buzywithinfoBuzy With Info
Everything About Business
Goldman Sachs

গোল্ডম্যান স্যাক্সের ভারতীয় পোর্টফোলিও মিক্সড পিকচার! তবুও ৮ শেয়ারে ২০% থেকে ৮৫% পর্যন্ত রিটার্ণ

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

গোল্ডম্যান স্যাক্সের ভারতীয় ইক্যুইটি পোর্টফোলিও ২০২৬ ক্যালেন্ডার বছর (CY26)-এ সামগ্রিকভাবে প্রায় ৬% কমেছে। ২০২৫ সালের ডিসেম্বর মাসের ৯,০১৪ কোটি টাকা থেকে ২০২৬ সালের জুন মাসে তা কমে ৮,৪৭০ কোটি টাকাতে নেমে এসেছে। পোর্টফোলিওর ৪৬টি শেয়ারের মধ্যে প্রায় ২৬টি শেয়ার নেতিবাচক রিটার্ণ দিয়েছে। তবে এই দুর্বলতার মধ্যেও ৮টি শেয়ার উল্লেখযোগ্যভাবে বেড়েছে,

July 18 New in article ads By Sir
কোম্পানির নামশেয়ার বৃদ্ধির পরিমাণ
GNG ইলেকট্রনিক্স৮৪%
টিডি পাওয়ার সিস্টেম৭৯%
আইনক্স ইন্ডিয়া লিমিটেড৬৫%
সাই লাইফ সাইন্স৩৪%
পার্ল গ্লোবাল ইন্ডাস্ট্রি২৯%
নাভিন ফ্লুরিন ইন্টারন্যাশনাল২৯%
SJS এন্টারপ্রাইজ২৬%
এম্বার এন্টারপ্রাইজ ইন্ডিয়া২০%

অন্যদিকে নিউজেন সফটওয়্যার টেকনোলজিস (-৪৪%), আওফিস স্পেস সলিউশনস (-৩৮%), আর সিস্টেমস ইন্টারন্যাশনাল / R systems International (-৩৮%), সেলো ওয়ার্ল্ড (-৩০%), এরুকা ফোর্বস (-২৬%) এবং JK Lakshmi Cement (-২৪%) সহ একাধিক শেয়ার উল্লেখযোগ্যভাবে তার মান হারিয়েছে। এই তথ্য থেকে বোঝা যায়, সামগ্রিক পোর্টফোলিও মূল্য কমলেও গোল্ডম্যান স্যাক্সের নির্বাচিত কিছু ভারতীয় শেয়ার এখনও ইতিবাচক ও শক্তিশালী রিটার্ণ দিচ্ছে।

একসাথে আরও জানা যাচ্ছে যে, ২০২৬ সালের মার্চ ত্রৈমাসিকে গোল্ডম্যান স্যাক্স সবচেয়ে উল্লেখযোগ্য নতুন পদক্ষেপ নিয়েছে। সংস্থাটি প্রথমবার আয় ফাইন্যান্স (AYE Finance)-এ বিনিয়োগ করেছে। সংস্থাটি প্রায় ৪.১% অংশীদারিত্ব কিনেছে, যার মূল্য আনুমানিক ১৬৮ কোটি টাকা। একই সঙ্গে নতুন  বিনিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটি ভারতের আর্থিক পরিষেবা খাতে দীর্ঘমেয়াদি সম্ভাবনার ওপর আস্থা বজায় রাখছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading