আপনি কি একজন conservative investor? আপনি কি ন্যূনতম credit risk ও interest rate-এর ঝুঁকি ছাড়াই debt fund-এ বিনিয়োগ করতে চান? তাহলে আপনার জন্য overnight fund উপযুক্ত। আজকের আলোচনায় আমরা দেখে নেব overnight fund কী, এই ফান্ডের উদ্দেশ্য কী, কী কী সুবিধা রয়েছে, বিনিয়োগের আগে কী কী দেখা জরুরি ইত্যাদি বিষয়ে।
Overnight mutual fund কী?
Overnight mutual fund হল একধরনের open-ended debt fund যা ওভারনাইট অ্যাসেট বা সিকিউরিটিতে বিনিয়োগ করে যাদের মেয়াদ ১ দিনের হয়।
Overnight fund বেশ কিছু debt security যেমন reverse repo, CBLO অর্থাৎ collateralized borrowing and landing options ইত্যাদি ও অন্যান্য debt security-তে বিনিয়োগ করে যেগুলি পরের দিন ম্যাচিউর করে। অন্যান্য যে-কোনো debt fund-এর তুলনায় অনেক বেশি সস্তা এটি, কারণ এখানে active management-এর প্রয়োজন পড়ে না।
Overnight fund-এর উদ্দেশ্য
→ স্বল্পমেয়াদের বিনিয়োগ: বিনিয়োগকারীরা যাতে তাঁদের অতিরিক্ত অর্থ এমন কোনো সুরক্ষিত ও liquid fund-এ রাখতে পারেন যেখানে স্বল্পমেয়াদে অর্থ জমা রাখার সুযোগ আছে, সেই সুবিধা প্রদান করে overnight fund।
→ কম ঝুঁকিসম্পন্ন: যেহেতু এই ফান্ড সেইসব debt security-তে বিনিয়োগ করে যাদের ম্যাচিউরিটি ১ দিনের, তাই এখানে interest payment সংক্রান্ত ঝুঁকি থাকে না বললেই চলে, যা এই ফান্ডকে অন্যান্য ডেট ফান্ড থেকে অনেক বেশি সুরক্ষিত করে তোলে।
লিক্যুইডিটি বেশি: এই ফান্ড অধিক লিক্যুইডিটি আছে এমন অ্যাসেটে বিনিয়োগ করে ফলে ফান্ড হাউস থেকে unit redeem করে সহজেই নগদ অর্থ পাওয়া সম্ভব হয়। ফলে বিনিয়োগকারীরা অতিরিক্ত লিক্যুইডিটির সুবিধা পান।
এবার জানা যাক কীভাবে কাজ হয় overnight fund-এ।
আমরা খুব সহজভাবে overnight fund-এর কাজের পদ্ধতি বোঝানোর চেষ্টা করছি। যেমনটা আগে আমরা জানিয়েছি যে, overnight fund সেইসব debt security-তেই বিনিয়োগ করে যাদের মেয়াদপূর্তি বা maturity বিনিয়োগের পরের দিনই হয়, তাই এই ফান্ডের ম্যানেজার এইরকম অ্যাসেটেই বিনিয়োগ করেন যেগুলি থেকে পরের দিনই টাকা রিডিম করা যায়। তারপর সেই নগদ ব্যবহার করে আবার debt security কেনা হয়। এইভাবেই প্রতিদিন কেনাবেচা চলতে থাকে। এই ফান্ডটি নিজের holding security-গুলি থেকে ইন্টারেস্ট পায় যা এই ফান্ডের আয়ের উৎস। আর যেহেতু এটি শুধুমাত্র debt security-তেই বিনিয়োগ করে তাই এখানে capital appreciation-এর কোনো সুবিধা বিনিয়োগকারীদের কাছে থাকে না।
Overnight fund-এর সুবিধা:
- সবচেয়ে সুরক্ষিত ডেট ফান্ড: ন্যূনতম ক্রেডিট ঝুঁকি ও interest rate-এর ঝুঁকি নেই বলেই এই ফান্ডটিকে সবচেয়ে সুরক্ষিত ডেট ফান্ড বলা হয়। কেন সব থেকে বেশি সুরক্ষিত বলা হচ্ছে overnight fund-কে? কারণ এটি শুধুমাত্র ১ দিনের মেয়াদ রয়েছে এমন ডেট সিকিউরিটিতে বিনিয়োগ করে ফলে capital বা মূলধন বেড়ে যাওয়া বা কমে আসার কোনো সম্ভাবনা নেই। ফান্ডের ভ্যালুতে কোনো ভোলাটিলিটি দেখা যায় না কিন্তু খুব ধীরগতিতে ফান্ডের ভ্যালু বাড়ে ইন্টারেস্ট বা সুদের কারণে। আর এই ধরনের ফান্ডের credit risk নেই বললেই চলে কারণ যেহেতু পরের দিনই ম্যাচিউর করে তাই এমন পরিস্থিতি প্রায় হয়ই না যখন interest payment ডিফল্ট হয়। তাই অন্যান্য লিক্যুইড ফান্ডের তুলনায় অনেক কম ঝুঁকি থাকে।
- সস্তা: এই ফান্ডগুলি প্রত্যক্ষ পরিচালনার অধীনে থাকে না, তাই অন্যান্য active fund-এর থেকে সস্তা হয়। বেশিরভাগ overnight fund-এর expense ratio 1%-এর নীচেই থাকে।
- হোল্ডিং পিরিয়ড সহজে পরিবর্তনযোগ্য: একটি overnight fund-কে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যতদিন ইচ্ছে হোল্ড করতে পারবেন। অর্থাৎ এখানে entry ও exit অনেক সহজ।
কর ব্যবস্থা:
অন্যান্য যে-কোনো debt mutual fund-এর মতোই overnight fund-এর করব্যবস্থা। স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি যে-কোনো ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে আপনার আয়কর স্ল্যাব অনুযায়ী আপনাকে কর দিতে হবে। এই নিয়মটি কেবলমাত্র ১ এপ্রিল ২০২৩ থেকে বা তার পরে থেকে কার্যকর। এবং ২০২৪ সালের সাম্প্রতিক বাজেটেও এই নিয়মের কোনো পরিবর্তন করা হয়নি। তবে যাঁরা ২০২৩-এর ১ এপ্রিলের আগে বিনিয়োগ করেছেন তাদেরকে long term capital gain-এর জন্য indexation benefit সহ 20% কর দিতে হবে।
কী কী বিষয় খেয়াল রাখবেন overnight fund-এ বিনিয়োগের আগে?
প্রথমেই মনে রাখতে হবে overnight fund কিন্তু রিটার্ন বাড়ানোর জন্য উপযুক্ত নয়। এটি অনেকটা savings A/C-এর মতোই এবং এটি থেকে সুরক্ষিত ও সহজে টাকা redeem করা যায়। অর্থাৎ overnight fund-এর রিটার্ন তুলনায় অনেক কম।
দ্বিতীয়ত, সবকটি overnight fund-এর উদ্দ্যেশ্য এক হলেও, রিটার্ন ও expense ratio-র বিচারে আলাদা আলাদা ফান্ডের মধ্যে সামান্য কিছু পার্থক্য থাকতে পারে। তাই ফান্ড বাছার পূর্বে অবশ্যই ফান্ডের অতীতের রেকর্ড ও expense ratio দেখা জরুরি। ফান্ডের পারফরমেন্স কেমন তা বুঝতে আপনি ৩ বছর বা ৫ বছরের বার্ষিক রিটার্ন দেখতে পারেন।
তৃতীয়ত, আপনি এই ফান্ড থেকে যেমন সুরক্ষা ও নিশ্চয়তা পান তেমনই রিটার্নও অনেক কম পাওয়া যায়। তাই শুধুমাত্র ঝুঁকি কম বলে সব অর্থ overnight fund-এ রাখা উচিত নয়। আপনি কিছু অর্থ নিশ্চয়ই এই ফান্ডে রাখতে পারেন তবে যদি আপনি ৩-৬ মাসের জন্য বিনিয়োগ করতে চান এবং পাশাপাশি ঝুঁকিও কম রাখতে চান তাহলে liquid fund বা ultra short duration fund তুলনায় ভালো বিকল্প হতে পারে।
আলোচনা শেষে এইটুকুই বলা যায় আপনার লক্ষ্য যদি থাকে সপ্তাহখানেকের জন্য আপনার অতিরিক্ত অর্থ কোথাও বিনিয়োগ করবেন তাহলে overnight fund একটি ভালো বিনিয়োগ বিকল্প। তবে এই বিনিয়োগকে রিটার্নের সাপেক্ষে দেখা ঠিক হবে না। ন্যূনতম ঝুঁকি থাকায় রিটার্ন খুবই সামান্য এই ফান্ডে। তাই যদি আপনি কম করে ৩ মাসের জন্য বিনিয়োগ করতে চান তাহলে অন্যান্য debt fund যেমন লিক্যুইড ফান্ডের কথা বিবেচনা করা উচিত।





