buzywithinfoBuzy With Info
Everything About Business
Mutual fund

কোন সময় মিউচ্যুয়াল ফান্ড থেকে এক্সিট নিতে হয়? জানুন এক্সিটের কৌশল

মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগের সময়ে বিনিয়োগকারীরা বেশ কিছু বিষয় বিবেচনা করেন — যেমন, কী কিনবেন, কখন কিনবেন, কতটা কিনবেন ইত্যাদি। তবে এত কিছুর মধ্যে মিউচ্যুয়াল ফান্ড থেকে এক্সিট-এর কৌশল নিয়ে খুব বেশি ভাবনা চিন্তা করা হয় না। নিয়মমতো যে আর্থিক লক্ষ্যের জন্য আপনি মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ করছেন তা পূরণ হলেই ফান্ড থেকে এক্সিট নেওয়া উচিত। এমনকি যেখানে আপনি দীর্ঘমেয়াদের জন্য বিনিয়োগ করছেন, যেমন ধরুন সন্তানের উচ্চশিক্ষা, অবসরের সঞ্চয় ইত্যাদি ক্ষেত্রে লক্ষ্য পূরণের ২ থেকে ৩ বছর আগেই ইক্যুইটি ফান্ড থেকে অর্থ সরিয়ে তুলনায় সুরক্ষিত ফান্ডে রাখা শুরু করুন। কারণ ইক্যুইটি ফান্ড যেমন রিটার্নের দিক থেকে দুর্দান্ত হতে পারে, একইভাবে এই ফান্ড যথেষ্ট সংবেদনশীলও। সেই কারণে দীর্ঘমেয়াদের লক্ষ্য ২–৩ বছর বাকি থাকার আগেই ফান্ড সুরক্ষিত জায়গায় সরিয়ে আনা উচিত। কারণ ওই ২–৩ বছরে মার্কেট নিম্নমুখী হলে বা ফান্ডের পারফরমেন্স খারাপ হলে ভ্যালু প্রচুর কমে যেতে পারে। তবে এইরকম পরিস্থিতি ছাড়া আরও বেশ কিছু সময় আসে যখন আমাদের উচিত মিউচ্যুয়াল ফান্ড থেকে এক্সিট নেওয়া। আসুন কোন পরিস্থিতিতে আপনি ফান্ড থেকে এক্সিট নেবেন। 

11

১. যখন কোনো মিউচ্যুয়াল ফান্ড নিজের পোর্টফোলিওতে অবাঞ্ছিত ঝুঁকি নিতে শুরু করে

অনেক সময় কিছু AMC অতিরিক্ত রিটার্নের আশায় নিজেদের নিয়ম বহির্ভূত ঝুঁকি নিতে শুরু করে। যেমন উদাহরণ হিসেবে বলা যায়, ২০১৫ সালে JP Morgan mutual fund-কে তাদের দুটি ডেট ফান্ডের রিডেম্পশন বন্ধ করতে হয়েছিল কারণ ফান্ড দুটি Amtek Auto নামের একটি কোম্পানিতে overexposed ছিল এবং সেই কোম্পানির ক্রেডিট রেটিং কমে যাওয়ায় সমগ্র ফান্ডের NAV কমে যায়। সেই সময় JP Morgan-এর ওই দুটি ফান্ডের NAV যাতে আরও না কমে যায়, তাই ফান্ডের redemption বন্ধ করে দেওয়া হয়েছিল। ফলে এই ধরনের ফান্ড যেগুলির কোনো একটি কোম্পানিতে অতিরিক্ত এক্সপোজার রয়েছে সেগুলি বিশেষভাবে নজর দিতে হবে। আরও একটি উদাহরণ হল Franklin Templeton কোম্পানি। AMC-টি বেশি রিটার্ন জেনারেট করার জন্য উচ্চ ক্রেডিট রিস্ক রয়েছে এমন বন্ডে স্বল্পমেয়াদে বিনিয়োগ করা শুরু করে। যদিও এই স্ট্র্যাটিজিটি লং টার্মের জন্য উপযুক্ত, তবে শর্ট টার্মে এটি খুবই ঝুঁকিবহুল। ফলে ২০২০-র অতিমারির সময়ে redemption-এর অনুরোধ অনেক বেশি হয়ে যাওয়ায় বন্ডগুলি illiquid হয়ে পড়ে, যার কারণে ওই বছর ফান্ড হাউসটি নিজেদের ৬ টি ফান্ড বন্ধ করতে বাধ্য হয়। এইরকম পরিস্থিতি, যেখানে কোনো একটি কোম্পানি বা কোনো অতিরিক্ত ঝুঁকিপূর্ণ অ্যাসেটে over-exposed থাকলে সেই ফান্ড থেকে এক্সিট নেওয়া উচিত।

২. মিউচ্যুয়াল ফান্ডের ফলাফল যখন ধারাবাহিকভাবে খারাপ থাকে

আমরা জানি ফান্ড ম্যানেজারের কাজ হল ঝুঁকি কম রেখে ভালো রিটার্ন প্রদান করা। তবে যদি এমন কোনো ফান্ডে আপনার অর্থ আটকে থাকে যেটি ধারাবাহিকভাবে underperform করে চলেছে তাহলে ফান্ডটি নিয়ে ভাবার বিষয় রয়েছে। যদি কোনো ফান্ড ২ থেকে ৩ বছর ধরে 5% বা 6% রিটার্ন দেয় বা প্রায় ১ বছর যাবৎ বেঞ্চমার্ক থেকে 3%–6% পিছিয়ে থাকে তাহলে ধরে নিতে হবে ফান্ডটি underperformer। তবে হ্যাঁ, যদি সমগ্র বাজারের পরিস্থিতি এমন থাকে, তাহলে ফান্ডের সম্ভবত কোনো দোষ নেই। ফলে আপনাকে দেখতে হবে ফান্ডের স্ট্র্যাটিজিতে কোনো সমস্যা রয়েছে কিনা। সেইজন্য একই ধরনের দুটি ফান্ডের মধ্যে রিটার্নের তুলনা করতে হবে।

৩. যখন আপনার বিনিয়োগ করা থিম বা সেক্টরের চাহিদা কমে আসবে

আপনি কি বিশেষ কোনো সেক্টরে বা থিমে বিনিয়োগ করতে পছন্দ করেন, যেমন IT fund, infra fund, FMCG fund, pharma fund, defence fund ইত্যাদি? যখন আপনি নির্দিষ্ট কোনো থিমের বা সেক্টরের ফান্ড হোল্ড করে থাকেন সেই ফান্ডের পারফরমেন্স সম্পর্কে ট্র্যাক রাখতে হবে। সেক্টরের ভ্যালুয়েশনের দিকে নজর রাখতে হবে। যখন কোনো সেক্টরের ভ্যালুয়েশন খুব বেশি হয়ে যায় সেইসময় সেই নির্দিষ্ট সেক্টরের ফান্ড কেনা উচিত নয়। আবার যদি দেখা যায় কোনো সেক্টর একেবারেই চাহিদার মধ্যে নেই, সেইসময় এক্সিট করা যেতে পারে। কারণ এই ধরনের থিমেটিক বা সেক্টোরিয়াল ফান্ড বিশেষ economic cycle-এ গ্রো করে, সর বছর নয়।

৪. যখন অ্যাসেট ক্লাসের মধ্যে rebalancing-এর প্রয়োজন পড়বে

সঠিক বিনিয়োগ পরিকল্পনার জন্য নিয়মিত পোর্টফোলিও rebalancing দরকার। কীভাবে করা যায় এটি? যে অ্যাসেট ক্লাসগুলি বর্তমানে overpriced রয়েছে, সেটি বিক্রি করে undervalued asset কেনা। rebalancing-এর ফলে বেশি রিটার্ন যেমন জেনারেট হওয়ার সুযোগ থাকে তেমনই অ্যাসেট সংক্রান্ত ঝুঁকিও কমে। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading