আচ্ছা, আপনার সঙ্গে এমন কোনোদিনও হয়েছে যখন আপনি কোনো স্টকে বেশ ভালো প্রফিটে রয়েছেন, হঠাৎ কোনো কারণে দাম কমতে থাকল, আপনি ভাবলেন আর কয়েকদিন দেখি তারপর sell করব। এই করে করে দাম কমতেই থাকল। ফলে আগে যখন সামান্য দাম কমেছিল তখন যে দামে বিক্রি করতে পারতেন তার থেকেও প্রচুর কম দামে অনেকটা loss নিয়ে আপনাকে ট্রেড থেকে exit করতে হল। যদি এটা প্রায়ই আপনার সঙ্গে হয়ে থাকে তাহলে আজকের আলোচনার সঙ্গে থাকুন, এর সমাধান জানতে পারবেন।
প্রথমে যে উদাহরণটা দিলাম সেটা মূলত হয় কারণ আমরা সিদ্ধান্ত নেওয়ার সময়ে বেশিরভাগ সময়ে আমাদের emotion বা sentiment-এর উপর বেস করে নিই। সেকারণে logically চিন্তা অনেকসময়ে করা হয় না। তবে স্টক মার্কেটে কোনোরকম emotion বা sentiment-এর ভিত্তিতে সিদ্ধান্ত নিলে প্রচুর আর্থিক ক্ষতি হতে পারে। তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কীভাবে loss কম করতে stop Loss featureটি ব্যবহার করবেন।
শুরুতেই জানিয়ে রাখি stop loss আসলে কী? Stop loss হল একধরনের order যেটা শেয়ার বাজারে সম্ভাব্য loss আটকাতে ট্রেডার এবং ইনভেস্টররা ব্যবহার করেন। দাম একটা নির্দিষ্ট লেভেলে পৌঁছলে automatically কোনো স্টক বিক্রি হয়ে যায় যদি stop loss set করা থাকে। শেয়ারবাজারে risk management-এর জন্য stoploss ব্যবহার করা হয়। কোনো শেয়ারের দাম কমে set করা level-এ পৌঁছলেই stop loss order execute হয় ও শেয়ারটি sell হয়ে যায়। যেমন ধরুন আপনি ২০০ টাকায় একটি শেয়ার কিনেছেন এবার আপনি maximum ১০ টাকা loss নিতে পারবেন। আপনি তখন কী করতে পারেন? আপনি stop loss order set করতে পারেন।যেহেতু আপনি ১০ টাকার বেশি লস নিতে চান না, তাই ১৯০ টাকায় stop loss set করে রাখলেন। এবার দাম যদি কমতে থাকে তাহলে ১৯০-তে এসে শেয়ারটি বিক্রি হয়ে যাবে, যেহেতু ওই দামেই stop loss set করা ছিল।
Stop loss Order-এ trigger price একটি গুরুত্বপূর্ণ বিষয়। Trigger Price-এ দাম পৌঁছলে stop loss order execute হয়।
Stop loss order দু’রকমের হয় –
1. Stop loss Market order বা SL-M order। SL-M order-এ যখনই শেয়ারের দাম আমাদের set করা trigger price-এ পৌঁছবে, stop loss order activate হয়ে যাবে ও সেই সময় market price যা থাকবে শেয়ারটির, সেই দামেই অর্ডার execute হবে।
2. আর অন্যটি হল Stop loss Limit order বা SL order। এখানে trigger price-এর পাশাপাশি আপনাকে একটা limit price-ও দিতে হবে। Price, trigger price-এ hit করলে set করা limit price-এ stop loss order execute হয়। চলুন উদাহরণ দিয়ে stop loss market order অর্থাৎ SL-M order ও stop loss limit order অর্থাৎ SL order সম্পর্কে বোঝার চেষ্টা করি। তার আগে মার্কেট অর্ডার আর লিমিট অর্ডার ব্যাপারটা কী একটু জানিয়ে রাখি। যারা নিয়মিত শেয়ার বাজারে ইনভেস্ট করেন তারা এই দুইরকম অর্ডার সম্পর্কে নিশ্চয়ই জানেন। তবে যারা নতুন, তাদের জন্য ছোটো করে বিষয় দুটো জানিয়ে রাখি।
Market order : Buy বা sell order প্লেস করার সময় যখনই আপনি market order select করেন অর্থাৎ মার্কেট প্রাইসেই কিনতে বা বেচতে চান, তখন মার্কেটে শেয়ারের যা দাম আছে সেই দামেই অর্ডারটি execute হয়। অর্থাৎ মার্কেট প্রাইসেই execute হবে। এখানে আপনাকে নিজে থেকে কোনও প্রাইস সেট করতে হয় না।
Limit order: শেয়ার কেনা বা বেচার সময় যদি লিমিট প্রাইস সিলেক্ট করেন তাহলে আপনাকে নিজে থেকে একটি প্রাইস সেট করতে হবে। তখন দাম কমে বা বেড়ে সেট করা লিমিট প্রাইসে পৌঁছলে অর্ডার execute হবে।
এবার stop loss market order কী জেনে নিই চলুন:
SL-M order বা Stop Loss Market order :
নাম থেকেই বোঝা যাচ্ছে আমরা এখানে কোনো লিমিট প্রাইস সেট করব না। ধরা যাক, কোনো ট্রেডার ১০০ টাকায় কোনো শেয়ার কিনেছেন যেটায় তিনি ম্যাক্সিমাম ১০ টাকা লস নিতে রাজি। যেহেতু তিনি buy position হোল্ড করে আছেন অর্থাৎ শেয়ারটি কেনা রয়েছে তার কাছে, সুতরাং সেটা তাকে সেল করতে হবে। সেইজন্য তিনি কী করবেন? Sell order-এ যাবেন ও order type-এ SL-M select করবেন। SL-M order-এ একটি trigger price থাকবে, যার কথা আগেই বলা হয়েছিল। যেহেতু ওই ট্রেডার ১০ টাকার বেশি লস নিতে চান না, তাই তিনি ১০০ টাকা থেকে ১০ টাকা কম অর্থাৎ ৯০ টাকায় trigger price set করবেন। অর্থাৎ যদি কোনো কারণে দাম কমতে থাকে তাহলে দাম কমে ৯০ টাকায় যখন পৌঁছবে তখনই যেন অর্ডারটি অ্যাক্টিভেট হয় ও মার্কেটে অর্ডারটি চলে যায়। এবার যেহেতু SL-M select করা হয়েছিল তাই সেইসময় market-এ যা দাম থাকবে সেই দামেই অর্ডারটি execute হবে। অর্থাৎ এমনও হতে পারে দাম ৯০ টাকা থেকে কমে ৮৯ টাকা হল তাহলে ৮৯ টাকায় অর্ডার এক্সিকিউট হবে, বা দাম trigger price থেকে বেড়ে ৯১ বা ৯১.৫০ হল তাহলে সেই দামেই অর্ডার এক্সিকিউট হবে। অর্থাৎ trigger price hit করার পর best market price-এ অর্ডার এক্সিকিউট হবে।
এটা বললাম Sell SL-M order নিয়ে যেখানে ওই ট্রেডার buying position-এ রয়েছেন অর্থাৎ শেয়ার কিনে রেখেছেন এবং অতিরিক্ত loss এড়াতে sell SL-M order place করে রেখেছেন, যাতে দাম কমে ৯০ টাকায় trigger হয়ে গিয়ে market price-এ শেয়ারটি সেল হয়ে যায়।
এবার কথা বলব buy SL-M order নিয়ে। আপনি ধরুন sell position hold করে আছেন অর্থাৎ আপনি short position-এ আছেন। আপনি ১০০ টাকায় একটি শেয়ার short করে রেখেছেন। এবার short selling ব্যাপারটা এখানে একটু বুঝে রাখতে হবে। আমরা সাধারণত trading-এর ক্ষেত্রে কী করি? আগে শেয়ার কিনি তারপর দাম বাড়লে বিক্রি করি। কিন্তু short selling-এর ক্ষেত্রে আগে আপনাকে শেয়ার sell করে রাখতে হবে তারপর দাম কমলে সেটা buy করে নিতে হবে। প্রথমে শেয়ার sell করতে হলে আপনার কাছে শেয়ার থাকতে হবে, সেটা আপনি কোথা থেকে পাবেন? আসলে short selling-এ ব্রোকারের কাছ থেকে শেয়ার borrow করা হয় ও বাজারে sell করা হয়, তারপর দাম কমে এলে শেয়ারগুলি কিনে profit book করা যায়। তবে short selling-এর borrow করা শেয়ারগুলো broker-কে ওইদিনই ফেরত দিতে হয়, অর্থাৎ দিনের শেষে আপনার sell position বা short position square off করতে হয়। তাই intraday-র ক্ষেত্রেই শুধুমাত্র short position নেওয়া যায়। কারণ intraday-তে বাজার বন্ধের আগে আপনাকে আপনার hold করা position square off করতে হয়। এবার একটি উদাহরণের সাহয্যে buy stop loss market order বা buy SL-M সম্পর্কে বোঝা যাক।
আগে যেমনটা বলছিলাম যে, ধরুন একজন ট্রেডারের কাছে ১০০ টাকার ১টি শেয়ার short করা আছে অর্থাৎ সেই ট্রেডার ১০০ টাকার একটি শেয়ার borrow করে market-এ sell করে রেখেছেন। এবার এই short selling-এর ক্ষেত্রে সিকিউরিটির দাম কমলে লাভ হয়, কারণ কম দামে আপনি শেয়ারটি কিনে সেটি broker-কে ফেরত দিতে পারবেন ও মাঝের profitটা আপনার হবে। তাই short selling-এর ক্ষেত্রে যেহেতু দাম বাড়লে আপনার loss হয় তাই যত দামে short করা আছে তার থেকে বেশি দামে stop loss সেট করতে হয়। যেহেতু ১০০ টাকায় short করা আছে আর যদি দাম বেড়েও যায় maximum ৫ টাকা লস নিয়ে চান ওই ট্রেডার। তাই উনি ১০৫ টাকায় trigger price set করলেন। এবার যদি দাম বাড়তে থাকে আর বাড়তে বাড়তে ১০৫ টাকায় পৌঁছায় তাহলে trigger price activate হবে এবং market-এ একটি buy SL-M order চলে যাবে। সেইসময় market-এ যা প্রাইস থাকবে সেই দামেই শেয়ারটি কেনা হয়ে যাবে।
SL-M buy বা sell order-এর অসুবিধা একটাই। এখানে trigger price hit করার পর সেই সময় market-এ যা দাম থাকবে সেই দামেই শেয়ারের buying বা selling হবে। হয়তো দাম হঠাৎ করে trigger price থেকে অনেকটা কমে যেতে পারে বা বেড়েও যেতে পারে। কিন্তু সেই দামেই buying বা selling করতে হবে। তবে এখানে যে সুবিধাটা আছে সেটা হল SL-M order-এর ক্ষেত্রে order execution-এর guarantee থাকে 100% কারণ মার্কেট প্রাইসেই যেহেতু order execute হয় তাই trigger hit করলে সঙ্গে সঙ্গেই order execute হয়।
এবার stop loss limit order-এর বিষয়ে জানব। সাধারণ লিমিট অর্ডারে যেমন আপনাকে নিজে থেকে একটি প্রাইস সেট করতে হয়, Stop loss limit order বা SL order-এও trigger price-এর পাশাপাশি আপনাকে limit price-ও দিতে হবে। এখানেই SL-M ও SL order-এর পার্থক্য। SL-M order-এ শুধু trigger price দিতে হচ্ছিল, আর market-এ যা প্রাইস থাকবে সেই প্রাইসেই order execute হবে। কিন্তু এই ক্ষেত্রে আপনাকে একটি limit order-ও দিতে হচ্ছে। চলুন তাহলে কীভাবে SL order কাজ করে দেখা যাক।
প্রথমেই buying perspective থেকে দেখব। ধরুন আপনার কাছে ১০০ টাকার একটি শেয়ার রয়েছে যেটায় আপনি maximum ৫ টাকা লস নিতে প্রস্তুত, তার বেশি নয়। তো সেই ক্ষেত্রে আপনি selling SL order select করলেন। কিন্তু এখানে আপনাকে প্রথমে trigger price set করতে হবে এবং একটি limit price-ও set করতে হবে। এবার যেহেতু আপনি ৫ টাকার বেশি লস নিতে চান না, তাই আপনি ৯৫ টাকায় limit price set করলেন এবং trigger price limit price-এর থেকে সামান্য বেশি অর্থাৎ ৯৬ টাকা set করলেন, যাতে দাম কমতে কমতে আগে ট্রিগার প্রাইস hit করে, তারপর সেট করা লিমিট প্রাইসে অর্ডার এক্সিকিউট হয়। এবার কখনও দাম কমতে থাকলে,কমে যখন ৯৬ টাকায় আসবে তখন trigger price hit হবে এবং market-এ ৯৫ টাকার একটি sell order পৌঁছে যাবে। একবার trigger hit করলে ৯৫ টাকায় অর্থাৎ limit price-এ বা order execute হবে।
এরপর দেখব আপনি যদি sell position-এ থাকেন অর্থাৎ আপনি যদি short করে থাকেন সেক্ষেত্রে stop loss limit order বা SL order কীভাবে place করবেন। বলাই হয়েছে আগে যে, short position-এ থাকলে সিকিউরিটির দাম বাড়তে থাকলে loss হয়, তাই আপনি চাইবেন দাম বাড়তে থাকলে একটা নির্দিষ্ট জায়গায় এসে যাতে short position square off হয়ে অতিরিক্ত লস থেকে বাঁচা যায়। ধরা যাক, আপনি যদি ১০০ টাকায় একটি শেয়ার short করে আছেন ও আপনি সেই শেয়ারটিতে সর্বাধিক ৫ টাকা লস নিতে প্রস্তুত। সেক্ষেত্রে আপনি কী করতে পারেন? আপনি ১০৫ টাকায় একটি limit order place করলেন এবং trigger price সামান্য কম ১০৪ টাকা set করলেন অর্থাৎ দাম বাড়তে বাড়তে যদি ১০৪ টাকায় পৌঁছায় তাহলে trigger price প্রথমে hit করবে তারপর একটি ১০৫ টাকার limit order market-এ পৌঁছবে, এবং ১০৫ টাকায় order execute হবে। তবে SL-order-এর অসুবিধাটা হল, যেহেতু এখানে limit price set করতে হচ্ছে, তাই market খুব volatile থাকলে এমনও হতে পারে আপনি SL buy বা sell order place করে রেখেছেন কিন্তু market এতই volatile যে trigger price hit করার পর limit price-এ দাম পৌঁছালই না। সেক্ষেত্রে order execute হবে না। সুতরাং SL-M order-এ যেমন order execute হওয়ার ১০০% নিশ্চয়তা ছিল, এখানে সেই গ্যারেন্টি নেই।
স্টপ লস সেট করার সময় মনে রাখতে হবে যে এর validity মাত্র ১ দিনের। কোনো কারণে অর্ডার এক্সিকিউট না হলে অর্ডার ক্যান্সেল হয়ে যায়।






