Article By – সুনন্দা সেন

বর্তমানে বিনিয়োগের অন্যতম জনপ্রিয় বিকল্প হয়ে উঠেছে মিউচ্যুয়াল ফান্ড। ঝুঁকি থাকলেও MF এ বিনিয়োগ করে ভালো রিটার্ণ অর্জন করার সুযোগ থাকে। যে কারণে ঝুঁকি থাকার সর্তেও ইতিবাচক বাজারের কারণে একদল বিনিয়োগকারী মোটা অংকের মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছে। যে কারণে অনেক ফান্ড হাউস নতুন ফান্ড লঞ্চ করছে। ইতিমধ্যে অনেক MF হাউস দ্বারা NFO বা নিউ ফান্ড অফার লঞ্চ করা হয়েছে।
অক্টোবর মাসেও নতুন ফান্ড লঞ্চ অব্যাহত রয়েছে। সম্প্রতি তিনটি জনপ্রিয় ফান্ড হাউস নতুন ফান্ড লঞ্চ করছে। সাথে NFO বা নিউ ফান্ড অফারের সুবিধাও রয়েছে। পরবর্তীতে এই সুযোগ আর পাওয়া যাবে না। বর্তমানে জনসাধারণের জন্য NFO সাবস্ক্রিপশন খুলেছে ফান্ড হাউসটি। চলুন তবে ফান্ডগুলির বিষয় জেনে নেওয়া যাক। :–
- কোটাক মাহিন্দ্রা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড: অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিটি তার নতুন “কোটাক MNC ফান্ড” চালু করার ঘোষণা করেছে। যা একটি ওপেন-এন্ডেড ইক্যুইটি স্কিম। আর তার লক্ষ্য বিভিন্ন সেক্টর এবং ভৌগলিক অঞ্চল জুড়ে বহুজাতিক কর্পোরেশন (MNCs) তে বিনিয়োগ করা। কয়েক নতুন ফান্ড অফার বা NFO সাবস্ক্রিপশন ৭ অক্টোবর থেকে ২১ অক্টোবর, ২০২৪ পর্যন্ত খোলা থাকবে। জানা যাচ্ছে ফান্ডটি একটি অভিজ্ঞ গবেষণা দল দ্বারা সমর্থিত, উপাধ্যায় এবং ধনঞ্জয় টিকারিহা দ্বারা সহ-পরিচালক দ্বারা পরিচালিত হবে।
- Grow মিউচুয়াল ফান্ড : এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি “Grow Gold ETF” লঞ্চ করেছে। যা বিনিয়োগকারীদের সোনার এক্সপোজার লাভের জন্য একটি স্মার্ট এবং সরলীকৃত পদ্ধতি প্রদান করে। Grow এর নতুন ETF ফান্ডের নতুন তহবিল অফার বা NFO সাবস্ক্রিপশনের সুযোগ ৭ থেকে ১৮ অক্টোবর ২০২৪ পর্যন্ত পাওয়া যাবে। সম্প্রতি গোল্ডের চাহিদা এবং দাম উভয় পজেটিভ দেখা যাচ্ছে ভরতে। Grow Gold ETF বিনিয়োগকারীদের সহজে স্টক এক্সচেঞ্জে ইউনিট ক্রয় এবং বিক্রয় করতে দেয়। পাশাপাশি তারল্য এবং স্বচ্ছতা প্রদান করে। এই ফান্ডে SIP- এর মাধ্যমে নূন্যতম ৫০০ টাকা থেকে বিনিয়োগের সুবিধা প্রদান করা হচ্ছে।
- Mirae অ্যাসেট মিউচুয়াল ফান্ড : এই ফান্ড হাউসটি “Mirae অ্যাসেট নিফটি টোটাল মার্কেট ইনডেক্স ফান্ড” চালু করেছে। এটি একটি ওপেন-এন্ডেড স্কিম। যা নিফটি টোটাল মার্কেট টোটাল রিটার্ন ইনডেক্সকে ফলো করে। এই ফান্ডটি বিনিয়োগকারীদের বিভিন্ন মার্কেট ক্যাপিটালাইজেশন সেগমেন্ট জুড়ে ৭৫০ কোম্পানির এক্সপোজার অফার করবে। এটির নিউ ফান্ড অফার বা NFO সাবস্ক্রিপশন ৮ অক্টোবর থেকে শুরু এবং ২২ অক্টোবর বন্ধ হবে। ২৯ অক্টোবর ২০২৪ থেকে ফান্ডটি ক্রমাগত বিক্রয় এবং পুনঃক্রয় শুরু হবে বলে জানা যাচ্ছে। বিনিয়োগকারীরা ন্যূনতম ৫,০০০ টাকার মাধ্যমে বিনিয়োগ শুরু করতে পারবেন।
[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার এবং মিউচ্যুয়াল ফান্ড সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]




