buzywithinfoBuzy With Info
Everything About Business
Gold

ফিজিক্যাল গোল্ডের পাশাপাশি গোল্ড ETF-এও বিশাল পতন; ফেব্রুয়ারি মাসে গোল্ড ETF কমে দাঁড়িয়েছে ৫,২৫৫ কোটি টাকায়

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

মধ্যপ্রাচ্যের সংঘর্ষ, বৈশ্বিক অস্থিরতা সহ একাধিক কারণে সোনার দামেও ওঠানামা লক্ষ্য করাও গেছে, একই প্রভাব গোল্ড ETF মার্কেটেও চলতি বছরের ফেব্রুয়ারির মাসে গোল্ড ETF ফান্ড উল্লেখযোগ্য হ্রাস দেখা দিয়েছে। জানুয়ারি, ২০২৬-এ যেখানে প্রবাহ ছিল বিশাল ২৪,০০০ কোটি টাকা, সেখানে ফেব্রুয়ারি মাসে তা কমে দাঁড়িয়েছে মাত্র ৫,২৫৫ কোটি টাকায়। অর্থাৎ মাত্র এক মাসে প্রবাহ প্রায় তিন-চতুর্থাংশ হ্রাস পেয়েছে। বিনিয়োগ বিশেষজ্ঞরা বলছেন, জানুয়ারি মাসে গোল্ডে বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকলেও ফেব্রুয়ারি মাসে তারা শেয়ার বাজার এবং অন্যান্য আয়ের উৎসর দিকে বেশি মনোযোগ দিয়েছেন। 

10

বাজার বিশ্লেষকদের মতে, এর ফলেই গোল্ড ETF-এ ফেব্রুয়ারি মাসের প্রভাব হ্রাস পেয়েছে। আর এই হ্রাস সোনার চাহিদার সাময়িক পতনের ইঙ্গিতও দিচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে সোনার দামের ওঠানামা, ডলারের শক্তি এবং সুদের হারের পরিবর্তন আগামী মাসে ETF ফান্ডের প্রবাহকে প্রভাবিত করতে পারে। তাই বিনিয়োগকারীদের জন্য বিশেষজ্ঞরা সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। বিশেষ করে যারা শর্ট-টার্ম প্রোফিটের খোঁজে আছেন, তাদের উচিত মার্কেট এনালাইজিং চালিয়ে যাওয়া এবং বিনিয়োগের ক্ষেত্রে স্থির সিদ্ধান্ত নেওয়া। 

ফেব্রুয়ারিতে গোল্ড ETF ফান্ডে হ্রাসের পেছনে আরও একটি কারণ হলো বাজারে শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের দিকে শক্তি প্রবাহ। বিনিয়োগকারীরা রিস্কযুক্ত সম্পদে মনোযোগ ফিরিয়েছেন, ফলে স্বর্ণে প্রবাহ কমেছে। এই ধরণের প্রবাহের হ্রাস বলছে যে গোল্ড ETF- এ আগ্রহের উচ্চ সময় সাময়িকভাবে শেষ এবং বিনিয়োগকারীরা এখন সতর্ক ও পর্যবেক্ষণ মূলক পদক্ষেপ নিচ্ছেন। বিশেষজ্ঞরা মনে করাচ্ছেন, আগামী মাসগুলোতে আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং দেশের অর্থনৈতিক পরিস্থিতি ETF ফান্ডের প্রবাহে প্রভাব ফেলবে। তাই বিনিয়োগকারীদের জন্য এখন সময় হলো সচেতন থাকা এবং বাজারের গতিবিধি মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করা।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading