Article By – সুনন্দা সেন

ITI অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড বা ITI AMC সোমবার অর্থাৎ আজ (৯ডিসেম্বর, ২০২৪) ঘোষণা করেছে যে ৩ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত তার অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট বা AUM ১০,০০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এই AMCটি ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়। ওই সালের এপ্রিল মাসে ITI লিক্যুইড ফান্ড চালু করার মাধ্যমে কাজ শুরু করে এবং ২০১৯ সালের মে মাসে এই AMC ITI মাল্টি মাল্টি ক্যাপ ফান্ড চালু করে। AMC-এর ২৭টি শহরে শাখা রয়েছে এবং প্রায় ৪৮টি অঞ্চলে এর পরিষেবা উপস্থিত রয়েছে। অনলাইন উপস্থিতির সাথে ITI AMC-কে অনলাইন উপস্থিতির সাথে জন সাধারণের কাছে পৌঁছাতে সাহায্য করছে।
মোট ১০,১০৯.৪৭ কোটি টাকার AUM-এর মধ্যে ৯,৩১২.৫২ কোটি টাকা এসেছে ইক্যুইটি স্কিম, ৪৩০.১৬ কোটি টাকা হাইব্রিড স্কিম এবং ৩৬৬.৭৯ কোটি টাকা ডেট স্কিম থেকে এসেছে। অর্থাৎ ধারাবাহিক তহবিল (Fund) কর্মক্ষমতা এবং একাধিক বিভাগ জুড়ে সঠিক পণ্যের প্রবর্তনের মাধ্যমে এই বৃদ্ধি চালিত হয়েছে। ITI AMC-এর ভার প্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা বা CEO হিতেশ ঠক্কর এই বৃদ্ধির জন্য ২৭,০০০ সহযোগী ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এবং ২.৮৭ লক্ষ বিনিয়োগকারীর আস্থাকে দায়ী করেছেন। তিনি আরও জানান যে AUM ১০,০০০ কোটি টাকা অতিক্রম করার পেছনে AMC-এর দক্ষ কর্মচারী এবং বিশেষজ্ঞদের অবদানও রয়েছে।
ITI AMC-এর চিফ ইনভেস্টমেনট অফিসার রাজেশ ভাটিয়া বলেছেন, AMC-এর উপর আস্থা রাখার জন্য সমস্ত ডিস্ট্রিবিয়টরকে এবং বিনিয়োগকারীদের ধন্যবাদ জানাতে চাই। AMC বিনিয়োগকারীদের ব্যতীক্রমী বিনিয়োগ অভিজ্ঞতা এবং উচ্চ রিটার্ন প্রদানের জন্য প্রতিশ্রুতি বদ্ধ। এছাড়া AMC দীর্ঘমেয়াদী বিনিয়োগ ক্ষেত্রে বিনিয়োগকারীদের আরও অব্যাহত অংশীদারিত্ব অপেক্ষা করছে। ITI মিউচ্যুয়াল ফান্ডের লক্ষ্য হল দীর্ঘমেয়াদী সম্পদ সৃষ্টির জন্য বিনিয়োগকারীদের জন্য উচ্চ-মানের বিনিয়োগ সমাধান প্রদান করা।




