Article By – সুনন্দা সেন

সম্প্রতি ভারতের জনপ্রিয় এবং পছন্দের বিনিয়োগ বিকল্প হয়ে উঠেছে মিউচ্যুয়াল ফান্ড। আর মিউচ্যুয়াল ফান্ড বা MF-এ বিনিয়োগকারীদের এক বড় অংশ সিস্টেম্যটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা SIP-এর মাধ্যমে বিনিয়োগ করে থাকে। সপ্তাহি, মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক এমনকি বার্ষিক আকারেও SIP করা যায়। সম্প্রতি স্মল ক্যাপ ফান্ডে SIP-এর মাধ্যমে বিনিয়োগ করে মাত্র ১৫ বছরে কোটি টাকার রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীদের একটি অংশ। ফান্ডগুলি বিনিয়োগকারীদের সম্পদকে ১০০ গুণ বৃদ্ধি করতে সক্ষম হয়ে উঠেছে। চলুন তবে এবার ফান্ডগুলির বিষয় জেনে নেওয়া যাক। –
- DSP স্মল ক্যাপ ফান্ড: এই স্মল ক্যাপ ফান্ডটি ১৫ বছরে মেয়াদে বিনিয়োগকারীদের সম্পদ ১১৭ গুণ বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। কোন ব্যক্তি মাসিক ১৮,০০০ টাকার SIP করে থাকেন, তাদের বর্তমানে সম্পদের পরিমাণ ১.১৬ কোটি টাকা দাঁড়াবে।
- কোটাক স্মল ক্যাপ ফান্ড: স্মল ক্যাপ ফান্ডটি ১৫ বছরে মেয়াদে বিনিয়োগকারীদের সম্পদকে ১০৯ গুণ বৃদ্ধি করেছে। কোন ব্যক্তি মাসিক ১৮,০০০ টাকার SIP করে থাকেন, তার রিটার্নের পরিমাণ দাঁড়াবে ১.০৮ কোটি টাকা।
- ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া স্মলার কোম্পানিজ ফান্ড: স্মল ক্যাপ ফান্ডটি বিনিয়োগকারীদের অর্থ ১১৩ গুণ বৃদ্ধি করতে পেরেছে। কোন ব্যক্তি মাসিক ১৮,০০০ টাকার SIP করে থাকেন, প্রাপ্য রিটার্নের পরিমাণ দাঁড়াবে ১.১৩ কোটি টাকা।
- SBI স্মল ক্যাপ ফান্ড: এই স্মল ক্যাপ ফান্ডটি ১৫ বছরে মেয়াদে বিনিয়োগকারীদের সম্পদকে ১৩৬ গুণ বৃদ্ধি করেছে। কোন ব্যক্তি মাসিক ১৮,০০০ টাকার SIP করে থাকেন, বর্তমানে তাঁর প্রাপ্য রিটার্নের পরিমাণ দাঁড়াবে ১.৩৪ কোটি টাকা।
- কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ড: এই স্মল ক্যাপ ফান্ডটিতে ১৫ বছরে মেয়াদে বিনিয়োগকারীদের সম্পদ ১১১ গুন বৃদ্ধি পেয়েছে। কোন ব্যক্তি মাসিক ১৮,০০০ টাকার SIP করে থাকেন, সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১.১০ কোটি টাকা।
[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার এবং মিউচ্যুয়াল ফান্ড সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]




