buzywithinfoBuzy With Info
Everything About Business
Untitled 700 x 325 px 13

মড়ার উপর খাঁড়ার ঘা! বাজার থেকে ১৭ হাজার কোটি টাকা তুলে নিল বিদেশি বিনিয়োগকারীরা; কোন দিকে যাবে ভারতের শেয়ার বাজার?

২০২৪ সালের লোকসভা নির্বাচনকে ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছে শেয়ার বাজারে। টানা পাঁচ দিন লাগাতার পতন দেখতে পাওয়া যাচ্ছে বাজার সূচকে। এবার এই অনিশ্চয়তার ঘেরা টোপে বিদেশি বিনিয়োগকারীরা। নির্বাচনকে ঘিরে শেয়ার বাজারে টানা পতন, ফলাফল প্রকাশ পর্যন্ত আরও পতনের আশঙ্কা এবং বাজার অনিশ্চয়তায় ১০ মে, ২০২৪ তারিখে মধ্যে ১৭ হাজার কোটি টাকা তুলে নিয়েছে বিদেশি বিনিয়োগকারীরা বা FPI। কিছু দিন আগে পর্যন্ত বাজার তুঙ্গেঁ ছিল সেই সাথে উচুঁতে ছিল অনিশ্চয়তা, তবে বর্তমানে বাজার ক্রেসের পর অনিশ্চয়তা চরম স্থানে পৌঁছেছে। যে কারণে বিদেশি বিনিয়োগকারীরা প্রফিট বুক করছেন। 

New Add Banner2

মে মাসে প্রথম নয়, গত মাসেও FPI- রা ৮,৭০০ কোটি টাকা তুলে নিয়েছিলেন। অবশ্য তার হিসেবে জানা গিয়েছে, এপ্রিল মাসে মরিশাসের সঙ্গেঁ ভারতের চুক্তি স্বাক্ষর হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ড ইল্ড বেড়ে যাওয়ায় টাকা তুলে নেন বিদেশি বিনিয়োগকারীরা। তারপর থেকেই টাকা তুলে নেওয়া চলেছে। তবে মে মাসের ১০ তারিখের মধ্যে বিদেশি বিনিয়োগকারীরা বিপুল অঙ্কের টাকা তুলে নিয়েছেন। বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, নির্বাচনের ফল প্রকাশের আগে অব্দি FPI- রা সতর্কতা অবলম্বন করবেন। আর ফলাফল অনুকূলে গেলে আর রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ১,৫৩৯ কোটি টাকা এবং মার্চ মাসে ৩৫,০৯৮ কোটি টাকার থেকেও বেশি অর্থ বিদেশি বিনিয়োগকারিরা বিনিয়োগ করবেন। 

বাজার বিশেষজ্ঞদের এবং ডিপোজিটরিদের দেওয়া তথ্য অনুসারে, ১০ মে, ২০২৪- এর মধ্যে ভারতের বাজার থেকে বিদেশি বিনিয়োগকারীরা ১৭,০৮৩ কোটি টাকা তুলে নিয়েছেন। শুধু তাই নয় শেয়ার বিক্রি করার পাশাপাশি FPI- রা বন্ড মার্কেট থেকেও ১,৬০২ কোটি টাকা তুলে নিয়েছেন। অবশ্য জানা যাচ্ছে শেয়ার বিক্রি করে টাকা তুলে নিলেও তাঁরা আবার ১৪,৩০৭ কোটি টাকা Debt ও Bond মার্কেটে বিনিয়োগ করেছেন।

Untitled 700 x 325 px 20

শেয়ার বাজার একটি অনিশ্চিত বিনিয়োগ বিকল্প। এক্ষেত্রে বিনিয়োগ করার পর সম্পূর্ন ভাবে ছেড়ে দিলে চলে না। আবার সব সময় বিশেষজ্ঞদের রিসার্চ অনুযায়ী ফলাফল নাও হতে পারে। তাই এটি দেশের সব থেকে বেশি ঝুঁকি যুক্ত বিনিয়োগ বিকল্প হয়ে উঠেছে। আর ঠিক একই কারণে অনেকেই শেয়ার বাজারে বিনিয়োগ করতে ভয় পান। এমন বিনিয়োগকারীদের জন্য রয়েছে Central Government schemes। আর এই সকল সরকারি স্কিমে বিনিয়োগ করার জন্য কোনো প্রকার বাজার বিষয়ক জ্ঞান প্রয়োজন পড়ে না। এছাড়া প্রত্যেক মানুষের প্রয়োজনের উপর ভিত্তি করে ভারত সরকার স্কিম চালু করেছে। আর সেই সমস্ত Central Government schemes -এর মধ্যে আপনার জন্যে কোন স্কিমটি সঠিক, স্কিমগুলি কী কী সুবিধা প্রদান করছে এবং কত দিন বিনিয়োগ করা উচিত হবে? [জানতে এক্ষুনি লিংকে ক্লিক করুন]।

[আপনাদের জেনে রাখা ভালো যে, এখানে শেয়ার বাজার সংক্রান্ত তথ্য কেবল তথ্য হিসাবে আপনাদের সামনে তুলে ধরা হয়। বাজারে বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন। আমরা কোনো স্টকে, Mutual fund- এ বিনিয়োগ করার পরামর্শ দিয়ে থাকি না। আমাদের উদ্দেশ্য কেবল তথ্য এবং বাজার সংক্রান্ত খবর আপনাদের অব্দি পৌঁছানো]

New Add Banner1

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading