buzywithinfoBuzy With Info
Everything About Business
FIIs

ভারতীয় বাজারে বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রত্যাবর্তন! মাত্র দু মাসে দেশীয় এক নির্দিষ্ট খাতে এসেছে প্রায় ৫০,০০০ কোটি টাকা 

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতীয় শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগকারীদের মনোভাবে জুলাই ও আগস্ট মাসে বড় পরিবর্তন দেখা গেছে। এই দুই মাসে FIIs (Foreign Institutional Investors) ভারতীয় ইক্যুইটি বাজারে প্রায় ৪৯,৮৩০ কোটি টাকা বিনিয়োগ করেছে। বিদেশি বিনিয়োগকারীদের সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে কনজিউমার সার্ভিসেস, হেলথকেয়ার, কনজিউমার ডিউরেবলস, ফিনান্সিয়াল সার্ভিসেস এবং আইটি-র মতো খাতে। এর মধ্যে কনজিউমার সার্ভিসেস খাত একাই মোট বিদেশি বিনিয়োগের এক-তৃতীয়াংশেরও বেশি আকর্ষণ করেছে। এর অর্থ, খুচরো ব্যবসা, ভ্রমণ, হোটেল-রেস্তোরাঁ এবং ই-কমার্সের মতো সাধারণ মানুষের খরচের সঙ্গে যুক্ত ব্যবসাগুলির ভবিষ্যৎ নিয়ে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে।

11

অন্যদিকে, হেলথকেয়ার খাতে প্রায় ১৩,৬৮৬ কোটি টাকা বিনিয়োগ করেছে FIIs। এই বিপুল বিনিয়োগ থেকে বোঝা যাচ্ছে, ভারতের স্বাস্থ্য পরিষেবা ও সংশ্লিষ্ট ব্যবসাগুলির দীর্ঘমেয়াদি বৃদ্ধির সম্ভাবনার প্রতিও বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ রয়েছে। পাশাপাশি আর্থিক পরিষেবা খাতেও বিদেশি বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ বাড়িয়েছে। IT ও ধাতু বা মেটাল শিল্পেও ধারাবাহিকভাবে কেনাকাটা করেছে FIIs। এই বিনিয়োগের পিছনে ভারতের অর্থনীতির শক্তিশালী পারফরম্যান্স, ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে আর্থিক ফলাফল প্রত্যাশার তুলনায় ভালো এবং ৭.৮% GDP বৃদ্ধির হার-এর মতো কারণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 

তবে সব খাতই বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় ছিল না। টেলিকম খাতে উল্লেখযোগ্য পরিমাণে শেয়ার বিক্রি করেছে FIIs। অন্যদিকে, ক্যাপিটাল গুডস, বিদ্যুৎ ও FMCG খাতেও বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ তুলনামূলকভাবে কম ছিল। আর গুরুত্বপূর্ণ বিষয় হল, সেপ্টেম্বরের শুরুতেই পরিস্থিতিতে আবার কিছুটা পরিবর্তন এসেছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীরা বা FPIs ভারতীয় শেয়ারবাজার থেকে প্রায় ৭,৪৪৩ কোটি টাকা তুলে নিয়েছে। বিশ্ববাজারে অনিশ্চয়তা, বাড়তে থাকা অপরিশোধিত তেলের দাম, মার্কিন বন্ডের সুদের হার এবং শক্তিশালী ডলারের মতো কারণ বিদেশি বিনিয়োগকারীদের ঝুঁকি নেওয়ার প্রবণতায় চাপ তৈরি করছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading