buzywithinfoBuzy With Info
Everything About Business
Ather

ওলা ইলেকট্রিকের পর আথার এনার্জি আনছে  বিনিয়োগকারীদের দারুন সুযোগ! খসড়ায় কী কী উল্লেখ করেছে কোম্পানি?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ওলা ইলেকট্রিকের পর দেশীয় আরও এক ইলেকট্রনিক টু-হুইলার নির্মাতা ‘আথার এনার্জি’ সাধারণ মানুষের জন্য আনছে তাদের শেয়ারে বিনিয়োগ করার দারুন সুযোগ। জানা যাচ্ছে কোম্পানিটি প্রাথমিক পাবলিক অফারের মাধ্যমে তহবিল সংগ্রহের পরিকল্পনা করছে। তাই জন্যে আজ অর্থাৎ সোমবার (৯ সেপ্টেম্বর, ২০২৪) আথার এনার্জি বাজার নিয়ন্ত্রক সেবি (SEBI)-র বা সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার কাছে ড্রাফ্ট রেড হেরিং প্রসপেক্টাস দাখিল করেছে। গুরুত্বপূর্ন বিষয় হলো, বিশ্বের বৃহত্তম টু-হুইলার প্রস্তুতকার হিরো মটোকর্প আথার এনার্জির ৩৭.২%  শেয়ার ধারণ করে।

6

তবে চলুন দেখে নেওয়া যাক, ইলেকট্রনিক টু-হুইলার নির্মাতা আথার এনার্জি SEBI – র কাছে জমা করা ড্রাফ্ট রেড হেরিং প্রসপেক্টাসে IPO সম্পর্কে কী কী বিষয় উল্লেখ করেছে? — 

  • খসড়া রেড হেরিং প্রসপেক্টাস (DRHP) অনুসারে প্রস্তাবিত IPO হল ৩,১০০ কোটি টাকার ইক্যুইটি শেয়ারের একটি নতুন ইস্যু এবং প্রোমোটার এবং বিনিয়োগকারী শেয়ারহোল্ডারদের দ্বারা ২.২ কোটি ইক্যুইটি শেয়ারের একটি অফার ফর সেল (OFS)-এর সংমিশ্রণ৷
  • OFS-এ যারা শেয়ার বিক্রি করছে তারা হল — Caladium Investment Pte Ltd, National Investment and Infrastructure Fund II, 3State Ventures Pte Ltd, IITM Incubation Cell এবং IITMS Rural Technology and Business Incubator.
  • অ্যাক্সিস ক্যাপিটাল, HSBC সিকিউরিটিজ অ্যান্ড ক্যাপিটাল মার্কেটস (ইন্ডিয়া) প্রাইভেট লিমিটেড, জেএম ফাইন্যান্সিয়াল এবং নোমুরা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজরি সিকিউরিটিজ (ইন্ডিয়া) প্রাইভেট লিমিটেড এই ইস্যুটির প্রধান পরিচালক।
  • নতুন ইস্যু থেকে প্রাপ্ত অর্থ মহারাষ্ট্রে একটি  ইলেকট্রনিক টু-হুইলারের কারখানা স্থাপন, গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ, বিপণন উদ্যোগ, ঋণ পরিশোধ এবং সাধারণ কর্পোরেট উদ্দেশ্যে মূলধন ব্যয়ের জন্য ব্যবহার করা হবে।

বিশ্বের বৃহত্তম টু-হুইলার প্রস্তুতকার হিরো মটোকর্প শেয়ারহোল্ডার হলেও IPO তে নিজের শেয়ার বিক্রি করবে না।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading