buzywithinfoBuzy With Info
Everything About Business
IPO

বাজারে আসতে চলেছে বড় চমক! ১৩ হাজার কোটির IPO আনছে SBI ফান্ড ম্যানেজমেন্ট

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতের মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে বড় পদক্ষেপ নিতে চলেছে SBI ফান্ড ম্যানেজমেন্ট। দেশের বৃহত্তম অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলির মধ্যে অন্যতম এই সংস্থা প্রায় ১৩,০০০ কোটির IPO আনার প্রস্তুতি শুরু করেছে। বাজার বিশেষজ্ঞদের মতে, এই ২০২৬ সালের অন্যতম বড় আর্থিক বা ফিন্যান্সিয়াল IPO হতে পারে। সূত্রের খবর, ইতিমধ্যেই বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও ফান্ড ম্যানেজারদের সঙ্গে আলোচনা শুরু করেছে সংস্থা। আগামী কয়েক মাসের মধ্যেই Draft Red Herring Prospectus বা DRHP জমা দেওয়া হতে পারে। এই IPO মূলত Offer For Sale বা OFS ভিত্তিক হতে পারে। অর্থাৎ কোম্পানি নতুন শেয়ার ইস্যু করবে না, বরং বর্তমান অংশীদাররা নিজেদের শেয়ারের একটি অংশ বিক্রি করবে।

10

বর্তমানে SBI ফান্ড ম্যানেজমেন্ট (SBI Funds Management)-এ প্রধান অংশীদার হল দেশের বৃহত্তম সরকারি ব্যাংক SBI (State Bank of India) এবং ফরাসি অ্যাসেট ম্যানেজমেন্ট সংস্থা আমুন্ডি (Amundi)। SBI-এর শক্তিশালী ব্র্যান্ড ও বিশাল গ্রাহকভিত্তির কারণে এই AMC ইতিমধ্যেই ভারতের মিউচ্যুয়াল ফান্ড বাজারে অন্যতম প্রভাবশালী নাম হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের মতে, ভারতের SIP বিনিয়োগ দ্রুত বাড়ছে। প্রতি মাসে লক্ষ লক্ষ নতুন বিনিয়োগকারী মিউচ্যুয়াল ফান্ডে যুক্ত হচ্ছেন। 

এই পরিস্থিতিতে SBI Funds-এর IPO বাজারে এলে খুচরো এবং প্রাতিষ্ঠানিক— দুই ধরনের বিনিয়োগকারীদের মধ্যেই ব্যাপক আগ্রহ দেখা যেতে পারে। সাথে ডিজিটাল বিনিয়োগ প্ল্যাটফর্ম, ফিনটেক অ্যাপ এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগের প্রবণতা AMC কোম্পানিগুলির ব্যবসা আরও শক্তিশালী করছে। সেই কারণেই SBI Funds-এর এই IPO শুধু একটি শেয়ার বাজারের ঘটনা নয়, বরং ভারতের আর্থিক খাতের বৃদ্ধির একটি বড় ইঙ্গিত বলেও মনে করছেন বিশ্লেষকরা। তবে বাজার বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, IPO নিয়ে অতিরিক্ত উত্তেজিত না হয়ে কোম্পানির মূল্যায়ন, লাভজনকতা এবং ভবিষ্যৎ বৃদ্ধির সম্ভাবনা বিচার করেই বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া উচিত।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading