buzywithinfoBuzy With Info
Everything About Business
share pledging

Share pledging কী? লোনের জামানত হিসেবে শেয়ার বন্ধক রাখা যায় কি? জানুন বিস্তারিত

আমরা শেয়ার বা মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দীর্ঘ সময়ের জন্য হোল্ড করে রাখি যাতে তা দিয়ে আমাদের দীর্ঘমেয়াদি লক্ষ্যগুলি পূরণ করা যায়। তবে এমারজেন্সির সময়ে আপনি কী করেন? নিজের শেয়ার বা মিউচ্যুয়াল ফান্ডের ইনভেস্টমেন্ট বিক্রি করে দেন? বিক্রি না করে যদি collateral হিসেবে রাখা যায় তবে? হ্যাঁ, ঠিকই শুনছেন, আপনি নিজের demat account-এ থাকা শেয়ার এবং আপনার মিউচ্যুয়াল ফান্ডের হোল্ড করা ইউনিট আপদকালীন সময়ে বিক্রি না করে লোনের জামানত হিসেবে রাখতে পারেন। চলুন আজকের আলোচনায় তবে দেখে নেওয়া যাক শেয়ার প্লেজিং কী, এর পদ্ধতি কী এবং বিক্রি না করে প্লেজ করলে কী বাড়তি সুবিধা রয়েছে। 

Share pledging কী?

Pledging বা জামানত হল একটি পদ্ধতি যেখানে আপনি নিজের হোল্ডিং-এর শেয়ার অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বন্ধক হিসেবে জমা রাখেন। যে ব্যক্তি শেয়ার হোল্ড করে রেখেছেন তিনি হলেন pledgor অর্থাৎ বন্ধকদাতা এবং যাঁর নামে শেয়ারগুলি pledge করা হচ্ছে তিনি হলেন pledgee অর্থাৎ বন্ধকগ্রহীতা। 

6 2

যেমন উদাহরণ হিসেবে বলা যায়, ধরুন আপনার কাছে Tata Motors-এর ২০০টি শেয়ার আছে এবং আপনি এই শেয়ারের বিপরীতে ১ লাখের একটি লোন নিতে চান HDFC ব্যাংক থেকে। এই উদাহরণটিতে আপনি যেহেতু শেয়ার হোল্ড করে আছেন তাই আপনি একজন pledgor বা বন্ধকদাতা ও HDFC ব্যাংক হল pledgee অর্থাৎ বন্ধকগ্রহীতা। আপনি কোনো ব্যাংক বা অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান (NBFC)-এর নামে শেয়ার প্লেজ করে লোনের বাকি নিয়মগুলি পূরণ করলেই লোনের অঙ্কটি অনুমোদন হয়ে যাবে। 

কতটা ঋণ পাওয়া যেতে পারে?

শেয়ার বা মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের বদলে ঋণ নেওয়ার সুবিধা পাওয়া গেলেও মনে রাখতে হবে আপনি শেয়ারের বা মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের মোট মূল্যের একশো শতাংশ লোন কখনই পাবেন না। যে-কোনো আর্থিক প্রতিষ্ঠান আপনাকে আপনার বন্ধক রাখা শেয়ার ও ইক্যুইটি মিউচ্যুয়াল ফান্ডের সেই ভ্যালুর 50% পর্যন্ত ঋণ অনুমোদন করবে। এর অবশ্য একটি কারণ আছে। আসলে শেয়ার বা ইক্যুইটি মিউচ্যুয়াল ফান্ড স্বল্পমেয়াদে অত্যধিক ভোলাটাইল এবং খুব সহজেই অনেকটা নিম্নমুখী হতে পারে। সেইজন্য যে-কোনো আর্থিক প্রতিষ্ঠান পতনজনিত ঝুঁকি কম রাখতে 50%-এর মার্জিনে ঋণ দিতে সমর্থ হয়। তবে debt mutual fund-এর ক্ষেত্রে আপনি যদি বন্ধক রাখতে চান, তাহলে বন্ধক রাখা ভ্যালুর 80% পর্যন্ত লোনের অঙ্কের অনুমোদন আপনি পাবেন। এর কারণ হল debt security বা debt mutual fund ইক্যুইটির তুলনায় কম অস্থির। তাই এখানে 80%-এর মার্জিন রাখা হয়েছে, ফলে আপনি debt securities বন্ধক রেখে বেশি লোন পেতে পারেন। তবে মনে রাখতে হবে প্রতিটি ব্যাংক বা non-banking financial company-র ন্যূনতম ও সর্বাধিক লোনের পরিমাণ আলাদা আলাদা হয়। আপনি ব্যাংকের website থেকে LAS বা ‘loan against securities’—এই সেকশন থেকে সর্বাধিক ও সর্বনিম্ন লোনের পরিমাণ দেখতে পারেন। তাছাড়া interest rate, processing fee ইত্যাদি চার্জ সম্পর্কেও দেখে নিতে পারেন।

লোন পরিশোধ কীভাবে হবে?

ব্যাংক আপনাকে overdraft হিসেবে লোন দেবে। আপনাকে নির্দিষ্ট একটি credit limit দেওয়া হবে যেখান থেকে আপনি টাকা তুলতে পারেন। আপনি যতটা টাকা ব্যবহার করবেন তার উপর interest দিতে হবে। যেমন ধরুন, আপনি শেয়ার বন্ধক রেখে ১ লাখের একটি লোন নিলেন। প্রতিমাসে আপনি যতদিনের জন্য যতটুকু অ্যামাউন্ট ব্যবহার করবেন, তার উপর কেবলমাত্র আপনাকে সুদ দিতে হবে। এছাড়া আপনি যখন খুশি আংশিক বা সম্পূর্ণ অ্যামাউন্ট repay করতে পারেন, কোনো পেনাল্টি ছাড়া। যেহেতু শেয়ার বা মিউচ্যুয়াল ফান্ডের বিপরীতে নেওয়া এই ধরনের লোন একপ্রকার secured loan তাই ব্যক্তিগত লোনের থেকে এটির সুদের হার কম। লোনের মেয়াদ ১ বছরের হয়ে থাকে এবং প্রতিবছর রিনিউ করা যায়। 

কীভাবে শেয়ার প্লেজ করবেন?

আপনাকে নিজের DP বা Depository Participant-এর মাধ্যমে pledge-এর request পাঠাতে হবে। DP আপনার request প্রসেস করার পর lender অর্থাৎ ব্যাংক বা অব্যাংকিং প্রতিষ্ঠান এটিকে নিশ্চিত করবে। নিশ্চিত করার পর pledge প্রক্রিয়া শুরু হবে। যে কটি শেয়ার বা ফান্ডের ইউনিট বন্ধক রাখা হল যেগুলি ব্লক হয়ে যাবে। আপনি বন্ধকদাতা হিসাবে সেই প্লেজ করা সিকিউরিটিগুলি বন্ধক না তোলা পর্যন্ত বিক্রি করতে পারবেন না। 

এবার জেনে নেওয়া যাক বন্ধক তুলবেন কীভাবে। একবার লোনের অঙ্ক পরিশোধ হয়ে গেলে আপনি DP-র মাধ্যমে প্লেজ বন্ধ করার অনুরোধ জমা করতে পারবেন। Pledgee অর্থাৎ ব্যাংক এক্ষেত্রে প্লেজ বন্ধের অনুরোধ নিশ্চিত করবে। Pledge বন্ধ হয়ে গেলে ব্লক হওয়া শেয়ার বা মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট থেকে ব্লকিং তুলে নেওয়া হবে। তখন আপনি শেয়ার বিক্রিও করতে পারবেন, যদি চান। 

শেয়ার প্লেজিং-এর সুবিধা:

আপনি কোনো আর্থিক প্রতিষ্ঠানের কাছে শেয়ার প্লেজ রাখলেও শেয়ারের মালিক আপনিই থাকছেন। কোম্পানির যে-কোনো কর্পোরেট সুবিধা যেমন ডিভিডেন্ড প্রদান, বোনাস শেয়ার ইত্যাদির সুবিধা আপনি পাবেন। এমনকি শেয়ারের দাম বেড়ে গেলে সেই capital appreciation-এর সুবিধাও আপনি পাবেন। 

ঋণগ্রহীতা যদি লোনের পরিমাণ পরিশোধ করতে না পারেন, তখন কী হবে? এইরকম পরিস্থিতিতে সেই আর্থিক প্রতিষ্ঠানের সম্পূর্ণ অধিকার রয়েছে ঋণগ্রহীতার শেয়ার বা ফান্ডের ইউনিট বিক্রি করে দেওয়ার। সেই কারণে শেয়ার ফেরত পাওয়ার জন্য ঋণগ্রহীতাকে অবশ্যই লোন পরিশোধ করতে হবে। 

অর্থাৎ আমরা দেখলাম আপদকালীন পরিস্থিতিতে শেয়ার বিক্রি না করে যদি আপনি বন্ধক রেখে লোন নেন তাহলে তার একাধিক সুবিধা রয়েছে। 

প্রথমত, আপনিই শেয়ারের মালিক থাকছেন। 

11

দ্বিতীয়ত,  তুলনামূলক কম interest rate-এ আপনি লোন পাবেন, কারণ এটি একরকম secured loan।

তৃতীয়ত, ডিভিডেন্ড, বোনাস শেয়ারের মতো কর্পোরেট অ্যাকশনগুলির সুবিধা আপনি পেতে থাকবেন। 

চতুর্থত, আপনি যতটুকু পরিমাণ লোনের অঙ্ক ব্যবহার করবেন তার উপরই আপনাকে সুদ দিতে হবে। সেইজন্য আর্থিক সংকটের সময়ে শেয়ারের প্লেজিং আপনাকে সবরকম সুবিধা প্রদান করবে। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading