buzywithinfoBuzy With Info
Everything About Business
Capital market

ক্যাপিটাল মার্কেট কী? কোন অ্যাসেটগুলির ট্রেডিং হয় এখানে?

ক্যাপিটাল মার্কেট বা মূলধনী বাজার এমন একটি মার্কেট প্লেস যেখানে আর্থিক সম্পদের লেনদেন হয়। প্রথমে জানতে হবে আর্থিক সম্পদ বলতে আসলে কী বোঝায়। আর্থিক সম্পদ হল সেই সমস্ত চুক্তি যেগুলি ভবিষ্যতে ক্যাশ ফ্লো বা মালিকানার নিশ্চয়তা দেয়। যেমন স্টক একটি আর্থিক সম্পদ যেখানে একটি কোম্পানির মালিকানার অংশীদারিত্ব বোঝায়। আবার বন্ডও একটি আর্থিক সম্পদ অর্থাৎ financial asset যা ভবিষ্যতে একটি ঋণ ও তার সুদ প্রদানের নিশ্চয়তা দেয়।

July 18 New in article ads By Sir

Capital market দুই ধরনের হয়––

(1) Primary Market:  এখানে নতুন সিকিউরিটি ইস্যু করা হয় এবং বিনিয়োগকারীদের বিক্রি করা হয়। অর্থাৎ প্রাথমিক বাজার বা প্রাইমারি মার্কেট হল এমন একটি জায়গা যেখানে কোনো বেসরকারি কোম্পানি বা ব্যবসা এবং সরকার প্রথমবারের জন্য জনগণের উদ্দেশ্যে সিকিউরিটি ইস্যু করে অর্থ সংগ্রহ করে। প্রাইমারি মার্কেটেই কোনো কোম্পানি IPO ইস্যু করে প্রথমবারের জন্য কোম্পানির শেয়ার সাধারণের উদ্দেশ্যে ইস্যু করে।

প্রাইমারি মার্কেটে মূলত তিনটি সত্তা উপস্থিত থাকে, ইস্যুকারী সংস্থা, আন্ডাররাইটার এবং নিয়ন্ত্রণ সংস্থা। কোনো কোম্পানি, সরকার ইত্যাদি যেহেতু সিকিউরিটি ইস্যু করে তাই এরা হল ইস্যুকারী সংস্থা। Underwriter হল একটি সত্তা যা একটি মধ্যস্থতাকারীর কাজ করে এবং ইস্যুকারী সংস্থাকে সাহায্য করে, যেমন ব্যাংক, ব্রোকার, ইনভেস্টমেন্ট ফার্ম ইত্যাদি। এরা সিকিউরিটি কেনাবেচায় সাহায্য করে। এবং নিয়ন্ত্রণ সংস্থা হল SEBI, RBI, IRDA ইত্যাদি, যারা বাজারের নিয়ন্ত্রণ ব্যবস্থা নজরে রাখে।

(2) Secondary Market:  এই মার্কেটে ইস্যু করা সিকিউরিটিগুলি বিনিয়োগকারীদের মাঝে ট্রেড করা হয়। অর্থাৎ প্রাইমারি মার্কেটে ইস্যু হওয়া সিকিউরিটিগুলি সেকেন্ডারি মার্কেটে কেনা ও বেচা হয়। যেমন ধরুন, কোনো বিনিয়োগকারী যদি একটি কোম্পানির শেয়ার এক্সচেঞ্জ থেকে ক্রয় বা বিক্রয় করেন, তাহলে সেই কেনা-বেচা আসলে secondary market-এ হচ্ছে।

এই বাজারে দুটি সত্তা থাকে–– ব্রোকার এবং ডিলার। ব্রোকার ক্রেতা ও বিক্রেতার মাঝে থেকে ট্রেডে সাহায্য করে। যেমন, স্টকব্রোকার, কমোডিটি ব্রোকার ইত্যাদি। আর ডিলার এমন একটি মধ্যস্থতাকারী যে নিজের অ্যাকাউন্টের জন্য সিকিউরিটি কেনাবেচা করে। যেমন, proprietary trader, hedge fund ইত্যাদি।

ক্যাপিটাল মার্কেটে দুইধরনের সিকিউরিটি কেনাবেচা চলে। একটি হল ইক্যুইটি ও অপরটি হল ডেট।

Equity:  Equity হল কোনো ব্যবসার একটি অংশ এবং ইক্যুইটি হোল্ড করার অর্থ হল সেই বিনিয়োগকারী উক্ত ব্যবসার অ্যাসেটের লাভ-ক্ষতির অংশীদার এবং ব্যবসাটির পরিচালনা বিষয়ক সিদ্ধান্তে অংশগ্রহণ করতে পারবেন তিনি। Equity একটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ কারণ মার্কেট ভোলাটিলিটির জন্য ইক্যুইটি থেকে স্থির রিটার্নের নিশ্চয়তা নেই।

11

Equity-র কয়েকটি উদাহরণ হল—

কমন শেয়ার:  এটি সাধারণ একটি শেয়ার যা কোম্পানির মালিকানা বোঝায় এবং শেয়ার হোল্ড করার অর্থ হল কোম্পানির যেকোনো কর্পোরেট সিদ্ধান্তে অংশগ্রহণ, এবং ডিভিডেন্ড, স্টক স্প্লিট, বাইব্যাক ইত্যাদি কর্পোরেট অ্যাকশন থেকে লাভের সুযোগ।

প্রেফারড্ শেয়ার:  এই বিশেষ ধরনের শেয়ার বিনিয়োগকারীদের বিশেষ সুবিধা দিয়ে থাকে। কোম্পানির লিক্যুইডেশনের সময়ে প্রেফারড্ শেয়ারহোল্ডাররা ডিভিডেন্ড ও অ্যাসেটে আগে ক্লেম করতে পারবেন। 

ওয়ারেন্ট:  এইগুলি এমন একটি আর্থিক সম্পদ যা বিনিয়োগকারীদের নির্দিষ্ট সংখ্যক শেয়ার স্থির দামে ও স্থায়ী সময়ে কিনতে দেয়।

Debt securities: ডেট সিকিউরিটি একটি কোম্পানি, সরকার বা কোনো সংস্থার ঋণকে বোঝায়। ডেট সিকিউরিটি মেয়াদ শেষে বিনিয়োগকারীদের fixed বা variable interest সহ প্রিন্সিপাল অ্যামাউন্ট ফেরতের নিশ্চয়তা দেয়। ডেট সিকিউরিটিগুলিকে fixed income security বলে এবং ইক্যুইটি ইনভেস্টমেন্ট থেকে অনেক কম ঝুঁকিসম্পন্ন এটি।

কয়েকটি debt security-র উদাহরণ হল—

→ ডিবেঞ্চার:  ডিবেঞ্চার হল অসংরক্ষিত ঋণ যেখানে ইস্যুয়ারের কোনো জামানত থাকে না।

→ বন্ড:  বন্ড হল সংরক্ষিত ঋণ যা ইস্যুকারী সংস্থার নির্দিষ্ট কোনো সম্পদ দ্বারা সিকিওরড থাকে।

→ Zero coupon bond:  এই বন্ডগুলি নিজেদের মেয়াদের মধ্যে কোনো ইন্টারেস্ট দেয় না। বরং অনেক কম দাম বা ডিসকাউন্টে ইস্যু করা হয় এবং পরবর্তীতে মেয়াদ শেষে পুরো ফেসভ্যালুই পে করা হয়। যেসব বিনিয়োগকারী নির্দিষ্ট rate of return-এ নিজেদের অর্থ বিনিয়োগ করতে চান, তাঁদের জন্য এটি উপযোগী।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading