যখন কোনো কোম্পানি প্রথমবারের জন্য শেয়ার বাজারে আত্মপ্রকাশ করে তখন প্রথমে তাকে IPO লঞ্চ করতে হয়। IPO-র পর কোম্পানিটি publicly ট্রেড করতে পারে। ঠিক একইভাবে mutual fund যখন প্রথমবার লঞ্চ হয় তখন তাকে NFO বা New Fund Offer বলে। কিন্তু NFO-তে বিনিয়োগের আগে বেশ কিছু জিনিস বিবেচনা করা প্রয়োজন। আজকে আমরা জানব NFO কী? কীভাবে কাজ করে? কত ধরনের হয় এবং বিনিয়োগের আগে কী দেখা প্রয়োজন ইত্যাদি বিষয়ে।
NFO কী?
কোনো মিউচ্যুয়াল ফান্ড হাউস বিনিয়োগকারীদের উদ্দেশে নতুন ফান্ডের স্কিম লঞ্চ করলে তাকে NFO বলা হয়। IPO-র মতোই এখানেও অর্থ সংগ্রহের উদ্দেশ্যেই NFO লঞ্চ করা হয়। তবে NFO-র জন্য marketing বা প্রচার করা হলেও IPO-র তুলনায় কম প্রচার করা হয় NFO। মূলত কিছু নির্দিষ্ট বিনিয়োগকারীদের টার্গেট করা হয়। ফলে IPO-র মতো তেমন আকর্ষণীয় হয়ে ওঠে না NFO। NFO-তে বিনিয়োগের আগে expense ratio, সেই fund house-এর অন্যান্য স্কিমের অতীতের ফলাফল দেখা যেতে পারে।
কীভাবে কাজ করে NFO?
অন্যান্য যে-কোনো মিউচ্যুয়াল ফান্ড যেমনভাবে কাজ করে, সেই একইরকমভাবে কাজ করে NFO। কিন্তু mutual fund-এর থেকে কিছু সামান্য পার্থক্য রয়েছে। যেমন NFO-তে invest করার একটি নির্দিষ্ট সময়সীমা থাকে সাধারণত ১৫ দিন। এই সময়ের মধ্যেই NFO-তে subscribe করতে হবে। Subscription period শেষ হওয়ার পর সাধারণ ফান্ডের মতো আপনি unit কেনাবেচা করতে পারবেন, যেমনটা IPO-র ক্ষেত্রে হয়।
কারা লঞ্চ করে NFO?
AMC বা Asset Management Company নতুন কোনো স্কিম চালু করলে NFO লঞ্চ করে। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিই ফান্ডগুলিকে ম্যানেজ করে এবং বিনিয়োগকারীদের কাছে আনে যাতে তাঁরা প্রাথমিক পর্যায়ে বিনিয়োগ করতে পারে। NFO-র subscription period-এর পর থেকে নিয়মিত investment করা যায়, সাধারণ মিউচ্যুয়াল ফান্ডের মতো।
NFO-র প্রকার:
গঠন ও বৈশিষ্ট্যের দিক থেকে NFO ৩ ধরনের হয়–
- Open-ended funds : Open-ended fund-এর ক্ষেত্রে NFO subscription-এর সময় শেষ হয়ে যাওয়ার পরও আপনি ইউনিট ক্রয়-বিক্রয় করতে পারবেন।
- Close-ended funds : এই ফান্ডের NFO-র ক্ষেত্রে শুধুমাত্র NFO চলাকালীন সময়ে বিনিয়োগ করা যাবে। একটি নির্দিষ্ট সময় ধরে চলে এই স্কিম। তারপর NFO-র সময়কাল শেষ হলে আর এই ফান্ডে বিনিয়োগ করা যায় না। Close-ended fund-এর ক্ষেত্রে NFO period শেষ হওয়ার পর ফান্ডটি stock exchange-এ ট্রেড করে এবং ফান্ডটির একটি নির্দিষ্ট মেয়াদ থাকে। আপনি চাইলে আপনার হোল্ড করা ইউনিট secondary market-এ বিক্রি করতে পারেন। SEBI-র নিয়ম অনুযায়ী সবকটি close-ended fund-কে এক্সচেঞ্জে লিস্টেড হতে হবে।
- Interval funds : Open-ended এবং close-ended দুটোর বৈশিষ্ট্যই রয়েছে interval fund-এ। এটি close-ended ক্যাটাগরিতে পড়ে তবে এই ধরনের ফান্ডের ক্ষেত্রে আপনি নিয়মিত interval-এ AMC থেকে ইউনিট কেনাবেচা করতে পারবেন। Interval বা সময়ের ব্যবধান থাকে এক বছর বা অর্ধবছর।
NFO কি বিনিয়োগের একটি ভালো সুযোগ?
নতুন ফান্ড হওয়ায় NFO-র সম্ভাব্য বৃদ্ধির সুযোগ থাকে। NFO বেশ কিছু উদ্দেশ্য নিয়ে লঞ্চ করা হয় যা পরবর্তীতে ভালো রিটার্ন দিতে পারে। এছাড়াও যেহেতু নতুন ফান্ড, সেই জন্য খুব স্বল্পমূল্যে অফার করা হয়, মোটামুটি ১০ টাকা ইউনিট প্রতি। যেসমস্ত বিনিয়োগকারীরা স্বল্পমূল্যে বিনিয়োগের সুযোগ খুঁজছেন তাঁদের জন্য সুবিধার হতে পারে। তবে একইসঙ্গে, বিনিয়োগের আগে ফান্ডটির লক্ষ্য, কৌশল, ফান্ড ম্যানেজারের ট্র্যাক রেকর্ড দেখা দরকার। যেহেতু NFO-তে নতুন ফান্ড লঞ্চ হয় তাই ফান্ডের কোনো আগের record থাকে না। ফলে পরবর্তীতে কেমন পারফর্ম করবে তার নিশ্চয়তা নেই, যেটি অবশ্যই এটি ঝুঁকির বিষয়।
NFO-তে বিনিয়োগের আগে কোন বিষয়গুলি লক্ষ রাখা দরকার?
AMC-র সুনাম : যে AMC বা Asset Management Company NFO লঞ্চ করছে সেই কোম্পানি সম্পর্কে রিসার্চ করা প্রয়োজন। ভালো খ্যাতি রয়েছে এমন কোম্পানির অতীতে ফান্ড ম্যানেজমেন্টের ভালো রেকর্ড থাকে যা ফান্ডটির প্রতি বিশ্বাসযোগ্যতা তৈরি করে।
ন্যূনতম বিনিয়োগ ও exit load : খুব সামান্য প্রাথমিক বিনিয়োগ প্রয়োজন হয় NFO-র সময়ে। কোনো কোনো NFO-তে ন্যূনতম ১০০ টাকা থেকেও বিনিয়োগের সুযোগ থাকে। তবে সাধারণত ৫০০ – ৫০০০-এর মধ্যে বিনিয়োগ করা যায় NFO-তে। বিনিয়োগের আগে ন্যূন্যতম বিনিয়োগের পরিমাণ দেখে নেওয়া উচিত। পাশাপাশি exit load বিবেচনা করে বিনিয়োগ করা দরকার।
ফান্ডের প্রকৃতি : ফান্ডটি কেমন? open নাকি close-ended, বা কোন খাতে বিনিয়োগ করছে, সেই বিনিয়োগ লক্ষ্য কি আপনার লক্ষ্য ও ঝুঁকির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ?— এই বিষয়গুলি দেখা দরকার।
ফলে যাঁরা বেশি ঝুঁকি নিতে প্রস্তুত তাঁদের জন্য NFO ভালো একটি বিকল্প কারণ এখানে স্বল্প বিনিয়োগ দিয়ে শুরু করা যায়। তবে খেয়াল রাখতে হবে যেহেতু নতুন ফান্ড তাই আমরা ফান্ডটির পারফরমেন্স সম্পর্কে বিশেষ কিছুই জানতে পারি না। তাছাড়া নতুন ফান্ড হওয়ায় ফান্ডটির প্রমোশন বা মার্কেটিং-এর জন্য অতিরিক্ত খরচ হয়, যার কারণে expense ratio বেশি হতে পারে। উপরোক্ত বিষয়গুলি বিবেচনা প্রয়োজন যে-কোনো NFO-তে বিনিয়োগের আগে।





