Article By – সুনন্দা সেন

ভারতের শেয়ার বাজার আজ (৭মে, ২০২৬) লেনদেনের শুরুতে ইতিবাচক গতিতে শুরু হলেও কিছুক্ষণের মধ্যেই বাজার রেড জোনে নেমে আসে। শুরুতে বৈশ্বিক বাজারের ইতিবাচক ইঙ্গিত এবং ব্যাংকিং ও অটো সেক্টরের শেয়ারে লেনদেনের জেরে সেনসেক্স ও নিফটি৫০ কিছুটা বৃদ্ধি পেয়েছিল। তবে দিনের অগ্রগতির সঙ্গে সঙ্গে মুনাফা তোলার প্রবনতা বাড়ায় বাজারে চাপ তৈরি হয়। আজকের লেনদেনের শুরুতে অটো খাতে বিশেষ ভাবে নজর ছিল। এমনকি বাজাজ অটো, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এবং এইচের মোটর্সের শেয়ারে বড় ওঠানামাও দেখা যায়।
বাজার বিশ্লেকদের মতে, বিনিয়োগকারীরা সাম্প্রতিক র্যালির পরে কিছুটা সতর্ক অবস্থান নিয়েছেন। বিদেশী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের (FIIs) লেনদেন, আন্তর্জাতিক তেলের দাম এবং মার্কিন সুদের হার নিয়ে অনিশ্চয়তা বাজারের উপর প্রভাব ফেলছে। এছাড়া টু-হুইলার কার এবং কমার্শিয়াল ভ্যেহিকেলের বিক্রি সংক্রান্ত প্রত্যাশা এবং ভবিষ্যৎ চাহিদার ইঙ্গিত এই শেয়ারগুলিকে প্রভাবিত করেছে। কিছু বিনিয়োগকারী অটো খাতে দীর্ঘমেয়াদি সম্ভাবনা দেখছেন।
তবে অন্যদিকে কিছু বিনিয়োগকারী উচ্চ মূল্যায়নের কারণে মুনাফা বুক করছেন। বিশেষ করে বৈদ্যুতিক গাড়ি ও গ্রামীণ চাহিদা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে বাজারে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সাথে IT ও ফিনান্সিয়াল খাতেও চাপ লক্ষ্য করা গেছে। বিশেষজ্ঞদের মতে, আগামী কয়েকটি সেশনে বৈশ্বিক অর্থনৈতিক তথ্য, কর্পোরট ফলাফল এবং বিদেশী বিনিয়োগের প্রবাহ বাজারের দিক নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তাই বিনিয়োগকারীদের এখন সতর্কভাবে খাতভিত্তিক বিনিয়োগ কৌশল নেওয়ার পরামর্শ দেখয়া হচ্ছে।




