Article By – সুনন্দা সেন

প্যান্টোম্যাথ গ্রুপ দ্বারা বিশ্লেষণ করা ডেটা দেখায় যে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে দ্বিগুণ এবং ইউরোপের তুলনায় ২.৫ গুণ বেশি বেশি IPO হোস্ট করে প্রাথমিক পাবলিক অফারিংয়ে বিশ্বব্যাপী লিডার হিসাবে আবির্ভুত হয়েছে। দেশের কেবলমাত্র ৭৬ টি কোম্পানি চলতি বছরের ১১ মাসে IPO-এর মাধ্যমে ১.৩ ট্রিলিয়ন রূপী সংগ্রহ করেছে। প্যান্টাম্যাথ গ্রুপের রোপোর্ট অনুসারে ২০২৫ সালে ভারত IPO-এর মাধ্যমে রেকর্ড-ব্রেকিং ২ ট্রিলিয়ন রূপী সংগ্রহ করতে চলেছে। প্রাথমিক পাবলিক অফারের ক্ষেত্রে বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের জন্য আকর্ষনীয় বাজার হয়ে উঠেছে ভারতীয় শেয়ার বাজার।
রিপোর্ট অনুসারে ভারত ৩৩২টি IPO সহ প্রাথমিক পাবলিক অফারিংয়ের কার্যকলাপে বিশ্বব্যাপী শীর্ষস্থানীয়। যেখানে মার্কিনযুক্ত রাষ্ট্রের ২০৫ এবং চীনের ১৩০টি IPO ছাড়িয়ে গেছে আবার পশ্চিম ইউরোপ এবং জাপান যথাক্রমে ৬৪ এবং ৮০টি IPO সহ তালিকায় অনেকটা পিছিয়ে রয়েছে। আর এটি এই ইঙ্গিত দেয় যে ভারত একটি ক্রমবর্ধমান IPO বাজারের সম্মুখীণ হচ্ছে। ভারতের থেকে কম IPO লঞ্চের পরেও মার্কিন যুক্তরাষ্ট্র মোট ৩৫.৬ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে। যেখানে ভারত ২০২৪ সালে এই পর্যন্ত ২২.৭ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে। ভারতীয় বাজারে গড় IPO আকার ২০১৪ থেকে ২০২৪ সালে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখেছে। যার মধ্যে অন্যতম বছরগুলি হল ২০১৭,২০২১ এবং ২০২৫।
২০২৫ সালের জন্য ইতিমধ্যেই ৩৪টি কোম্পানি সম্মিলিত ভাবে ৪১,৪৬২ কোটি টাকা সংগ্রহের জন্য বাজার নিয়ন্ত্রক সেবির কাছ থেকে IPO-এর অনুমোদন পেয়েছে। আর ৫৫টি সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার ছাড়পত্রের জন্য অপেক্ষা করছে, ওই কোম্পানিগুলি সম্মিলিত IPO আকার প্রায় ৯৮,৬৭২ কোটি টাকা। যদি আগের বছর সহ চলতি বছর দেখা হয় তবে যে তালিকা সামনে তা হল – ২০২৪ সালে SEBI-এর কাছে রেকর্ড ১৪৩টি DRHP ফাইল করা হয়েছিল, ২০২৩ সালে ৮৪টি এবং ২০২২ সালে ৮৯টি। ড্রাফ্ট ফাইলিংয়ের রেকর্ড ভারতীয় বাজারে IPO-এর উত্থানকে চিহ্নিত করে।




