buzywithinfoBuzy With Info
Everything About Business
growth plan

IDCW এবং গ্রোথ প্ল্যান কী? জানুন এই দুটির পার্থক্য

সহজে সম্পদ তৈরি এবং বিনিয়োগের সুবিধা— এই দুই কারণে বিনিয়োগকারীদের কাছে জনপ্রিয় বিনিয়োগ বিকল্প হয়ে উঠেছে মিউচ্যুয়াল ফান্ড। মিউচ্যুয়াল ফান্ডের একাধিক বিনিয়োগ বিকল্পের মধ্যে দুটি বেশ উল্লেখযোগ্য বিকল্প হল IDCW এবং Growth Plan। আজকে আমরা জানব এই দুটি বিকল্প কী এবং এদের মধ্যে মূল পার্থক্য কী কী। 

মিউচ্যুয়াল ফান্ডে IDCW-এর অর্থ কী?

IDCW-এর পুরো কথা হল Income, Distribution Cum Withdrawal। এটি ডিভিডেন্ড বিকল্প হিসেবে বেশি পরিচিত। IDCW Plan-এর মাধ্যমে আপনি মিউচ্যুয়াল ফান্ড থেকে নিয়মিত payout পেয়ে থাকেন। এইধরনের payout-কে ইনকাম ডিস্ট্রিবিউশন বা ক্যাপিটাল উইথড্রয়াল বলা হয় এবং ফান্ড যে প্রফিট করে এই আয় তারই অংশ। ফান্ড যে প্রফিট জেনারেট করে সেটি থেকেই সময়ে সময়ে ইনভেস্টরদের পেআউট করা হয়, সেটি প্রতি মাসে হতে পারে, বা প্রতি ত্রৈমাসিকে অথবা বছরে একবার দেওয়া হতে পারে। একটি ফান্ড হাউস কোন সময়ে আয় বণ্টন করবে তা নির্ভর করছে ফান্ডের পলিসির উপর। 

মিউচ্যুয়াল ফান্ডে Growth Plan-এর অর্থ কী?

IDCW-এর একেবারে উল্টো হল গ্রোথ প্ল্যান। Growth Plan-এ মুনাফা ভাগ না করে দিয়ে সেটি ফান্ডে পুনর্বিনিয়োগ করা হয়। এখানে ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন অর্থাৎ সম্পত্তি বাড়ানোর দিকে লক্ষ্য রাখা হয় এবং কম্পাউন্ডিং-এর সুযোগ নেওয়া হয়। এটিকে গ্রোথ প্ল্যান বলা হয় কারণ যেহেতু প্রফিট পুনরায় বিনিয়োগ করা হয় তাই এটি ইনভেস্টমেন্টের গ্রোথে সাহায্য করে। সেই কারণে স্বাভাবিকভাবেই IDCW-এর তুলনায় বেশি রিটার্ন দেয়। 

IDCW ও Growth plan-এর মূল পার্থক্যগুলি কী?

বৈশিষ্ট্যIDCW PlanGrowth Plan
মুনাফার বণ্টনমুনাফা, ডিভিডেন্ড হিসেবে ভাগ করে দেওয়া হয়।মুনাফা, ফান্ডে পুনর্বিনিয়োগ করা হয়।
NAVপ্রতিবার পেআউটের পরে কমে যায় NAV।সাধারণত ধীরে ধীরে বাড়ে NAV।
মোট রিটার্নযেহেতু পেআউট করা হয়, তাই রিটার্ন স্বাভাবিকভাবে কম।মুনাফা পুনর্বিনিয়োগ হয়ে কম্পাউন্ডিং-এর সুযোগ পাচ্ছে ফলে রিটার্ন তুলনায় বেশি। 
লিক্যুইডিটিIDCW-তে নিয়মিত পেআউটের কারণে লিক্যুইডিটি বেশি। Growth plan-এ ইউনিট রিডিম না করলে টাকা পাওয়া যায় না। ফলে এখানে লিক্যুইডিটি IDCW-এর তুলনায় কম। এছাড়াও unit redeem-এর সময়ে exit load-এর বিষয়টি বিবেচনা করা প্রয়োজন। 

IDCW Plan-এর বৈশিষ্ট্য: 

প্রতি মাসে মাসে অথবা ত্রৈমাসিকে বা বছরে একবার নিয়মিত প্রফিটের অংশ বিনিয়োগকারীদের মধ্যে পেআউট করা হয়। এই ধরনের পেআউট বিনিয়োগকারীদের কাছে একটি আয়ের উৎস। 

IDCW-তে বিনিয়োগকারীর ট্যাক্স স্ল্যাব অনুযায়ী কর প্রযোজ্য হয়। ফলে বিকল্পটিতে বিনিয়োগের আগে কর সম্পর্কে বিনিয়োগকারীদের সচেতন থাকা প্রয়োজন। 

→ সময়ে সময়ে IDCW থেকে যে পেআউট করা হয় তার পরিমাণ ফান্ডের ফলাফলের উপর নির্ভর করে। অর্থাৎ বাজার পরিস্থিতির অস্থিরতার কারণে যদি ফান্ডের পারফরমেন্সে ওঠানামা দেখা যায় তাহলে পেআউটও কম বা বেশি হবে। 

→ পেআউটের মধ্যে শুধু যে প্রফিটই থাকে তা নয়, বরং বিনিয়োগ করা ক্যাপিটালের রিটার্নও থাকে। 

11

Growth Plan-এর বৈশিষ্ট্য: 

→ প্রফিটের সম্পূর্ণটাই ফান্ডে পুনর্বিনিয়োগ হয়, বিনিয়োগকারীদের প্রদান করা হয় না। সেই কারণ মূলধন বা ক্যাপিটাল দীর্ঘ সময় ধরে বৃদ্ধির সুযোগ পায়। 

→ বিনিয়োগকারীরা নিজেদের বিনিয়োগে কম্পাউন্ডিং-এর সুবিধে পান, কারণ দীর্ঘমেয়াদে মুনাফা যোগ হতে হতে বিনিয়োগের পরিমাণ বাড়ায়। 

→ IDCW-র তুলনায় এখানে NAV বেশি হয়।

→ দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের জন্য করের দিক থেকে বেশি উপযোগী এটি কারণ যেহেতু শুধুমাত্র ইউনিট রিডিম করলেই লাভের উপর কর দিতে হয়। 

এবার একটি উদাহরণের মাধ্যমে IDCW এবং Growth Plan-এর মধ্যে পার্থক্য দেখে নেওয়া যাক–

IDCW PlanGrowth Plan
NAV (as on 11th sept, 2024)Rs. 10Rs. 10
Investment amountRs. 5000Rs. 5000
Unit allotted500500
NAV (as on 11th Dec, 2024)Rs. 40Rs. 40
Dividend declaredRs. 10
Dividend received(500 x 10) =Rs. 5000
NAV after payout(40 – 10) = Rs. 30Rs. 40
Unit issued for dividend(5000 / 30)= 166.6
Total unit now(5000 – 166.6) = 333.4500
Current Investment ValueRs. 10,002Rs. 20,000

IDCW Plan কাদের জন্য উপযুক্ত?

→ যেসব বিনিয়োগকারীরা নিয়মিত আয় খুঁজছেন। 

→ ঝুঁকি কম নিতে সচ্ছন্দ যেসব বিনিয়োগকারীরা, তাঁরা IDCW Plan বেছে নিতে পারেন কারণ তাঁদের কাছে নিয়মিত আয়ের একটি রাস্তা থাকছে। 

→ যাঁরা কম ট্যাক্স ব্র্যাকেটে পড়েন তাঁদের জন্য উপযুক্ত, কারণ growth plan-এ ট্যাক্স স্ল্যাব অনুযায়ী কর আরোপ করা হয়। 

Growth Plan কাদের জন্য উপযুক্ত?

→ যাঁরা কম্পাউন্ডিং-এর সুযোগ নিয়ে দীর্ঘমেয়াদে capital appreciation করতে চান তাঁদের জন্য উপযোগী। Growth Plan-এ রিটার্ন পুনরায় বিনিয়োগ হয়ে কম্পাউন্ডিং-এর সুযোগ তৈরি করে। 

→ এই প্ল্যানে নিয়মিত আয়ের কোনো পথ নেই। শুধুমাত্র ইউনিট রিডিম করলেই বিনিয়োগকারীরা অর্থ হাতে পান। ফলে যে বিনিয়োগকারীরা বাজারের ওঠানামাতে স্বচ্ছন্দ তাঁদের জন্য আদর্শ। 

→ কম্পাউন্ডিং-এর সুবিধা সবচেয়ে বেশি পাওয়া যায় দীর্ঘমেয়াদে। অর্থাৎ যেসব বিনিয়োগকারী সন্তানের উচ্চশিক্ষা, অবসর, বাড়ি কেনা ইত্যাদি দীর্ঘমেয়াদি পরিকল্পনার জন্য বিনিয়োগ করতে চান তাঁদের জন্য গ্রোথ প্ল্যান উপযুক্ত।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading