Article By – সুনন্দা সেন

আজ (২৭ মার্চ, ২০২৬) ভারতের শেয়ার বাজারে বড় পতন লক্ষ্য করা যাচ্ছে। সেনসেক্স প্রায় ১,০০০ পয়েন্ট হ্রাস পেয়েছে এবং নিফটি ২৩,০০০-এর গুরুত্বপূর্ণ স্তরের কাছাকাছি নেমে এসেছে। সাথে জানা যাচ্ছে যে ভারতীয় শেয়ার বাজার থেকে এক ঝটকায় ৫ লক্ষ কোটি টাকার মূল্য গায়েব হয়েছে। পাশপাশি আজ রুপি মার্কেটেও ঐতিহাসিক এক পতন দেখতে পাওয়া গেছে, ডলারের বিপরীতে ৯৪ টাকার স্তরে নেমে এসেছে। এটা রুপির রেকর্ড সর্বনিম্ন স্তরে স্পর্শ করার ঘটনা। এই অবমূল্যায়ন বাজারে আরও অসন্তোষ তৈরি করছে।
আজ বাজার পতন বিষয়ে একাধিক কারণ উঠে এসেছে, বিশেষ করে যে কারণগুলি বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে সেগুলি হল –
- মধ্যপ্রাচ্যের উত্তেজনা: বর্তমান সময়ে মার্কিন ও ইরান সংক্রান্ত সংঘর্ষ ও সম্ভাব্য যুদ্ধের খবর বাজারে অস্থিরতা সৃষ্টি করেছে।
- আন্তর্জাতিক বাজার দুর্বলতা: ইউরোপ ও আমেরিকার স্টক মার্কেটের পতন ও বন্ডের উচ্চ রিটার্ন ভারতের শেয়ার বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে।
- ক্রড অয়েলের উর্ধ্বমুখী দাম: মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে ক্রড অয়েলের দাম বাড়ছে। প্রভাব অয়েল কোম্পানির শেয়ারের সাথে বাজারে পড়ছে।
- উচ্চ তেলের দামে মুদ্রাস্ফীতি ও কর্পোরেট প্রেসার: তেল ও অন্যান্য আমদানির ওপর চাপ কোম্পানিগুলোর খরচ বাড়াচ্ছে। ভবিষ্যতের মুনাফা নিয়ে সন্দেহ বাড়ায়, বিক্রির চাপ বৃদ্ধি পাচ্ছে।
- বিদেশী বিনিয়োগকারীদের বিক্রি: ফান্ড ও ফরেন ইন্সিটিউশনাল ইনভেস্টররা বা FIIs ভারতীয় শেয়ার বাজার থেকে বড় অঙ্কের শেয়ার বিক্রি করছে। এ ধরনের বিক্রি বাজারে চাপ সৃষ্টি করে, দর কমিয়ে আনছে শেয়ারের।
বিশ্লেষকদের মতে, বাজারের পতনের মূল কারণগুলোর মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও ভূ-রাজনৈতিক উত্তেজনা, ক্রড তেলের দামের ঊর্ধ্বগতি, আন্তর্জাতিক বাজারের দুর্বলতা এবং বিদেশি বিনিয়োগকারীদের বিক্রির চাপ। রূপির অবমূল্যায়ন আরও উদ্বেগ বাড়িয়েছে, যা আমদানি খরচ ও মুদ্রাস্ফীতির ওপর প্রভাব ফেলছে।




