buzywithinfoBuzy With Info
Everything About Business
Stock

ভারতীয় শেয়ার বাজার সর্বোচ্চ পতনের সম্মুখীণ! এমন অবস্থায় বিনিয়োগকারীদের ভয় পাওয়ার দরকার নেই কেনো বলছেন বিশেষজ্ঞরা?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

চলতি বছরের অক্টোবর মাসের শুরু থেকে স্টক মার্কেটগুলি প্রায় ৬% হ্রাস পেয়েছে। যা ২০২০ সালের মার্চ-এপ্রিলে কোভিড – নেতৃত্বাধীন ক্র্যাশের পরে স্টকের সবচেয়ে খারাপ পতনে পরিণত হয়েছে। এমন অবস্থা বাজার বিশেষজ্ঞরা বিনিয়োগকারীদের প্রত্যাশা সংযত করার কথা বলছেন। আর ডোমেস্টিক বিনিয়োগকারীদের বাজার সংক্রান্ত বিষয় ভয় পেতে বারণ করছেন, কারণ বিদেশী পোর্টফোলিও বিনিয়োগকারী বা FII-এর বিক্রয়ের পরেও মিড – লার্জ টার্মের ক্ষেত্রে প্রবৃদ্ধি অব্যাহত থাকবে। অবশ্য বাজারের সামনে বেশকিছু চ্যালেঞ্জ রয়েছে। যা কাটিয়েও উঠবে বলে আশা করা হচ্ছে। 

7 3

বিশেষজ্ঞদের বাজারের প্রতি ইতিবাচক হওয়ার প্রধান কারণ হল অক্টোবর মাসে বিমা কোম্পানি এবং মিউচ্যুয়াল ফান্ডের নেতৃত্বে দেশীয় প্রতিষ্ঠানগুলি থেকে প্রায় ১ লক্ষ কোটি টাকার প্রবাহ লক্ষ্য করা গেছে। মিউচ্যুয়াল ফান্ডগুলি তাদের ইক্যুইটি স্কিমগুলিতে ভাল ইনফ্লো পেয়েছে এবং বিনিয়োগকারীরা তাদের সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা SIP-এর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। যে কারণে বিনিয়োগকারীরা SIP-এর মাধ্যমে সেপ্টেম্বর মাসে রেকর্ড ২৪,৫০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। বীমা কোম্পানিগুলি বিশেষ করে LIC-র একবছর আগের তুলনায় স্টক মার্কেট থেকে প্রাপ্ত লাভ ১৩.৫% বৃদ্ধি পেয়েছে। 
বিশ্লেষকরা সাধারণ বিনিয়োগকারেদের ফান্ড হাউসের স্টক এবং ইক্যুইটি স্কিম সংগ্রহ করতে ‘বাই অন ডিপ’কৌশল। বর্তমানে এটিতে আরও বেশি জোর দেওয়ার কারণ স্টক মার্কেটের উচ্চ অস্থিরতার মাঝে বিদেশী বিনিয়োগকারীদের মধ্যে যে বিক্রয় প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, তা জেনো দেশীয় বিনিয়োগকারীদের মধ্যে না দেখা যায়। তাই তাদের উচ্চ ঝুঁকির মাঝেও বিনিয়োগ হোল্ড করে রাখার পরামর্শ দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ, এছাড়া এটাও সত্য যে বিদেশী বিনিয়োগকারীরা একটু ঝুঁকি দেখলেই বাজার থেকে যেমন বেরিয়ে যান। তেমন আবার মূল্যায়ন আকর্ষনীয় হলে ফিরে আসে। কারণ FPI বিভিন্ন বৈশ্বিক বাজারের সুযোগ খোঁজে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading