buzywithinfoBuzy With Info
Everything About Business
Stock

শেয়ার বাজারের লেনদেনে কমিশন ও ব্রোকারেজ কী?

শেয়ার বাজারে লং টার্ম বিনিয়োগ হোক বা শর্ট টার্ম ট্রেডিং প্রতি ক্ষেত্রেই নির্দিষ্ট কিছু ফি বা চার্জ দিতে হয়। এবং এই ফিগুলির নাম ভিন্ন ভিন্ন– যেমন ব্রোকারেজ, কমিশন, ট্র্যানজাকশন ফি ইত্যাদি। কিন্তু কমিশন ও ব্রোকারেজ আসলে কী? আমরা অনেকসময়ে অজান্তে এই দুইরকম টার্মকে একটিকে অপরটির পরিবর্তে ব্যবহার করে ফেলি। তবে শেয়ার বাজারে এই দুটি টার্ম সম্পূর্ণ আলাদা। এই দুইয়ের পার্থক্য জানলে আপনি বুঝতে পারবেন ব্রোকিং সংস্থাটি কোন খাতে কত টাকা চার্জ করছে এবং আপনি নিজেই বিচক্ষণ হয়ে সঠিক ব্রোকিং ফার্ম বাছতে পারবেন। 

8 3

ব্রোকারেজ কী?

আমরা জানি শেয়ার বাজারে শেয়ারের বা যে-কোনো সিকিউরিটির লেনদেন আমরা সরাসরি করতে পারি না। এর জন্য ব্রোকার প্রয়োজন হয়। ব্রোকারই আমাদের হয়ে শেয়ারের কেনা বেচা করে। এই কাজের জন্য ব্রোকার যে ফি ধার্য করে তাকেই ব্রোকারেজ বলে। আপনার ট্রেডটি সম্পন্ন করার জন্য এই চার্জটি ব্রোকারকে দিতে হয়। 

কীভাবে চার্জ করা হয় ব্রোকারেজ?  আপনি full-service বা discount broker যার মাধ্যমেই ট্রেড করুন না কেন প্রতিটি ব্রোকিং ফার্ম ব্রোকারেজ চার্জ করে। যদিও কত টাকা ব্রোকারেজ হিসাবে কাটা হবে তা একেকটি ব্রোকারেজ ফার্মের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হয়। আবার বর্তমানে এমনও বেশ কিছু ব্রোকার আছে যারা কোনোরকম ব্রোকারেজ চার্জ করে না। তাদের zero brokerage। মূলত নতুন বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে কোনোরকম ব্রোকারেজ চার্জ করা হয় না। এবার ব্রোকারেজের একটি উদাহরণ দেখা যাক। ধরুন আপনি আপনার ব্রোকারের মাধ্যমে কিছু শেয়ার কিনতে চাইছেন। এই লেনদেনের জন্য আপনার থেকে ব্রোকারেজ কাটা হবে। ধরা যাক, আপনি যে ব্রোকিং প্ল্যাটফর্মের মাধ্যমে কেনাবেচা করতে চান তারা প্রতি ট্র্যানজাকশনে ২০ টাকা করে ব্রোকারেজ ফি নেয়। তাহলে আপনি যত টাকারই শেয়ার কিনুন না কেন আপনাকে একটি ট্রেডে ২০ টাকা ব্রোকারেজই দিতে হবে। 

কমিশন কী?  

কমিশন হল একটি fee যেটি ব্রোকার নিজেদের প্ল্যাটফর্ম ব্যবহার করার জন্য চার্জ করে থাকে। কমিশন percentage হিসেবে কাটা হয়। সাধারণত ট্রেডের মোট ভ্যালু কত তার উপর নির্ভর করে কমিশন। 

কীভাবে কমিশন চার্জ করা হয়? শেয়ার বাজারে ব্রোকার বা অন্য কোনো মধ্যস্থতাকারী যখন পোর্টফোলিও ম্যানেজ করা, স্টকের অনুমোদন দান করা বা কেনাবেচায় সাহায্য করার মতো পরিষেবা প্রদান করে তখন এর জন্য কমিশন পায় তারা। সাধারণত full time broker-এর থেকে discount broker-এর কমিশন কম হয়। ধরা যাক, কোনো investment professional অর্থাৎ বিনিয়োগ বিশেষজ্ঞের প্রতি ট্রেডে 1% কমিশন রয়েছে। এবার যদি ১০,০০০ টাকার ট্রেড হয় তাহলে ১০,০০০-এর 1% অর্থাৎ ১০০০ টাকা কমিশন পাবে ওই মধ্যস্থতাকারী। 

মূল পার্থক্যগুলি কী কী? 

→ কমিশন বেশিরভাগ ক্ষেত্রে শতকরা হিসেবে গণনা করা হয়, অন্যদিকে কোনো buying বা selling হলে flat rate-এ ব্রোকারেজ কাটা হয়। 

→ ব্রোকার ট্রেড এক্সিকিউট করার জন্য ব্রোকারেজ চার্জ করে। আর যে-কোনো অনুমোদনপ্রাপ্ত ব্যক্তি, মধ্যস্থতাকারী বা ব্রোকার নিজেদের পরিষেবার পরিবর্তে কমিশন পেতে পারে। 

উদাহরণ: আপনি ধরা যাক ১০,০০০ টাকার ট্রেড করলেন। যদি আপনার ব্রোকারের ব্রোকারেজ চার্জ ফ্ল্যাট রেটে হয় এবং প্রতি ট্রেডে ২০ টাকা হয়, তাহলে পুরো ট্রেডে আপনাকে ২০ টাকা দিতে হবে। অন্যদিকে দেখা গেল এই ট্রেডটি হওয়ার জন্য ব্রোকার 1% কমিশন পেল তাহলে আপনাকে কমিশন বাবদ ১০০০ টাকা (10,000 x 1%)= ১০০ টাকা কমিশন দিতে হবে। 

ফলে বোঝা গেল, ব্রোকিং ফার্ম নিজের পরিষেবা প্রদানের জন্য কমিশন ও ব্রোকারেজ নিয়ে থাকে। সেইজন্য আপনি যদি ডিম্যাট ও ট্রেডিং অ্যাকাউন্ট খোলার পরিকল্পনা করে থাকেন তাহলে আগে এই চার্জগুলি সম্পর্কে জেনে নেবেন। আগে থেকে চার্জ সম্পর্কে জেনে নিলে আপনার পক্ষে বিনিয়োগ করতে সুবিধা হবে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading