ঝুঁকি, বিনিয়োগ লক্ষ্য ইত্যাদি বিষয়ের ওপর নির্ভর করে বিনিয়োগ আলাদা আলাদা ধরনের হয়। Aggressive বিনিয়োগকারীরা স্টকে বিনিয়োগ বেশি পছন্দ করেন, আবার conservative বিনিয়োগকারীরা মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগে আগ্রহী হন। কিছু কিছু বিনিয়োগ হয় actively managed আবার কয়েকটি passively ম্যানেজ করা হয়। ঠিক একইভাবে ঝুঁকি কম রাখতে debt investment বেশি উপযোগী, equity-র তুলনায়। এইরকমই দুটি বিনিয়োগ কৌশল হল growth investment ও value investment। এই দুই ধরনের বিনিয়োগ কৌশলের মধ্যে রয়েছে বিস্তর ফারাক। আগে জেনে নিই এই দুই ধরনের বিনিয়োগ কী।
Growth investment : Growth investment হল গ্রোথ স্টকে বিনিয়োগ। ভবিষ্যতে যেসমস্ত কোম্পানির স্টকের বৃদ্ধি গড় বৃদ্ধির তুলনায় বেশি হওয়ার সম্ভাবনা আছে, তাদেরকেই growth stock বলে। এই ধরনের কোম্পানিগুলি নিজেদের প্রফিট ব্যবসার প্রসার, গবেষণা, নতুন ব্যবসা অধিগ্রহণ ইত্যাদি কাজে পুনর্বিনিয়োগ করে। Growth investing-এ রিটার্ন বেশি হওয়ার জন্য বেশি ঝুঁকি হয়। শেয়ার বাজার যখন ঊর্ধ্বমুখী থাকে তখন গ্রোথ স্টক দুর্দান্ত ফলাফল করে। তবে এই ধরনের স্টক অনেক বেশি অস্থির প্রকৃতির বা ভোলাটাইল হয়।
Value investment : Value investment হল সেইসব কোম্পানিতে বিনিয়োগ যাদের স্টক নিজের আসল মূল্য থেকে কম মূল্যে বা কম ভ্যালুতে ট্রেড করছে। এই ধরনের কোম্পানির আর্থিক পরিস্থিতি স্থায়ী হয়, এদের আয়ও ধারাবাহিকভাবে স্থিতিশীল থাকে। মূলত এই ধরনের স্টকগুলি বর্তমানে অতটাও জনপ্রিয় নয় এবং বাজার এখনও এই স্টকগুলির সম্ভাবনা নিয়ে ওয়াকিবহাল নয়। সেই কারণে বর্তমানে ভ্যালু স্টকগুলি কম মূল্যে ট্রেড করে। Conservative বিনিয়োগকারীরা value investing-এ স্বচ্ছন্দ।
Growth ও value investing-এর পদ্ধতির পার্থক্য :
গ্রোথ ইনভেস্টিং-এ সেইসব কোম্পানি খুঁজে বের করা হয়, যাদের EPS(Earning Per Share) অথবা EBITDA(Earning Before Inform Tax, Depreciation and Amortization) তাদের প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলির তুলনায় দ্রুত বৃদ্ধি পায়। এই ধরনের স্টক বা কোম্পানি নির্বাচনের কারণ হল, মনে করা হয়, কোম্পানিগুলির এই ধরনের পারফরমেন্স ভবিষ্যতেও চলতে থাকবে। Growth stock-এ বিনিয়োগের প্রধান ঝুঁকি হল স্বল্পমেয়াদে এদের পারফরমেন্স। এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় এই কোম্পানিগুলি নতুন উদ্ভূত কোনো সেক্টরের হয়ে থাকে বা শেয়ার বাজারে নতুন প্রবেশ করে থাকে। ফলে এদের পারফরমেন্স সম্পর্কে অতীতে খুব কম তথ্য পাওয়া যায় বা অনেক সময় অতীতের তথ্য পাওয়াই যায় না।
অন্যদিকে Value investing-এ স্টক বাছাইয়ের পদ্ধতি একদমই আলাদা হয়। কোম্পানির বিশাল গ্রোথ না দেখে, ভ্যালু ইনভেস্টররা এমন প্রতিষ্ঠিত কোম্পানির স্টক বাছাই করেন যাদের রেভিনিউ গ্রোথ সম্পর্কে আন্দাজ করা যায় এবং এই কোম্পানিগুলি নতুন কোনো সেক্টরের নয়, বরং পরিণত কোনো সেক্টরের অন্তর্গত হয়। Value investing-এ এমন সব স্টকের খোঁজ করা হয় যেগুলো বর্তমানে discount-এ বা নিজের আসল মূল্য থেকে কম দামে ট্রেড করছে।
সুতরাং যেখানে growth investing-এ কোম্পানির ভবিষ্যত পরিকল্পনা ও high growth দেখা হয়, সেখানে Value investing-এ কোম্পানির স্টকের বর্তমান দামের উপর নজর রাখা হয়।
Growth ও Value investing-এ কোম্পানির ভ্যালুয়েশন কীভাবে দেখা হয়?
আমরা আগে জানিয়েছি value investorরা স্টকের আসল মূল্য বুঝে বিনিয়োগ করেন। ফলে ভ্যালু ইনভেস্টিং-এ স্টকের আসল ভ্যালু বুঝতে বিনিয়োগকারীরা P/E ratio দেখেন। কোম্পানির ১ টাকা প্রফিটের জন্য কত টাকা invest করতে বিনিয়োগকারীরা রাজি সেটাই দেখায় P/E ratio। Growth stock-এর ক্ষেত্রে এদের ভবিষ্যত গ্রোথ সম্পর্কে বিনিয়োগকারীরা আশাবাদী হওয়ায় এই ধরনের স্টকে বিনিয়োগ করতে বেশি অর্থ দিতেও রাজি থাকেন তাঁরা। ফলে growth stock-এর P/E বেশি হয়, value স্টকের তুলনায়। এছাড়াও P/B রেশিও-ও growth stock-এ তুলনায় বেশি থাকে। কারণ ওই একই— ভবিষ্যতে ব্যাপক বৃদ্ধির সম্ভাবনা। অন্যদিকে, value stock-এ সাধারণত ডিভিডেন্ড ইল্ড, ডিভিডেন্ড পেআউট রেশিও বেশি থাকে। অর্থাৎ ভবিষ্যতের সম্ভাব্য বৃদ্ধির কারণে গ্রোথ স্টক তুলনায় দামি। সুতরাং growth investorরা যেখানে EPS, profit margin, ROE ইত্যাদি মেট্রিকের উপর বেশি নজর দেন সেখানে value investorরা পরিণত কোম্পানির dividend, স্টকের দাম, বুক ভ্যালু, P/E, cashflow ইত্যাদি মেট্রিকগুলি দেখেন।
ভারতের অর্থনীতি বর্তমানে গ্রো করছে এবং পরিকাঠামো, উৎপাদন, ডিজিটাল ইকোনমি ইত্যাদি ক্ষেত্রে সরকারের উদ্যোগগুলি গ্রোথ স্টকের ক্ষেত্রে ভালো সুযোগ আনতে পারে। আবার গত দুবছর থেকে small-cap stockগুলি অতিরিক্ত চর্চায় রয়েছে, যার জন্য বর্তমানে স্মল ক্যাপ স্টকে বিনিয়োগ সম্পর্কে বিনিয়োগকারীদের সতর্ক থাকা উচিত।
ভ্যালু স্টক এবং গ্রোথ স্টক দুটিই ইক্যুইটি বিনিয়োগের গুরুত্বপূর্ণ দুটি অংশ। আপনি যদি নিজের ঝুঁকির প্রবণতা বুঝে ভ্যালু ও গ্রোথ স্টক মিলিয়ে বিনিয়োগ করেন তাহলে diversify হয়ে ঝুঁকি কিছুটা কমবে। কিন্তু কতটুকু growth stock-এ বিনিয়োগ করবেন এবং কতটা value stock-এ সেটা আপনার risk appetite বুঝে বিনিয়োগ করতে হবে। পাশাপাশি growth stock সাধারণত স্বল্প থেকে মধ্য মেয়াদে বেশি ভোলাটিলিটি দেখায়। ফলে এই ধরনের বিনিয়োগের ক্ষেত্রে। বিনিয়োগকারীর বিনিয়োগের মেয়াদ গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।




