডিম করেন তাহলে 1% exit load ধার্য করা হবে। আবার কোনো কোনো ফান্ডে exit load-এর জায়গায় ‘nil’ কথাটি লেখা থাকে। এর অর্থ হল সেই বিশেষ ফান্ডটির ক্ষেত্রে কোনো exit load চার্জ করা হবে না।
কীভাবে গণনা করা হয় exit load?
Exit load গণনা করার আগে আপনাকে জানতে হবে সেই নির্দিষ্ট ফান্ডের exit load কত। তার জন্য স্কিমের document দেখলেই আপনি বুঝতে পারবেন সেটি। চলুন তবে দেখা যাক exit load কীভাবে গণনা করা হয়।
ধরা যাক কোনো ফান্ডের নির্দেশ অনুযায়ী যদি বিনিয়োগের ১ বছরের আগে আপনি ফান্ড থেকে ইউনিট রিডিম করেন তাহলে 1% exit load ধার্য করে ফান্ডটি। আপনি ৩ মাস যেতে না যেতেই ২০০০ ইউনিট রিডিম করলেন অর্থাৎ তুলে নিলেন। আমরা ধরে নিচ্ছি ফান্ডটির NAV অর্থাৎ Net Asset Value ১৫০ টাকা। তাহলে exit load হবে –
Exit load = 1% * 2000 (number of units redeemed) * 150 (NAV)
= 3000 /-
এই অ্যামাউন্টটি আপনার মোট রিডেম্পশন অ্যামাউন্ট থেকে কেটে যাবে ও বাকি টাকা আপনার ব্যাংকে credit হবে। সুতরাং exit load বাদ দেওয়ার পর আপনি পাবেন –
2000 (unit redeemed) * 150 (NAV) – 3000 (exit load)
= Rs. 297000
এখানে lumpsum ও SIP-র ক্ষেত্রে exit load-এর বিষয়টি বোঝা দরকার। Lump sum-এর ক্ষেত্রে যেহেতু একবারেই টাকা জমা করা হচ্ছে তাই পুরো অ্যামাউন্টের উপর একবারই exit load ধার্য হবে। কিন্তু SIP-তে যেহেতু প্রতি মাসে মাসে আলাদা আলাদাভাবে টাকা জমা করা হয় তাই প্রতি অ্যামাউন্টের জন্য আলাদাভাবে exit load ক্যালকুলেট করা হয়।
যদি ফান্ডের exit load ১ বছরের হয় তাহলে আপনি জানুয়ারি মাসে যতটা ইউনিট কিনেছেন সেটা পরের বছর জানুয়ারির পর যে-কোনো সময়ে redeem করলে কোনো exit load লাগবে না। কিন্তু ফেব্রুয়ারিতে যে SIPটি জমা করেছেন সেটি আপনি পরের বছর ফেব্রুয়ারির আগে যদি redeem করেন তাহলে ফান্ড অনুযায়ী আপনাকে exit load দিতে হবে। সেই ইউনিট আপনি পরের বছর ফেব্রুয়ারি পূর্ণ হওয়ার পর অর্থাৎ ১ বছর পূর্ণ হওয়ার পর তুললে কোনো exit load চার্জ করা হবে না।
কোন ফান্ডের exit load কত?
আলাদা আলাদা ধরনের মিউচ্যুয়াল ফান্ডের জন্য আলাদা আলাদা exit load হয়। যেমন debt fund অর্থাৎ যেগুলি স্থির আয়ের সিকিউরিটি যেমন বন্ড, সরকারি সিকিউরিটি ইত্যাদিতে বিনিয়োগ করে তাদের exit load equity fund-এর তুলনায় কম হয়। যেমন ৯০ দিনের আগে যদি আপনি রিডিম করেন তাহলে 0.5% exit load ধার্য হবে।
আবার equity fund যেহেতু বেশি ভোলাটাইল এবং বেশি ঝুঁকিপূর্ণ তাই এই ফান্ড থেকে যাতে বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদের সুবিধা পান এবং চটজলদি টাকা যাতে redeem না করেন তাই এই ফান্ডের exit load তুলনায় বেশি হয়। তবে কিছু equity fund-এ কোনো exit load নেই। Hybrid fund-এও সময়ের আগে unit redemption-এ exit load চার্জ করা হয়।
সুতরাং আলোচনা শেষে দেখা গেল exit load মিউচ্যুয়াল ফান্ডের বিনিয়োগকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটা দেখে ফান্ডটির ফি বা চার্জ সম্পর্কে বিনিয়োগকারীরা অবগত হন। সেই জন্য যে-কোনো ফান্ডে বিনিয়োগ করার আগে exit load দেখে বিনিয়োগ করা জরুরি।





