buzywithinfoBuzy With Info
Everything About Business
Dhrmprfig

ভারতের বিলিয়নার CEO অধিগ্রহণ করতে চলেছে করণ জোহরের ধর্মা প্রডাকশনের ৫০% স্টেক! ১,০০০ কোটি টাকার ডিলের বিষয় কী জানালেন পুনাওয়ালা?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

শোনা যাচ্ছে যে ভারতীয় সিনেমা জগতের অন্যতম জনপ্রিয় প্রযোজক, পরিচালক তথা অভিনেতা করণ জোহরের (Karan Johar)-এর প্রোডাকশন হাউসের অর্ধেক স্টেক চলে যেতে পারে দেশের অন্যতম বিলিয়নারের হাতে। ধর্মা প্রোডাকশন ১৯৭৬ সালে চলচিত্র নির্মাতা যশ জোহর দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। যা তাঁর মৃত্যুর পর করণ জোহর অর্থাৎ তাঁর ছেলে নেতৃত্বে পরিচালিত হত। কোম্পানির স্টেক কাঠামোতে ৯০.৭%-এর মালিক করণ জোহর আছেন। অন্যদিকে বাকি ৯.২৪%-এর মালিক তাঁর মা অর্থাৎ যশ জোহরের স্ত্রী হিরু জোহর। 

July 18 New in article ads By Sir 1

সম্প্রতি সংবাদ সংস্থা রয়টার্স রিপোর্ট করে জানিয়েছে, সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া বা SII-এর CEO আদর পুনাওয়ালা সোমবার অর্থাৎ আজ (২১ অক্টোবর, ২০২৪) বলেছে যে তার কোম্পানি সেরিন প্রোডাকশন ধর্মা (Dharma) প্রোডাকশনের ৫০% শেয়ার কিনবে, যার নেতৃত্বে রয়েছেন বিশিষ্ট বলিউড প্রযোজক এবং চলচিত্র নির্মাতা করণ জোহর। বাকি ৫০% স্টেক হোল্ড করে রাখবেন জোহর। যিনি কোম্পানির নির্বাহী চেয়ার ম্যানও। পাশাপাশি জানা যাচ্ছে অপূর্ব মেহতা CEO হিসাবে তার ভূমিকা পালন করবে। সাথে পরিচালনা এবং অপারেশন তত্বাবধানে করণ জোহরের সাথে কাজ করবেন। 
প্রোডাকশন হাউস ধর্মা প্রোডাকশন (Dharma Productions) এবং ধর্মাটিক এন্টারটেইনমেন্ট (Dharmatic Entertainment) ১০০০ কোটি টাকা বা ১১৯ মিলিয়ন ডলার বিনিয়োগের আশা করছে। সেরিন প্রোডাকশন এক বিবৃতিতে জানিয়েছে, ধর্মায় পুনাওয়ালার বিনিয়োগের ভ্যালু ২,০০০ কোটি টাকা। আজ অর্থাৎ ২১ অক্টোবর, ২০২৪-এ পুনাওয়ালা বলেছেন, সিরাম প্রোডাকশন ধর্মাকে গড়ে তুলত, বৃদ্ধি করতে এবং আগামী বছরগুলিতে আরও উচ্চতা অর্জনে সাহায্য করতে পারবে বলে আশা করছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading